
দুঃখ সুখের দোলায় দোলে, জীবন নামের তরী
হৃদ মাঝারে আত্মা ঘড়ি, বলছে মরি মরি !
সুখের নেশায় ব্যস্ত মোরা, নেইকো ফেলার দম
ভাল কিছুর ভাবনা ভাবার সময় বড় কম !
না খেয়ে কে থাকল পড়ে, নাই শীতের পোশাক কার ?
এসব নিয়ে ভাবাভাবির বলো কি দরকার !
তুমি আছ আর আমি আছি, সুখে- থাকব বার মাস
লাভ কি জেনে, হোল কখন কার সর্বনাশ ?
চোরের রাজ্যে সাধু যেমন একলা চুদিরভাই
চোরে চোরে সত্যি তেমন মাসতুতো ভাই !
সোনা চোরা, ভোট চোরা, কয়লা চোরার দল
বলো, সবাই মিলে সমস্বরে- 'একতাই বল' !
চলো, দেশকে দিয়ে রসাতলে, করি ষোল কলা পূর্ণ
লাথি মেরে মানবতা করি সবাই চূর্ণ !
কিসের আবার স্বদেশ প্রেম, বলো কিসের সততা ?
নিজের পেট ভরলে তবে হবে পূর্ণতা !
রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
৯ই শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





