
ফুলের পাশেই মানায় হাসি তাই আমি হাসি,
ঝরে পড়া ফুলের ব্যথায় নয়ন জলে ভাসি !
মুখের হাসি হেসে সখি বুকের ব্যাথা লুকাই,
আপন মনে মালা গাঁথি একলা একা শুকাই ।
কত ফুলই দলে গেলাম হয়নি মালা বলে,
নষ্ট ফুলের মাল্য খানি কেমনে পরি গলে ?
কৌশলে আর নানা ছলে ঝরল যেসব ফুল,
ভুল কি বল ভাবতে তাদের নষ্ট সমতুল !
নষ্ট ফুলে যায় কি সাজা নৈবেদ্যের থালা !
তাহার তরে যতই করুক কণ্ঠ আঁখি জ্বালা ।
কৃষ্ণ কণ্ঠ অধরে মোর তাইতো এতো বিষ,
করে দুঃখ নদী নিরবধি বেদনাতুর আশিস !
কোন বাগানে ফোটা কলি কোন সে বুনোফুল,
হিসেব করে দেখিনি তার করিনি কোন তুল ।
যাচিনি শুধু সৌন্দর্য আর সম্ভোগের পিপাসা,
চাইছি নারী তোমার মনের গোপন মঞ্জূষা ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



