আপনি কোথায় থেকে যাত্রা শুরু করছেন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি আসলে কোথায় পৌছতে চান। আপনার গন্তব্য, আপনার লক্ষ আসলে কি সেটা। হ্যাঁ কেউ হয়ত আপনার থেকে সুবিধাজন অবস্থান থেকে শুরু করেছে, আপনার আগে শুরু করেছে। তাতে কি? জীবন তো আর অলিম্পিকের প্রতিযোগীতা না যে পরে শুরু করলে পিছিয়ে যাবেন, প্রথম তিনে না থাকতে পারলে পুরষ্কার পাবেন না। যদিও অনেকের কাছে জীবন মানেই প্রতিযোগীতা, দৌড় প্রতিযোগীতা। যেখানে সবসময় পিছিয়ে পড়ার ভয় থাকে। কিন্তু আমার কাছে মনেহয় জীবন অনেকটা এভারেস্ট জয়ের মত। যদি চেষ্টা থাকে, একসময় না একসময় আপনি চূড়ায় পৌছাবেনই। যেখানে পৌছানোর প্রতিযোগীতা নেই, আছে শুধু এভারেস্ট জয়ের লক্ষ। কেউ হয়ত সেই লক্ষে পৌছাতে উন্নত যন্ত্রপাতি নিয়ে আগে যাত্রা শুরু করে, কেউবা সাধারণ সরঞ্জাম নিয়ে একটু পরে শুরু করে। কিন্তু এভারেস্টের চূড়া তো একইরকম সবার জন্য। তাই না? জীবনের সুখ, আনন্দ, সাফল্যও তেমনি সবার জন্য একই রকম। শুধু সেটা অর্জনের পথটা হয়ত ভিন্ন। তাই অন্যের সাথে তুলনা না করে, কোনোরকম হীনমন্যতায় না ভুগে নিজের স্বপ্নের এভারেস্টের চূড়ায় পৌছতে যাত্রা শুরু করে দেন। কি বলেন?
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।