ঘরে ফেরার কোনো তাড়া নেই আজ
১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘরে ফেরার কোনো তাড়া নেই আজ। বরংচ মেঘলা দুপুরের মাদকতায় মাতাল হবার পূর্ণ ইচ্ছা আছে। ধূলো ওড়া বাতাসের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ারও ইচ্ছা আছে। ঘরে ফিরে আর কি হবে! সেই পুরোনো ছকে বাঁধা ঘর। ঘরে ঢুকেই তো সেই বহু পুরোনো ঘুমে ঢলে পড়া। আর ঘুম! সে তো সাময়িক মৃত্যু!
আজকে ঘরে ফেরার কোনো তাড়া নেই। তাই এই মাঝদুপুরে শূন্য চায়ের দোকানে সেই এক কাপ চা নিয়েই বহুক্ষন হলো বসে আছি। মাথার উপর ফ্যানটা "ভঅঅ ভঅঅ" মত শব্দ করে ঘুরছে। আর সুপারি কাটার খটাশ খটাশ শব্দও মিশেছে সাথে। এছাড়া আর যে শব্দ আছে সেটা হলো নিঃশ্বতার শব্দ। মাঝ দুপুরের নিঃশব্দতা। সেই নিঃশব্দতাকে চায়ের সাথে মিশিয়ে গিলে খাচ্ছি। নাকি সময় আমাকে নিঃশব্দে গিলে খাচ্ছে? জানিনা। জানার জন্য খুব একটা আগ্রহও বোধ করছি না। সময় আমাকে গিলে খাচ্ছে, খাক। সময়ের সাথে সাথে ঐ টি-ব্যাগ ডোবানো গরম পানিটা কালো থেকে আরো কালো হয়ে উঠুক। তাতে আমার কিছু যায় আসে না। আমি এই মাঝ দুপুরে নিঃশব্দের কোলাহলেই মিশে যেতে চাই। কারণ, আজ যে ঘরে ফেরার কোনো তাড়া নেই।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুন