নিঃস্তব্ধ-নিঃসঙ্গতার কবর থেকে
এই অতৃপ্ত আত্মাটিকে তুলে,
পুরেরাখি এক আত্মতৃপ্ত দেহে।
এরপর
খেলা চলে নিজের সাথেই নিজের;
অভিনয়ের
হাসির
সুখের।
উল্লাসে মত্ত হই আমি-
রোদজলা সকালে অথাবা ধূলোওড়া দুপুরে,
বিকেলের ভেজা আলোয় কিংবা
সন্দ্যার প্রথম প্রদীপে।
তবে আশ্বিনের রাতটা যখন
গভীর থেকে প্রবেশ করে আরো গভীরে,
পুরে রাখি সেই আত্মাটিকে আবারো
নিঃস্তব্ধ-নিঃসঙ্গতার কবরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


