
মা,
সেই দিন আমি বাড়ি থেকে পালিয়ে ভুল করেছিলাম। আমার ভুলের কারণেই আমি তোমাদের মায়া মমতা ও ভালোবাসা থেকে অনেক বছর বঞ্চিত হয়েছি।
আমি অনেকবার চেষ্টা করেছিলাম, তোমাদের কাছে ফিরে যেতে, কিন্তু বার বার ব্যর্থ হয়েছি। যে পড়া লেখার ভয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, আজ আমি সেই পড়ালেখা কে স্ব-ইচ্ছায় আকড়ে ধরেছি। আজ আমি বিশ্ববিদ্যালয়তে পড়ি।
ঐ দিন আমার দাবী নিয়ে আমি তোমার কাছে গিয়েছি, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। আর আমার কাছে কোনো শক্তিশালী প্রমাণ নেই, যেটা দিয়ে আমি তোমার সন্তান বলে প্রমাণ করতে পারবো…
আমার বন্ধুরা যখন তাদের মা বাবার সাথে কথা বলে, তখন আমার খুব কষ্ট হয়,
অনেক ই তাদের ভাই বোনের স্নেহ ভালবাসার কথা বলে, তখন আমার বুকটা চিরচির করে উঠে।
আমার জীবনে অনেক কষ্ট, যা আমি কারো সাথে শেয়ার করতে পারি না, আনন্দে দিন কাটাতে পারিনা। ফ্রি মাইন্ড নিয়ে চলতে পারি না। কারণ তোমরা যে আমার পাশে নেই। আমার বন্ধুদের মা বাবা তাদের কে নিয়ে গর্ব করে, অথছ আমাকে নিয়ে কেউ গর্ব করে না।
আমাকে সান্ত্বনা দেওয়ার মত কেউ নেই।
আমার একটা ভুলের জন্যে কি আমাকে সারা জীবন কষ্ট করতে হবে??
তোমাদের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই আমার,
শুধু একবার আমাকে তোমাদের সন্তান ভেবে বুকে টেনে নাও??
শুধু একবার।
না হয় যে আমার জীবন টাই বৃথা মা,,,,,,,,,,
ভাল থেকো,,,,,,,,,
[ বিঃদ্র:- হয়তো কারো জীবনের সাথে কাকতালীয় ভাবে মিলে যেতে পারে, এই জন্যে লেখক দায়ী নহে]
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



