
নামের বড়াই কোরো না'কো,
নাম দিয়ে কি হয়।
নামের মাঝে পাবে না'কো,
সবার পরিচয়,,,,,,,,,,,
মতিঝিলে মতি নেই,
নেই কোনো ঝিল।
সোনারগাঁ এ সোনা নেই,
আছে শুধু বিল,,,,,,
এক শ্রেণীর মানুষ আছে, যারা প্রতিনিয়ত নিজের নাম, বংশ, সামাজিক মর্যাদা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে দাম্ভিকতা প্রদর্শন করে।
অহংকার বশত অন্য মানুষকে প্রতিটি মুহুর্তে হেয় প্রতিপন্ন করতেও দ্বিদ্বাবোধ করেনা।
অথচ এই শ্রেণীর মানুষদের নামের সাথে কাজের কোনো মিল খুজে পাওয়া যায় না।
আজকাল কেউ ভূঞা বংশের হলেও, তার থাকার জায়গা টুকুও নেই, কিংবা চৌধুরী বংশের হলেও সে এখন নিঃস্ব।
কেউ গাজী বংশের হলেও সে জানে না জিহাদ কি,কিংবা মৌলভী বংশের হলেও জানে না একটি কুরআনের আয়াত।
তাই পুর্ব পুরুষদের অর্জিতগুণ নিয়ে অহংকার না করে বরং তাদের উচিৎ সে গুনগুলি ধরে রাখার মতো যোগ্যতা অর্জন করা।
আর নিজের যোগ্যতা দিয়ে প্রমান করুন যে আপনিও পারেন। আপনারও ব্যক্তিত্ব আছে।
অথচ দেখা যায় যে সমাজের সাধারণ মানুষরাও অনেক গুনের অধিকারী হয়ে থাকে, যা নামী দামি মানুষরা তার ধারেকাছে ও যেতে অক্ষম।
দাম্ভিক ব্যক্তিকে কেউ পছন্দ করে না, ইসলাম ধর্মে আছে, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না।
তাই আসুন দাম্ভিকতা পরিহার করে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগী হই।
আর মানুষকে সত্যিকারের মানুষ ভাবি।
না হয় আপনার ধ্বংস অনিবার্য।
শত চেষ্টা করলেও আপনি মুক্তি পাবেন না, কারণ অহংকার ধ্বংসের মূল।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



