somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে জরুরী অবস্থা কার স্বার্থে?

১৬ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে জরুরী অবস্থা জারী করা হয়েছে। রাষ্ট্রপতির সংবিধান-প্রদত্ত ক্ষমতা দেখিয়ে 'জরুরী ক্ষমতা অধ্যাদেশ ২০০৭' নামের একটি অধ্যাদেশও জারী করা হয়েছে শনিবার। জানানো হয়েছে যে রাষ্ট্র-জনগণের নিরাপত্তা বিধান, অর্থনৈতিক কর্মকান্ড অক্ষুন্ন-রাখা-সহ ইত্যকার প্রয়োজনে অধ্যাদেশটি জারী করা হয়েছে। অধ্যাদেশের বিধি-নিষেধ লঙ্ঘন, লঙ্ঘনের চেষ্টা অথবা লঙ্ঘনে সহায়তাকে ভয়াবহ অপরাধ হিসাবে গণ্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এবং এ-সব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে। আরও মর্মান্তিক ব্যাপার হলো জরুরী অবস্থা চলাকালে কর্তৃপক্ষের কর্মকান্ডের বিরুদ্ধে ভবিষ্যতে কোন বিচার চাওয়া যাবে না। কর্তৃপক্ষ যত ক্ষয়ক্ষতি করুক না কেনো, তা সরল বিশ্বাসে করা হয়েছে বলে ধরে নিতে হবে! এভাবেই সম্ভাব্য রাষ্ট্রীয় সনত্রাসকে আগাম দায়মুক্তি দিয়ে দেয়া হয়েছে।

কিন্তু কেনো? কেনো জরুরী অবস্থা চলাকালীন প্রতিটি কর্মকান্ড সরল বিশ্বাসে হয়েছে বলে ধরে নিতে হবে? সরল বিশ্বাসে নামক আজব কারণে যদি হয়েও থাকে, ভবিষ্যতে তা আদালতে প্রমাণিত হবার ক্ষেত্রে অসুবিধা কোথায়? হঠাৎ করে জরুরী অবস্থা জারীর কারণটাই বা কী? জানা কথা এসব সরল প্রশ্নের কোন সরল জবাব পাওয়া যাবে না। সামরিক শাসনামলের আইন-অধ্যাদেশ-প্রজ্ঞাপনের সাথে 'জরুরী ক্ষমতা অধ্যাদেশ ২০০৭' এর তফাৎ কোথায়?

অধ্যাদেশের পরিণতিতে রাজনৈতিক অঙ্গনে আচমকা অনভিপ্রেত স্তব্ধতা নেমে এসেছে। মনে হচ্ছে যেনো-তেনোভাবে ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে ওঠা রাজনৈতিক দল বা জোটগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশেষ কোন উদ্দেশ্যে প্রতিবাদ-প্রতিরোধহীন করে ফেলার লক্ষ্যে সূদূর প্রসারী একটি চাল খেলা হয়েছে। রাজনৈতিক সঙ্কটের সমাধানের পরিবর্তে সংবিধানকে ব্যবহার করে জরম্নরী অবস্থা জারীর মধ্য দিয়ে জনগণের সাংবিধানিক অধিকারগুলোকে সুচিন্তিতভাবে স্তব্ধ করে দেয়া হয়েছে বলে মনে করার যথেষ্ঠ কারণ রয়েছে।

এর পেছনে কী উদ্দেশ্যে বিরাজ করছে সে-প্রশ্নটি এখন বড়ো হয়ে দেখা দিয়েছে। অধ্যাদেশ জারীর পেছনে কে বা কারা আছেন তাও বোঝার ব্যাপার আছে। যে-রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত বিশেষ একটি মহলের ইচ্ছা-পূরণ করছেন বলে সর্ব-মহলে সমালোচিত হচ্ছিলেন, তিনি হঠাৎ করে কী কারণে জরুরী অবস্থা জারী করে বসলেন? দেশের ভেতরে কবরের নিস্তব্ধতা বিরাজ করলে কাদের সুবিধা? পৃথিবীর বহু দেশেই দেখা যায় যে, প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে দেশের সম্পদ বিদেশে নিয়ে যাবার বন্দোবস্ত করা, নিশ্চিন্ত মনে শ্রম-শোষণ করা, দেশীয় স্থাপনা বিদেশী ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ার কাজগুলো সহজ হয়। সুবিধাজনক হয়। প্রভু-শক্তির আজ্ঞাবহ হয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়ার পথটি নিষ্কন্টক হয়। রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে বাংলাদেশের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেয়া হচ্ছে?

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×