somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে দেশ?

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশ আজ মহা সংকটে। দেশের বৃহত্তর রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজ জেলে। চলছে সংলাপের জন্য আহবান। একটা শিশুও বুঝবে যে, এমনতর অবস্থায় সংলাপ আহবান প্রহশন ছাড়া কিছু নয়। সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে আত্মতৃপ্তিতে ভুগছে। এটাযে, শেষ করতে হবে, এটা যে সবার কাছে গ্রহনযোগ্য করতে হবে, এটার রায় যে কার্যকর করতে হবে তা ভুলে বসে আছে। তা না হলে দেশের বর্তমান অরাজগতাপূর্ণ প্রেক্ষাপট পরিবর্তনে সহনশীল ভুমিকা রাখত। প্রতিহিংসা পরায়ন বা হিংস্র বা আক্রমনাত্মক হত না। যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠ ভাবে শেষ করতে বিরাধীদলের সহযোগীতা যে লাগবে একথা তার বেমালুম ভুলে বসে আছেন। তাদের কে যে সাথে নিয়ে এটা শেষ করতে হবে তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বরং বিরোধীদলের উপর জেল আর জুলুম নির্যাতন করে কখনো কখনো কুটুক্তি করে দুরুত্ব তৈরী করা হচ্ছে। এটা কি দেশের জন্য শুভ। এই যে বিরোধীদল কে ক্ষেপিয়ে হরতালের পর হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে ধংস করা হচ্ছে তাতে কি লাভ হচ্ছে? এতে আরো অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। অনিশ্চিতয়তার মাঝে দেশ ছুটে চলছে। আস্তিকতা -নাস্তিকতার বিভাজনে দেশ। ধর্মকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দারকরানো হচ্ছে। অথচ ইসলামী দল মানেই বা ধর্মীয় সংগঠন মানেই যুদ্ধপরাধীদ বা যুদ্ধাপরাধীদের দল এটা ঠিক নয়। এ বিষয়টি সরকার পরিস্কার করছে না। বলছেনা মুক্তিযোদ্ধরা ধর্ম বিদ্বেষী নয়। Click This Link
বরং যারা এবিষয়টি কেন্দ্র করে সত্য উদঘাটনে তৎপর তাদের জেল গুম হত্যার স্বীকার হতে হচ্ছে।
যে সমস্য বর্তমানে তা সরকার ইচ্ছে করলে সমাধান করে শান্তি আনতে পারে দেশে- ১.তত্বাবধায়ক সরকারের ইস্যতে সরকার অনড়। কেন? বুঝতে পারছি না। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বা অন্তবর্তীকালিন সরকারের অধিনে নির্বাচনতো হতেই পারে। সরকারের একগুয়েমী বিরোধীদল কে করে তুলেছে আন্দোলনমুখি। তাই হরতাল জ্বালাও পোড়াও এখন নিত্য নৈমিত্তিক হয়ে গেছে। দুটি দলকে আশু এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
২. হেফাজতে ইসলাম নামে নতুন এক ইসলামী শক্তি বিরটা জনসভা করে জানান দিলো। ১৩ দফা দাবি দিল। সরকার তাদের একবার সর্মথন করে আবার পরে বিরুদ্ধে অবস্থান নেয়। দ্বীমুখি একটি ভাব প্রকাশ করে। খোলাশা করে কোন মতামত দেয় না। এতে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। সরকারের উচিত হবে তাদের সাথে আলোচনায় বসে তাদের ১৩ দফার ব্যাখ্যা চাওয়া এবং তাদের যুক্তিক দাবিগুলো মেনে নেয়ার বিষয়ে চিন্তাা ভাবনা করা।
৩. জামাত শিবির এর বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেই সরকারের। কেন? তাদরে উচিত খোলাশা করে জামাত শিবির সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া। এটাকি থাকবে? না থাকবে না। জামাতকে নিয়ে ভলিবল খেলা জাতি আর দেখতে চায় না।
৪. গনজাগরন মঞ্চ নিয়েও সরকারের দ্বীমুখি নীতি। প্রথমে এটার পক্ষে মন্ত্রি এমপিরা সংহতি প্রকাশে করে । পরে লেজে পা পড়ায় এটার পিছনে লাগছে। গনজাগরন মঞ্চ আর ধর্মীয় সংগঠনগুলোকে মুখোমুখি সংঘর্ষে ঠেলে দিয়ে সরকার নির্বাচনী ফয়দা হাসিলের চেষ্টা করছে। সরকারের উচিত আস্তিক -নাস্কিত সমস্যা সমাধানে দুপক্ষকে ডেকে মুখোমুখি সংলাপের মাধ্যমে একটা সুরাহার পথ তৈরী করা।
৫. সংখ্যালঘুদের উপর আক্রমন হচ্ছে। সরকারী আর বিরোধী দল একে অপরকে দায়ি করেই যেন সন্তুষ্ট। এ বিষয়টি বন্ধ করতে হবে সে বিষয়ে কোন উদ্যোগ নেই। এ পর্যন্ত হাতে নাতে কাউকে ধরা হয়নি। যদিও একজন ধরা পড়ল সে নাকি পাগল। অথচ সরকারী দালের ছাত্র বা যুব সংঘঠনের কর্মী (সভাপতি বা সাম্পাদক কিছু হবেন)। এ ভাবে সংখ্যালঘুদের উপর আক্রমন তাদের বাসা বাড়ী জ্বালিয়ে দেয়া খুবই অমানবিক। কারো জীবন বা কোন সম্প্রদায়ের জীবন নিয়ে রাজনিতির নোংরা খেলা করা উচিত নয়। এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে আসল অপরাধীদের কঠিনতম শস্তি দেয়া উচিত। সে যে দলেরই হোক না কেন, যত প্রভাব শালিই বা নিকট আত্মিয় হোক না কেন।
দলের চেয়ে দেশ বড় ।
দেশের চেয়ে ধর্ম।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×