somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগস্ট এক ট্রেজিক মাসের নাম!

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১ শে আগষ্ট আজ। গ্রেনেড হামলা হয়েছিল। মারা গিয়েছিল অনেক রাজনৈতিক কর্মী সহ সাধারণ মানুষ। এটা কি ঠিক ছিল? একটা দল কে সবাই পছন্দ নাই করতে পারে, তাই বলে তার কর্মীদের শেষ করে দিতে হবে? ঐ লোকগুলো একটি দল করে। তার সমর্থনে রাজনৈতিক সভায় এসেছিল। দোষতো কিছু করেনি? গনতান্ত্রিক দেশে সবাই সভাসমাবেশ করবে। এটাই নিয়ম। একটা দলকে আদর্শগত ভাবে পছন্দ করিনা বলে গ্রেনডে মেরে নিশ্বেষ করে ফেলতে হবে এই মনোভাব কি গনতান্ত্রিক? ইসলামের শত্রু ! এই ধোয়া! কাউকে বা কোন দলকে আমার ইসলামের শত্রু মনে হতে পারে? আমার মনে হওয়াটা কতটুকু সঠিক তা না ভেবে এ ভাবে মানুষ হত্যা ইসলাম কি আদো সমর্থন করে? যে লোকগুলো মারা গেছে তারাতো সবাই কাফের নয়। মুসলমানওতো আছে। একজন মুসলমান আরেক মুসলমানকে বিনাবিচারে হত্যা করা ইসলাম কি সমর্থন করে?

ক্ষোভ আর প্রতিহিংসার বলি হলো যারা তারাতো কারো না কারো সন্তান ভাই বোনি পিতা মাতা। তাদের হত্যা করে কতগুলো পরিবারকে পঙ্গু করা হলো। আজো শরিরে গ্রেনেডের স্পীলন্টার নিয়ে অসহনীয় জীবন যাপন করছে অনেকে। যতো বড় পাপিই হোক যুদ্ধ ছারা এভাবে স্বাধীন দেশে উগ্র আক্রমন সত্যিই ঘৃনিত কাজ। এ আগষ্টেই হত্যা করা হয়েছে সপরিবারের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। আবার এই মাসেই হত্যার চেষ্টা করা হয়েছে তার কন্যা সহ রাজনৈতিক কর্মিদের। শোকাবহ মাসটি। কেউ কেউ আনন্দ পান। কথা হলো স্বাধীন দেশে বিনা বিচারে হত্যায় দু:খ না পেয়ে আনন্দ যারা পায় তারা কি মানবিকতা ভুলে গেছ? পাপি পাপ করলে তার বিচার হবে। তারপার সাজা।

আগষ্টের ভয়াবহ যে হ্ত্যাকান্ডগুলো সত্যাই কি জঙ্গী কোন গোষ্টির কাজ? না কোন বিদেশী তাবেদার ষরযন্ত্রকারিদের ষরযন্ত্র? র্জজ মিয়া নাটক। কত কান্ড কির্তন । কেন এই সব করা? তৎকালিন সরকারেরতো উচিত ছিলো প্রকৃত আসামী সনাক্তকরে তাদের বিচার করা। বরং নানা নাটক করে পরিস্থিতি আরো ঘোলাটে করা। এখন তৎকালিন সরকার যদি দুধে ধোয়া তুলসি পাতাও হয় তাকে কে বিশ্বাস করবে? সরকার জড়িত এটাতো ভিকটিম রা বলতেই পারে? বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে আগষ্টে যে হত্যার সুচনা হলো তা ২১ শে আগষ্টে এসে নতুন ভাবে আবিভৃত হলো। কথা হলো কেন একটি দল বার বার টার্গেট হচ্ছে? এটাও ভেবে দেখা দরকার।

স্বাধীনতা পূর্বে এই দলটি যেমন ছিল স্বাধীনতার পর তাদের মাঝে বিস্তর পরিবর্তন লক্ষ্য করা যায়। কারন তারা তখন ক্ষমতায়। আর সেই দাপটে কি তারা তখন একনায়ত্রান্তিক হয়ে যায়নি? মাওলান ভাসানী যে আদর্শ নিয়ে এই দলটি গড়েছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে এ দল সে আদর্শ থেকে দূরে সড়ে যায় নি? তারা কি স্বেচ্ছাচারি মনোভাব পোষন করেনি? সবগুলো রাজনৈতিক দল আর মত প্রকাশের স্বাধীনতার কন্ঠরোধ করেনি? তারা কি বাকশাল করেনি? একনায়কতান্ত্রিক ভাবে বলেনি এক নেতার এক দেশ? এসব থেকে কি জনমনে ক্ষোভের জম্ম হয় নি? ডাকতি আর সন্ত্রাসে সে সময় দেশে মগের মুল্লক হয় নি? তারা কি তখন ক্ষমতার মোহে সাধারন মানুষের চাওয়া পাওয়ার কথা ভুলে গিয়েছিল? যে জন্য মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সেই স্বপ্ন কি তৎকালিন সরকার পুরন করতে পেরেছিল? মানুষ কি হতাশ হয়ে যায়নি? মানুষ যে মানুষটির জন্য রোযা রেখে দোয়া করেছিল এক সময় ,তার মৃত্যুত কই তারাতো প্রতিবাদ করে নি? কই প্রতিবাদ করেনিতো সেই মন্ত্রিী সভার মন্ত্রিরা? তারাকি হত্যাকরিদের বা মদদ দাতাদের মন্ত্রী সভার মন্ত্রী হয় নি? অনেক প্রশ্ন। অনেক উত্তর । এগুলোর মাঝে আছে আগষ্ট মাসের ট্রেজেডির মুল রহস্য।

আগস্টের ট্রেজেডির বিরাট একটা শিক্ষা হল এই যে, স্বেচ্ছাচারিতা বা ক্ষমতার দাপট সবসময় সুখকর নয়। বেদনারও কারন হতে পারে। তাই নয় কি?
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×