এই সরকার পাকিস্তানের সুরে কথা বলছে। ৫২ ভাষা আন্দোলনে যে ভাবে নিরিহ ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালিয়ে ছিল আজ তার পুনরাবিত্তি ঘটাচ্ছে দাবি করা মুক্তিযুদ্ধের পক্ষের সকরকার। সেম সেম। ল্জ্জা লজ্জা। নিজেদের আখের গুছাবে ছাত্রদের টাকায় । সেম সেম। কি লজ্জা কি ল্জা। ৫২ ভাষা আন্দোলনে ছিল ১৪৪ ধারা। তাই সেখানে গুলি করেছে পুলিশ। এখানেতো তাও ছিল না। একদিকে সরকারী আমলাদের বেতন ডাবল বাড়ানো হচ্ছে আরেক দিকে ছাত্র সমাজকে শোষন করা হচ্ছে। তবেকি সরকারী আমালাদের পেট ভড়ানোর জন্যই কি ছাত্রদের শোষন? আর এতো ক্রেজি হবারই বা আছে কি? পুলিশ হুট হাট গুলি করে দিচ্ছে। এরা কি ক্রীমিনাল। সরকারের বুলেটের কি কোন হিসাব দিতে হয় না। বা এটা কিনতে কি পয়সা লাগেনা। যখন তখন এটা হুটহাট করে লাগামছারা ইউজ করা হচ্ছে। মাননিয় শিক্ষামন্ত্রীরে উচিত বিষয়টি নিয়ে আশু সমাধানের ব্যবস্থা করা। ছাত্রদের হঠাৎ এভাবে ক্ষেপিযে দিয়ে কি লাভ? ছাত্রসমাজ জখন জাগে তখন কিন্তু পুরো দেশ জেগে উঠে। এটা কি সরকার ভুলে গেছে। ভুলে গেছ কি ৫২, ৭১ আর ৯০ এর সেই অগ্নিঝরা দিনগুলোর কথা।
ছাত্রদের সুযোগ সুবিধা বৃদ্দি করুন। তাদের শিক্ষায় উৎসাহিত করুন। তাদের পারলে সহযোগীতা করুন। তাদের শিক্ষার উপর ভ্যাট দিয়ে কেন তাদের শোষন করা। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



