somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থমন্ত্রীর ব্রিফিং ‘যুবক’ গ্রাহকদের হতাশ করেছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুবক বিষয়ে গত ২১/০৯/২০১৬ ই তারিখে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যুবক ইজ এ ডেড ইস্যু’। এটা নিয়ে সরকারের নতুন করে কিছু করার নেই। তিনি বলেন, গ্রাহকরা দাবি করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ আজ পর্যন্ত কেউ আদালতে যাননি। যুবক হলো হায় হায় কোম্পানি। বাংলাদেশে হায় হায় কোম্পানিতে বিনিয়োগ নতুন কিছু নয়। এখানে বিনিয়োগ করে ধরা খায় লোকজন। মুহিত ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা না বুঝে বেশি লাভের আশায় বিনিয়োগ করেছে। এ ক্ষেত্রে সরকারের তেমন কিছু করার সুযোগ নেই। আমরা যেটা করতে পারি, তা হলো ভবিষ্যতে যাতে কেউ আর প্রতারিত না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। মুহিত বলেন, হায় হায় কোম্পানিতে বিনিয়োগ করলে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে। গ্রাহকদের যারা প্রতারিত করল সেই যুবক কর্তপক্ষের বিরুদ্ধে কী কোনো ব্যবস্থা নেওয়া হবে_ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে হবে, অন্যায়কারীরা তো পগারপার। তাদের ধরব কীভাবে? (সূত্র: সমকাল: ২২ সেপ্টেম্বর ২০১৬)এখানে

যুবক নিয়ে দীর্ঘ ভলিবল খেলার পর এ কেমন কথা বললেন অর্থমন্ত্রী? এ বিষয়ে যুবকের ক্ষতিগ্রস্থ গ্রাহকদের মতামত নিয়ে জানা যায় উনার প্রতিটি কথাই মনগড়া।

১। যুবক ডেড ইস্যুঃ

না, এটা ডেড ইস্যু না। এটা চলমান ইস্যু। যা বহুআগে শুরু হয়ে চলছে তো চলছেই, থামছে না। জনগনের পাওনা না বুঝে না পাওয়া পর্যন্ত এটা ডেড ইস্যু হয় কীভাবে? ভুক্তভোগী গ্রাহকের টাকা আদায়ের ব্যবস্থা না করা পর্যন্ত এটা ডেড ইস্যু বলা যাবে না।

২। সরকারের নতুন কিছু করার নাইঃ

কেন করার নাই? আর ’পুরান’ কী করেছেন? দু’টি লোক দেখানো কমিশন ছাড়া। অনেক কিছু করার আছে। দেখেও যদি না দেখার ভান করে এড়িয়ে গেলেই কি ভুক্তভোগী গ্রাহকরা এ বক্ত্যব্য মেনে নেবে। আশা জাগিয়ে এখন তা ভাঙ্গার খেলায় মাতলে তো হবে না।

৩। গ্রাহকরা দাবি করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ আজ পর্যন্ত কেউ আদালতে যাননিঃ

এ কথার মানে কি? উনি কি বলতে চাচ্ছেন আদালতে না গেলে যুবকের গ্রাহকদের দাবি মিথ্যা। আর এ কথাইবা বলেন কি করে যুবকের গ্রাহকরা আদালতে যায় নি। কে বলেছে উনাকে যে যাননি। যুবকের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বহু মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়। একজন অর্থ মন্ত্রীর কাছে এই তথ্যটি নেই। হুটহাট করে কথা বলছেন। কথাটি কতটুকু সত্য বা সঠিক তার কোন পরোয়া নেই। সত্যই সেলুকাস বিচিত্র এই দেশ।

৪। যুবক হলো হায় হায় কোম্পানিঃ

উনি যেহেতু জানেনই এটি হায় হায় কোম্পানি তাহলে অর্থমন্ত্রনালয়ের পক্ষ থেকে কেন যুবকের বিরুদ্ধে কোন মামলা করা হল না।

৫। তারা না বুঝে বেশি লাভের আশায় বিনিয়োগ করেছে। এ ক্ষেত্রে সরকারের তেমন কিছু করার সুযোগ নেইঃ

বাহ! এত দিন পার দায় সারা একটা কথা বললেই হল। কিছু করার যদি নাই থাকে কেন ২টি কমিশণ করে ফাও টাাক খরচ করলেণ। ঐ টাকা দিয়েতো গ্রাহকদের কিছু পাওনা পরিশোধ করলেও কিছু কাজ হতো। কিছু করার নেই জানেন। তারপরও কেন এর জন্য কমিশন কমিশন খেলা। আর বলছে বেশী লাভের আশায় বিনিয়োগ করার কথা সেটাতো ব্যাংক গুলোও করছে। হ্যা ব্যংকের সুদ কম। তাদের টা বেশী। কথা হলো লোভ সবারই কৌশল। কারন মানুষ লোভ মানুষের একটা কমন ঋপু। মানুষের এই দূর্বলতাকে সবাই কাজে লাগায়। যুবক একা লাগায় নি। তাই বলে লোভ করেছে এখান তারা মরুক এটা ভেবে এড়িয়ে গেলেতো হবে না। অর্থমন্ত্রনালয় এভাবে দায় এড়াতে পারে না।

৬। আমরা যেটা করতে পারি, তা হলো ভবিষ্যতে যাতে কেউ আর প্রতারিত না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়াঃ

হ্যা, এটাতো পারবেনই এটা করতে গেলেতো আর জনগনের দায় চাপবে না ঘাড়ে। খালি ফাকি মারার ধান্দা।

৭। ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবেঃ

গ্রাহকদের যারা প্রতারিত করল সেই যুবক কর্তপক্ষের বিরুদ্ধে কী কোনো ব্যবস্থা নেওয়া হবে_ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে হবে, অন্যায়কারীরা তো পগারপার। তাদের ধরব কীভাবে? প্রথম কথা হল অন্যায়কারী কি আসেলেই পগারপার? দ্বিতীয় কথা হল তারা পগারপার যদি হয়ে থাকে প্রশাসন কি ঘুমিয়ে ছিল? পত্র পত্রিকায় প্রায় দেখা যাছ্চে যুবক এই করছে যুবই ওই করছে। যুবকের পরিচালক গ্রেফতার। পগারপার হল কেমন করে? খালি স্লিপ কাটার চেষ্টা। ধরব কিভাবে ? এই উত্তর সাংবাদিকদের না জিজ্ঞাসা করে প্রশাসন এর সহযোগীতা নিন। তাদের জিজ্ঞাসা করুন।

অর্থমন্ত্রীর ব্রিফিং যুবকের গ্রাহকদের দারুন হতাশ করেছে, তাদের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে। এতদিন পর যেখানে পাওনাদার গ্রাহকদের শুনানো কথা ছিল আশার বাণী, সেখানে আজ তাদের শুনতে হচ্ছে যুবক ডেড ইস্যু। সরকারের কিছু করার নেই। এই জাতীয় কথা। বিষয়টি নিয়ে সরকারকে আরো ভাবার জন্য অনুরোধ করছি। কারন লক্ষ মানুষের দায়ের প্রশ্ন এখানে। এদিকে যুবক কিন্তু জমি দিয়ে হলেও কিছু দায় শোধ করছে বলে জানা যায়। সরকার নিজস্ব তত্বাবধানে তাদের বর্তমান এ কার্যক্রমের মাধ্যমেও এই কাজটি করতে পারেন। কিছু একটা করুন। হাল ছেড়ে দেবেন না।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×