somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মুসলামন হিসেবে আমি এর তিব্র প্রতিবাদ করি- আশা করি আমাদের প্রধান মন্ত্রীও করবেন

২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জন যে বিষয়ে স্পষ্ট ধারনা রাখে না তার উচিত নয় সেই বিষয়ে কোন মত দেয়ার। মাদ্রসা শিক্ষাবোর্ডের বইতে অশ্লিলতা আছে। হুট করে একটা আর্টিকেল প্রকাশ করে দিলেনে। আগে জানুন ইসলাম ধর্ম সম্পর্কে তারপর তো মতামত। কোনটি শালীন কোনটি অশালীন শব্দ এটা নির্ভর করে এর বিষয়বস্তুর উপর। কিন্তিু বিষয়বস্তুই যিনি অনুধাবন করতে পারেননি তিনি কি করে এমন অর্বাচিনের মত মতামত দেন। তাও আবার আমাদের প্রিয় নবী স. এর সহীহ হাদীসের বিকৃত অর্থ করার চেষ্টা করেন। আপনি বেহুদা এমন তর্ক করে নিজেকে ছোট করলেন। যে জ্ঞান আপনার নাই তা নিয়ে জ্ঞান জাহিরের বৃথা চেষ্টা করে কি লাভ হল? প্রধান মন্ত্রী শেখ হাসিনা ধর্ম মানা একজন মুসলিম বলেই জানি।আপনার কি মনে হয় এই লেখাটি পড়ে তিনি নিজ নবীর হাদীসে অশ্লীলতা আছে এটা মেনে নেবেন। এটা একটি শিক্ষনীয় শালীনতা সংক্রান্ত, আদব কায়াদা সংক্রান্ত একটা হাদিস। এটাকে বলা হয় এটা নাকি রসাত্বক। তাতো লাগাবেই কাঠাল যে চেনেনো সেতো অন্য ফলের মত তাকে খাবেই। ভট্টাচার্য সাহেবতো একজন বিধর্মী তিনি কি করে আমার ধর্ম সম্পর্কে না বুজে না জেনে এমন মন্তব্য করেন। আমি মুসলিম হিসেবে এর তিব্র প্রতিবাদ করি। আশা করি আমাদের প্রধান মন্ত্রীও করবেন। আচ্ছা আপনাদের কি কোন খাইয়া দাইয়া কাম নাই না।শুধু পেচগি লাগানেরা চেষ্টা । দেশের স্থীতিশিলতাকে অস্থিতিশীল করার পায়তারা। সরলমনা মোমিন মুসলমানদের মনে উত্তেজনা জাগিয়ে তোলা। ধিক ধিক এসব মানসিকতাকে।
এবার আসি হাদিসটি কি ছিল সে প্রসঙ্গে।
এক ব্যক্তি রসূলে কারীম ﷺ কে জিজ্ঞেস করলেনঃ
আমার মায়ের ঘরে যেতে হলেও কি আমি অনুমতি চাইব?
রসূলে কারীম ﷺ বললেনঃ অবশ্যই। সে লোকটি বললঃ আমি তো তার সঙ্গে একই ঘরে থাকি-তবুও? রসূল ﷺ বললেনঃ হ্যাঁ, অবশ্যই অনুমতি চাইবে। সেই ব্যক্তি বললঃ আমি তো তার খাদেম।
তখন রসূলে কারীম ﷺ বললেনঃاِسْتاْذَنْ عَلَيْهاَ اَتُحِبُّ اَنْتَرَاهَا عُرْيَانَةً-
অবশ্যই পূর্বা‎‎হ্ন অনুমতি চাইবে, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ কর?
তার মানে, অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করলে মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পাওয়া অসম্ভব কিছু নয়।এখান অশালীনটা কি হল বুঝলাম না?
অন্ন-বস্ত্রের মত বাসস্থানও মানুষের একটি মৌলিক প্রয়োজন এবং আল্লাহ তাআলার এক অমূল্য নিআমত। এর আসল উদ্দেশ্য হল বিশ্রাম, শান্তি ও বসবাস।
প্রত্যেকে নিজ নিজ ঘরে তার একান্ত জীবনটি যাপন করে। এই জীবন যাপন যাতে নির্বিঘ্ন ও নিরুপদ্রব হয় সেজন্য ইসলাম কিছু নীতি ও বিধান দান করেছে, যার চর্চা ও অনুশীলন একটি সভ্য সমাজের জন্য অতি প্রয়োজন। একে অপরের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করলে বহু রকমের বিব্রতকর ও বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। যথা-
ঘরে কখনো একান্ত ব্যক্তিগত কাজ করা হয় যা অন্য কারো দৃষ্টিগোচর হওয়া ঘরের বাসিন্দার অপছন্দ।
কখনো একান্ত জরুরি কাপড় ছাড়া অন্য কাপড় খুলে রাখা হয় (বা খুলে যায়)। এ অবস্থায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করে ফেললে সে বিব্রত বোধ করে।
আবার কখনো কোনো বিষয়ে গভীর মনোনিবেশ করা হয়। এক্ষেত্রে অকস্মাৎ কেউ এসে পড়লে সে চমকে উঠে; দিল-দেমাগের উপর চোট পড়ার আশংকা থাকে। এ সমস্যাগুলো কারো একান্ত কক্ষে বিনা অনুমতিতে প্রবেশের দ্বারা ঘটতে পারে।
তাছাড়া ঘরে-বাড়িতে হঠাৎ কেউ ঢুকে গেলে মাহরাম নয় এমন কোনো পুরুষ বা মহিলার উপর দৃষ্টি পড়ে যেতে পারে।
আরেকটি বিষয় হল কারো সাথে সাক্ষাৎ করতে গেলে তাকে তো সাক্ষাতদানের জন্য অন্তত মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া উচিত। আর সাক্ষাতের বাইরে অন্য কোনো প্রয়োজন থাকলে তো কথাই নেই।
মোটকথা অনুমতি ছাড়া কারো বাড়িতে বা ব্যক্তিগত কক্ষে প্রবেশ হতে পারে পর্দা নষ্টের কারণ কিংবা বিরক্তি ও কষ্টের কারণ। তাই অন্যের ঘরে বা কক্ষে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে প্রবেশ করা নাজায়েয এবং সাধারণ ভদ্রতা ও সুরুচিরও পরিপন্থী।
আনাস র. থেকে বর্ণিত হয়েছে। নাবী কারীম ﷺ বলেছেনঃ
يَابُنَيَّ اِذَا دَخَلْتَ عَلى اهلِكَ فَسَلِّمْ تَكُوْنَ بَرْكَةً عَلَيْكَ وعَلى اَهْلِ بَيْتِكَ- ترمذي)
‘‘হে প্রিয় পুত্র, তুমি যখন তোমার ঘরের লোকদের সামনে যেতে চাইবে, তখন বাইরে থেকে সালাম কর। এ সালাম করা তোমার ও তোমার ঘরের লোকদের পক্ষে বড়ই বারাকাতের কারণ হবে।
অনুমতি একটি আদব । একটি ভদ্রতা । তাই অনুমতি নেয়ার গুরুত্ব বুঝাতেই হাদীসটি টি ছিল। কিন্তু যার জ্ঞান নেই সে কি করে বুঝবে ?
সরকারের কাছে অনুরোধ এহেন উত্তেজনা সৃস্টিকারী চুলকানি পূর্ন লেখার জন্য সংশ্লিষ্টদের শাস্তি প্রদান করুন। আল্লাহ আপনার ভাল করবেন।
(ভোরের কাগজে ২০ শে ডিসেম্বর বুধাবার অভিজিৎ ভট্টাচার্য্য নামক একজন মাদ্রসা শিক্ষাবোর্ডের সমালোচনা করেএকটি বিদ্বেষপূর্ন লেখা প্রকাশ করে -যার শিরোনাম ''মাদ্রাসার বইয়ে অশ্লীলতা''। আর সম্পদকীয়তেও এর সমর্থন করা হয়েছে)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×