somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজুতদার যখন ভোক্তা

২২ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
এই শুনছ! চাউলের দাম বাড়তেছে, কয়েকটা বস্তা কিনে রাখা দরকার সামনে রমজান।
ঠিক বলছ । ডাল তেল লবন এসবও লাগব।
লাগলে সবই কিনে আনো।
সহিহ বুজ। তবে সমস্যা হইলো পকেটতো ফাঁকা।
এত শত বুঝিনা। কেমন আনবা তুমিই জান।
ও এ্ই কথা। শুশুরের থেইকা যৌতুক বাগানের এইতো সুযোগ।

দুই.
শামিম : কই যাস?
আবুল: বাজারে যাই। কিছু আটা কিইনা রাখি। করোনা আর পংগপালের কারণে দেশে দুভিক্ষ লাগল বইল্যা।
শামিম: শুধু আটা কেন? আরো জিনিসওতো কিনা লাগব।
আবুল: আটা কিনুম হেইটা ধার দিয়া পেয়াজ নিমু-পেয়াজ ধার দিয়া তেল নিমু……….
শামিম: হইছে হইছে থাম থাম। দম ল।

তিন.
আপা আসসালামু আলাইকুম। কেমন আছেন?
ওয়াআলাইকুম আসসালাম । ভাল আছি।
আপা আপনার বাসায় কি চাল আছে? বাজারে চাল দাম অসম্ভব বাড়তি। শুনলাম আপনারা অনেক চাল কিনে রেখেছেন। আমাকে ৫ পট চাল ধার দিবেন?
ভিতরে এসে বসেন । দিচ্ছি।

চার.
আম্মা ভিক্ষা দিবেন?
এই নে! ৫ টাকা।
টাকা লাগত না আম্মা। ৫টা পেয়াইজ দেন?

পাঁচ.
এই অফিসে যাচ্ছ ! আসার সময় বাবুর জন্য ৫টিন দুধ নিয়ে এস।
এত দুধ দিয়ে কি করবে ? বাবুকে গোসল করাবে নাকি?
আরে দুর! শুধু ফান করে। আরে দুধের দাম বেড়ে যাচ্ছে হু হু করে। কিছু কিনে রাখা দরকার।

ছয়.
নেতা: ভাইসব আমরা কান কথা শুনব না । বাজার শান্ত। আমাদের কোন জিনিস বাড়তি কিনে মজুত করার দরকার নাই। (ঠিক তখনই ফোন)
সরি, একটা ফোন…. (হ্যালো ……)
(এই বাজারে লবনের দাম বেড়ে আগুন। বাসায় লবন নাই। কি করবো ।

ফিস ফিস করে ( আরো দাম বাড়ার আগে বেশি করে কিনে রাখো )।

সাত.
দোস্ত বাজারে জিনিসের দাম বাড়তাছে হুহু কইরা। চল কিছু কিইনা রাখি বেশী কইরা।

আরে দোস্তা! এত চিন্তা করস ক্যান। আমাগো কিনা লাগবনা। কোন কিছু দরকার হইলে যারা কিইনা রাখব হেগো বাড়ীতে যাইয়া ধার কইরা লমুনে

আট.

আম্মা বাজারে হ্যাক্সাসল আর স্যাভলন এ জাতীয় কিছুই নাই। সব বিক্রি হইয়া গেছে।

সাবান নিয়া আস!

সেই চেষ্টাও করছিলাম। সাবানও নাই।

এক কাজ কর বাইরে রাস্তায় বালি আছে, নিয়া আস। এইটা দিয়াই কাজ চালাই।
নয়.
ভাই এত জিনিস কিইনা লাভা নাই। এর চেয়ে কাফনের কাপর কিনেন। কামে লাগব। করোনাতে সমানে মানুষ মরতাছে। মাস্কের দাম বাড়ছে দেখেছেন না। দেখেন কাফনের দাম বাড়ল বুঝি।


দশ.

বুয়া তোমাদের ক্ষেত্রে নাকি থানকুনি পাত আছে? আমার পেট্ অসুখ কিছু দিয়োতো?

আম্মাগো কি আর কমু ! কাইলক্যা কে জানি কইলো থানকুনি খাইয়া করনার বেবাগ ভালা হইয়া যাইতাছে। সবাই হুরাহুরি কইরা কিইনা লইয়া গেছে সব।

বল কি? কি জমানা আসলো! এখনতো দেখছি ঘাস এ রোগ সারে বলে প্রচার করলে পাবলিক সব ঘাস খেয়ে উজার করে দিবে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×