somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগীতায় গমনেচ্ছু ব্লগারদের জন্য শুভকামনা

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু মানুষের বদলানো উচিত তারা বদলায় না আর যাদের বদলানো উচিত না তারাই বদলে যায়। এটা ২বছর পর পুরানো ক্লাসমেটদের দেখে আবারও মনে হল। আগে কবে মনে হয়েছিল মনে পড়ছে না। বয়স হবার পর থেকে আমার ২টা ভাল গুনের অবনতি হচ্ছে, ১টা হচ্ছে চোখে কম দেখি আরেকটা হচ্ছে আমার স্মরণশক্তি ভয়ংকর রকমের ভাল ছিল। এখন আমার স্মরণশক্তি নাই বললেই চলে! এখন অবশ্য এগুলো বলার কোন মানে নেই! আমি তো তার শিবাজী ছবির রজনীকান্ত না! যে ইলেকট্রিক শক খেয়ে একবার কিছু সময়ের জন্য মরে আবার জ্যান্ত হবো!

আগে প্রায়ই ছোটবোনের সাথে স্মৃতির জাবর কাটতে বসতাম। গ্রামীনফোন ব্যবহার না করার জন্য এখন আমরা দুরত্বের কারণে কাছে থাকতে পারছি না। সারাদিন শেষে ১/ দেড় ঘন্টায় বড়জোড় ২জনের দৈন্যন্দিন কথাবার্তা শেষ করা যায় ... জাবর কাটা আর হয় না।

মাঝে ২দিন সামুতে রেগুলার কমেন্ট করতে গিয়েছিলাম, ২দিন ই ২জন ব্লগার আমাকে ব্লক করেছেন। এটা যদি ৩বছর আগের ঘটনা হতো তবে আমি রাগে দুঃখে হয় তো ব্লগ ছেড়ে চলে যাচ্ছি টাইপ একটা পোস্ট দিতাম। কিন্তু এখন সবকিছু বদলে গেছে... কিছু লোক দেখলাম অন্যকে ব্লগ ছাড়ার হুমকি দিচ্ছে! আমাকেও একদিন একজন বললো, এই পোস্ট দেবার কি দরকার! যেন এই পোস্ট দিয়ে যে জায়গা আমি নষ্ট করেছি সেটা বিক্রি করে উনি মতিঝিল থেকে মাত্র ৬কিলোমিটার দূরে তানশীর সিটিতে প্লট কিনতে পারতেন!

সেদিন কোন একটা অশ্লীল পোস্টে নারীব্লগার গন মাইনাস দিচ্ছিলেন, এটা পোস্টদাতা খেয়াল করবার পর কোন এক কমেন্টের রিপ্লাইতে বললেন, যে উনি এই আপুদের চিনে রাখছেন! পরে লুল ফেলাইতে সুবিধা হবে!
ব্লগার জেরিকে নিয়েও দেখি একদলের বেশ মাথাব্যথা! সে মেয়ে নাকি অমুকের আরেকটা নিক! ব্লগার জেরিকে আমি যতটুকু দেখেছি বা চিনি সে এখানে প্রেম করার উদ্দেশ্যে বা কাউকে প্রেমের জ্বালে আটকাতে ব্লগে আসে নাই! কাজেই সে মেয়ে না ছেলে এটা দিয়ে আমাদের কি! তার পোস্টের কনটেন্টও এমন কিছু টাইপ থাকে না যে তাকে নিয়ে বিতর্ক করবে সবাই! এটা আলাদা কথা যদি কেউ ব্লগে বিতর্ক প্রাকটিস করে জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হতে চান! তাহলে তাদের আমি মানা করবো না বরং শুভকামনা তাদের জন্য সবসময়!
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×