somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্ভট ভাবে চিন্তিত

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিং-টিঙ্গে ভাঙা শরীর । দেখে মনে হচ্ছে জন্ডিস রোগী । কোন কথাবার্তা ছাড়াই, বাহারি এক বডি-স্প্রে গায়ে মারার সাথে সাথেই আকাশ হতে পাখা যুক্ত রমণীদের আগমন । মুহূর্তের মধ্যেই সেই ছেলে সবার থেকে আকর্ষণীয় ! এই রকম একটা কিম্ভূত টেলিভিশন কমার্শিয়ালের জন্যে, এক বিদেশী প্রসাধনী কম্পানির বিক্রি প্রায় ১৫% শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল । আবার এক চায়নিজ টেলিভিশন কমার্শিয়ালে একবার দেখেছিলাম, ২ ফোঁটা ওষুধ টাক মাথায়ে লাগাবার কয়েক দিনের মধ্যে মাথাভর্তি চুল ! এখনো বোধহয় অনেকে মানুষ আছেন, যারা সামান্য কয়টা চুলের আশায়ে, ঐ কম্পানির ওষুধ নিয়মিত ব্যাবহার করে চল যাচ্ছেন । এগুলা তো সব বিদেশ, আমাদের বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই । '৯০ এর শেষ দিকে ফিলিপ্স বাল্বের একটা বিজ্ঞাপন টিভিতে নিয়মিত দেখানো হতো । এখনো বোধহয় অনেকের মনে আছে । মাছের রাজা ইলিশ এবং বাতির রাজা ফিলিপ্স । আমার আব্বুর কাছে শুনেছিলাম, ঐ সময় ফিলিপ্স বাল্বের এতো চাহিদা হয়েছিল, যে ফ্যাক্টরি বাল্ব সরবারহ করে পারছিল না । একটু খোঁজ নিয়ে জানলাম, ঐ বিজ্ঞাপনটা নাকি জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছিল । খুবই ভাল বিষয় । তবে বর্তমানে আমার চোখে একটা বিজ্ঞাপন অনেক বেশি বাঁধে । বিজ্ঞাপনটা একটা রঙ ফর্সা করার ক্রিমের । ভাবটা এমন যেন, গায়ের রঙ ধবধবে চুনের মতো সাদা না হলে চলবে না । নাইট ক্রিম, ডে ক্রিম অনেক রকম ক্রিম তাদের কোম্পানির । ভাবটা এমন যেন, ঐ কোম্পানির ক্রিম না মাখলে জীবন শেষ । কেজি খানেক ক্রিম তো মাখাই লাগবে, নইলে জীবন সার্থক হবে না । বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান যেন, সবার মাইন্ডে নতুন করে বডি কালার স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে । অমুক রঙ মানে রাণী । তমুক রঙ মানে গোলাম । আরে ভাই শরীরের রঙ তো সৃষ্টিকর্তার দান । তা নিয়েও ব্যাবসা ?


কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই সব বিজ্ঞাপন আমাদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রন করছে ? অনেক রকম চটকদার বিজ্ঞাপন দেখিয়ে, আমাদের ব্রেনওয়াশ করে পণ্য ক্রয় করতে বাধ্য করছে । যেমন, জিনিষটা আমার দরকার ছিল অথবা অমুক জিনিষটা থাকলে আমার ভাল হতো ।


সবাই মনে করে, বর্তমান যুগের মানুষরা অনেক বেশি স্মার্ট । তাদের সহজে ঠকানো সম্ভব না । এটা যে কতো বড় সমস্যা, তা সহজে আমরা অনুধাবন করতে পারি না এবং করতেও চাই না । শুধুমাত্র ঠকবার পরেই এটা বুঝতে পারি । আসলে আমাদের জীবনধারা অথবা লাইফ-স্টাইল এমন হয়েছে, যে আমরা কেউ ঠকতে রাজি নই । আমরা সবাই জিততে চাই, এবং জেতার জন্য ২৪ ঘণ্টাই দৌড়ের উপর থাকি । সমাজ আমাদের ভাবতে বাধ্য করছে যে, আমরা জিতে যাচ্ছি । এই রকম উদ্ভট চিন্তা-ভাবনার জন্যই মানুষ সবচেয়ে বেশি ধরা খাচ্ছে এবং ভবিষ্যতে আরো বেশি ধরা খাবে । ওভার-স্মার্টনেস ভাই, আমাদের সোসাইটি এবং মিডিয়াই আমাদের ওভার-স্মার্ট হতে বাধ্য করছে । আসলে তো স্মার্ট না, সবাই মূর্খতে রূপান্তরিত হচ্ছি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×