somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখবিলাস

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সুখবিলাস"

একজন সুস্থ মানুষ কতোদিন বাঁচে? খুববেশী ঝামেলা না হলে ৭০-৮০ বছর? কিন্তু আমাদের এই ক্ষুদ্র সমাজে, নগণ্য একজন মানুষ, আসলে কতোটুকু সময় ব্যবহার করে? কতোটুকু সময়, সে তার অগোছালো জীবন গুছানোর জন্য পায়? কতোটুকু সময়, সে তার পরিবারের সাথে ব্যায় করতে পারে? কতোটুকু সময়, সে তার প্রিয়জনের সাথে ব্যায় করলো? কতোটুকু সময়, শৈশবে সে হেসে-খেলে পার করে আসলো? যুবক বয়সে কতোটুকু সময়, তার ভবিষ্যৎ গুছানোর জন্য ব্যয় করলো? কেউ কি কখনো এইসব নিয়ে ভাবে? কেউ কি কখনো এইসব নিয়ে চিন্তা করে?

নাহ ভাই, এসব কারো ভাবার সময় নাই! সবাই আছে দৌড়ের উপর। সবাই যার-যার ভবিষ্যৎ গোছাতে ব্যাস্ত। হাতের পাশে দু-তিনটা মানুষ মরে পড়ে থাকলেও, কারও দেখার সময় নাই। সবার মাথায় একটাই চিন্তা, কি করে সামনের মানুষের ঘাড় ডিঙ্গিয়ে উপরে উঠা যায়। কি করে সামনের মানুষকে পিছনে ফেলা যায়। অগ্রসর হবার প্রবনতাই মানুষকে, মানুষ হতে সাহায্য করে। কিন্তু মানুষ হতে যেয়ে, অনেক মানুষ যে পশুর শ্রেণীতে দলভুক্ত হয়ে যায়; এটা তারা নিজেরা বুঝতে পারে না। সম্ভবত মানুষের সে ক্ষমতা নেই। একজন মানুষ তার নিজের পশুসুলভ আচারন, কখনো নিজে ধরতে পারে না।বুঝলে হয়তোবা সে তার পশুত্বকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারতো।

সম্ভবত পৃথিবীতে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে, আমাদের ভিতরের পশুত্বকে নিয়ন্ত্রন করা। একটা শিশুর জন্মের পরবর্তী ১৫-২০ বছর শিক্ষার মধ্যেই কেটে যায়। ১৫-২০ বছর ধরে শুধু একটাই চেষ্টা করা হয়, যাতে মানব শিশুটি মানব শিশুই থাকে, কোনভাবে যাতে পশু না হয়। কিন্তু তাতে কি আসলেই কোন লাভ হচ্ছে? পশুর মধ্যেও যে হানাহানি-মারামারি, মানুষের মধ্যেও তা বিদ্যমান। লোক ঠকানোতে আমরাই সেরা, স্বার্থের সময় আমরা সবাই অনেক এগিয়ে। কাজ উদ্ধার হয়ে গেলে আমরা উধাও। তাহলে আমাদের মধ্যে এমন কি বিশেষ আছে, যা আমাদেরকে মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে?

সায়ানাইড, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত যৌগগুলোর মধ্যে অন্যতম। অতীতে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস, সায়ানাইডের মাধ্যমে পরিবর্তন এবং নিয়ন্ত্রন করা হয়েছে। খুবই বিশেষ ক্ষেত্রে সায়ানাইড বর্ণ, গন্ধ এবং স্বাদহীন। মানুষের পশুত্বও ঠিক একই রকম, সহজে ধরা যায় না। আমাদের পশুত্বকে, সায়ানাইডের সাথে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে চিনির সাথে তুলনা করা যায়। চিনির সাথে সায়ানাইড গুলিয়ে, আমরা নিজেদের ভবিষ্যতের কঠিন পৃথিবীর জন্য তৈরি করছি। অন্তরের মধ্যে, সুগার কোটেড সায়ানাইড নিয়ে আমরা সবাই তৈরি।

বাংলাদেশের ক্ষেত্রে, একজন মোটামুটি সুস্থ-সবল মানুষের গড় আয়ু ৬০-৭০ বছর। কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশী। এখন, মনেকরি আপনার গড় আয়ু ৬০ বছর। অর্থাৎ, ৬০ x ৩৬৫ = ২১৯০০ দিন। লিপ ইয়ারের জন্য আরো ১৫ দিন যোগ করলাম, তাহলে ২১৯১৫ দিন। এতোদিনের মধ্যে, শুধু ঘুমিয়ে কাটাবেন প্রায় অর্ধেকটা সময়। অর্থাৎ, প্রায় ১০৯৫৭ দিন এবং আপনার জীবনের পরিশিষ্ট দিনগুলোর মধ্যে প্রায় ১০০০ দিন তো টয়লেটের মধ্যেই কাটাবেন। :P যদি আপনার হায়াত ভাল থাকে, তাহলে সবমিলিয়ে হয়তোবা ৯৯৫৭ দিন হাতে পাবেন, সুস্থভাবে বাঁচার জন্য। আরেকটু বাড়িয়ে ১০০০০ দিন ধরলাম। ১০০০০ দিন কিন্তু খুব বেশী না, অনেক অল্প সময়।

অনেক হয়েছে ভবিষ্যৎ গোছানো, এখন একটু বিশ্রাম নিন। একটু কাছের মানুষের খোজ-খবর নিন। আপনার কাছের মানুষদের সময় দিন। নিজের গাম্ভীর্যতা ত্যাগ করুন। একটু মন খুলে একটু হাসুন। অন্তরের জমানো কথাগুলো বের করেদিন। নিজের আনন্দ বিতরণ করুন সবার সাথে, অন্যের দুঃখ গ্রহন করুন প্রাণ খুলে। একটু পাগলামি করুন। আপনাকে কেউ পাগল ভাবলে ভাবুক। মনে রাখবেন, পাগলের কোন শত্রু নেই! :D একজন শত্রুর চাইতে দশজন বন্ধুর মূল্য অনেক বেশী। আনন্দ যে ভাবে বণ্টন করলে বাড়ে, ঠিক একই ভাবে দুঃখ-কষ্ট বণ্টন করলে কমে। চেষ্টা করুন, যাতে আপনার পাশের মানুষটি, আপনার জন্য কোন কষ্ট না পায়। বাঁচবেনই বা কয়দিন? কোন ঠিক আছে? যতদিন বাঁচবেন মন খুলে, মাথা উচু করে বাঁচুন।

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×