বাইরে অঝোর শ্রাবণ..
রকিব চুপচাপ বসে আছে ,আজকে শ্রাবন্তীর আসার কথা |শ্রাবন্তীর সাথে আজ ওর জরুরি কিছু কথা আছে |রকিব আর শ্রাবন্তীর প্রেম ডালপালা মেলেছে আজ আট মাস ,রকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এর ছাত্র- শ্রাবন্তী একটা প্রাইভেট বি.বিদ্যালয় এর |ওদের প্রেমের রসায়নটা একটু বিচিত্র বৈ কি !
স্বভাবের দিক থেকে ওরা দুজন অনেকটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু ...এখনো রকিব চিন্তা করে যে শ্রাবন্তীর মত মেয়ে-মাত্র ছয় মাসের পরিচয়ে ওকে প্রেম নিবেদন করে -একটু অস্বাভাবিক লাগে রকিবের কাছে ..
আর শ্রাবন্তী ওকে বোঝায় ,
"আমি তো আর তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করতেছি না !তোমাতে আমি আমার স্বপ্ন খুঁজে পাই ,ব্যস..."
শ্রাবন্তীর আসার কথা চারটায়.. অথচ এখন বাজে পাঁচটা ,মেজাজ তবুও ঠান্ডা ওর ..কফি হাইসটার বাইরে শ্রাবন্তীর গাড়ি এসে থামে |
শ্রাবন্তীর দামি গাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে,এত হাই প্রোফাইল একটা মেয়ে কেন যে রকিবকে পছন্দ করে -রকিব বুঝতে পারে না ...
স্রাবন্তী-"বল কি বলবা"
রকিব-"কি বলবো মানে ? তাড়া আছে নাকি!?
-"নাহ আজকে তো তোমার জন্যই এই জঘন্য ওয়েদার এ এতদূর আসলাম..... বাজে একটা সময় ...অসহ্য...বল কি বলবা"
-"আমার স্কলারশিপ হয়ে গেছে "
-"তো ?"
-"আমি পরের মাসে চলে যাচ্ছি"
-"যাবা মানে, কই যাবা ?? হ্যা ?? কোথাও যাওয়া যাওয়ি নাই... তুমি স্কলারশিপ ক্যান্সেল করে দাও..."
-"এটা কি টাইপ কথা ? আমাদের ভবিষ্যত্ এর জন্য এটা দরকার.."
-"ও তাই, না ?
আমাকে তো তোমার দরকার নাই ...তুমি তো চিন্তায় আছো তোমার স্কলারশিপ নিয়া... একটাবার ও ভাবলা না আমি কেমনে থাকবো ...চয়েস তোমার কাছে আমি অথবা তোমার স্কলারশিপ !"
কথা গুলো বলার সময় শ্রাবনীর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল...
রকিব পুরোপুরি অবাক হয়ে যায় শ্রাবন্তীর এমন আচরণে ,
আসলে অনেকটা ঝোকের মাথার ও শ্রাবনীকে গ্রহণ করেছিল...
যত টা চেনা দরকার ছিল ততটা হয়তো হয়ে ওঠে নি...
তাই ওকে অনেকটাই যেন অচেনা লাগে রকিবের .
ঘোরের মধ্যেই বাসার ফেরে রকিব . এই দুনিয়ায় ওর একটা বোন ছাড়া আর কেউ নেই .
"জয়ন্তী শোন তো ..."ডাক দেয় ও ,এরপর বলে স্কলারশিপ এর কথা |
জয়ন্তী চোখের পানি আড়াল করে না,
বলে," আমি না হয় এই তিনটা বছর ভার্সিটির হোস্টেলে থাকবো ...তুই এই সুযোগটা ছাড়িস না"
"কিন্তু ..."বলতে গিয়ে থেমে যায় ও ,
"কিন্তু কী ? ঐ মেয়েটা তোকে মানা করেছে ?? ও তোর মাথাটা খাচ্ছে..." চাপা রাগে গজগজ করে জয়ন্তী...
অনেক চিন্তা করে রকিব |
ও জানে যে শ্রাবন্তীকে ও কষ্ট দিতে পারবে না ...
সারাজীবন মেয়ে দের থেকে দূরে দূরে থাকা রকিব এই মেয়েটার মায়ার আবেশ ছাড়তে পারে না...
অবশেষে স্কলারশিপটা বাতিল করে দেয় ও এবং হয়তো জীবনের বাঁকে পথ চলার প্রথম হোঁচট সেখানেই ||
বেশ কিছুদিন পর
রকিব খোজ নেয় স্কলারশিপটা কে পেয়েছে ...ওর মোটামুটি ভাল বন্ধু রিহান ,
তবে রকিব এর কাছে রিহান এর আরো একটা পরিচয় আছে আর তা হল ও শ্রাবন্তীর কাজিন ||
তিন বছর পর
শ্রাবন্তীর বাসার ড্রইং রুম এ বসে আছে রকিব .
গত দুই বছর রকিব এর সাথে শ্রাবন্তীর দূরত্ব কেন যেন বেড়েই চলেছে ...
রকিব কয়েকবার এটা নিয়ে কথা ও বলেছে কিন্তু শ্রাবন্তী বরাবরই বিষয়টা এড়িয়ে গেছে...
আজ শ্রাবন্তীর বাবা রকিবকে ডেকেছেন,
"বসো বসো ...বাবা কেমন আছো?"
"এইতো আংকেল আপনাদের দোয়ায়.."
"বাবা ,তোমার সাথে কিছু বিষয় নিয়ে খোলাখুলি কথা বলি ...
রিহান কে তো তুমি চেনোই... ছেলেটা আমাদের এখানেই থাকতো ..তো স্কলারশিপ নিয়ে জার্মানী গিয়েছিল...গত পরশু দিন ফিরেছে... তো বাবা ওর গার্ডিয়ান বলতে তো আমি ,
এখন তোমার সম্মতি থাকলে আমি জয়ন্তী মা কে রিহানের বউ করে নিতে চাই ..."
"আঙ্কেল আমি একটু চিন্তা করে নেই ,আর..."
"ওকে মাই বয় , ইউ টেক ইওর টাইম.,"
জয়ন্তীর পড়াশোনা শেষ ,
একটা স্কুলের টিচার ...
রকিব চিন্তা করছে রিহান এর সাথে ও মানিয়ে নিতে পারবে কি না,
"এই এতো কি ভাবতেছো ?"
"রিহান এর বিষয় টা.."
"রিহান এর সাথে তোমার বোনের বিয়ে ?! রিডিকুলাস ! এটা কেমন কথা ??? এই বিয়ে তুমি বন্ধ করবা..."
চিন্তা করতে থাকে রকিব...
বাসার ফেরে গভীর রাতে ,
জয়ন্তীর সাথে বিষয় টা নিয়ে কথা বলে...
এতদিনে খেয়াল করে রকিব ,
ছোট্ট বোনটা কত্ত বড় হয়ে গেছে...
রিহান এর কথা শুনেই লজ্জায় লাল হয়ে ভাইয়ের বুকে মুখ লুকায় আর তাতেই সম্মতি খুঁজে নেয় রকিব...
তিন মাস পর
বিয়ের পর জয়ন্তীর সাথে কথা হত নিয়মিত রকিবের ,
তবে গত কয়েকটা দিন ধরে কথা হচ্ছে না...
বাসায় এসে দেখে দরজার ফাঁকে একটা চিঠি, জয়ন্তীর হাতে লেখা ..
"ভাইয়া এই দুনিয়ায় আমি ছাড়া তোর আপন বলতে কেউ নাই... শুধু আমার সুখের জন্য তুই আমাকে বিয়ে দিলি ...
সুখ ?
হ্যা ,সুখেই আছি !
সকাল বিকাল স্বামী নামের নরপিশাচটার মার খেয়ে সুখের সাগরে ভেসে বেড়াচ্ছি...
হ্যা ,রিহান কে আমি পছন্দ করতাম ,এটা সত্যি ...
কিন্তু আমি তো আর জানতাম না ,এই বিয়েতে ওর মত নেই !
ভাইয়া, তুই বড় ভুল করছিস রে ...
হয়ত তর ভুল ছিল না..
ওদের কাছে তো নেশা করা ডালভাত...
আমার ভালবাসা ওর নেশার তোড়ে মূল্যহীন...
এখন আমার স্বামী যখন রাত বিরেতে তার কাজিন কে নিয়ে নেশায় বুদ হয়ে থাকে ,
তখন আমার বুক ফাটা কান্না আসে রে ভাইয়া ...
তুই বড় ভুল করছিস ...
শ্রাবন্তী তোকে না - রিহান কে ভালবাসে ....
ওদের এটা কী ভালবাসা ?
ওরা কী বোঝে ভালবাসা কী ???
হয়তো না...
অথবা আমিই ব্যথ্..
ভাল থাকিস..
আমার জন্নে ভাবিস না..
তুই ই না বলতি টিকে থাকাই জীবন..
আমি না হয় শুধু টিকেই থাকবো...
তোর সুখী বোন "
এতক্ষণে বুঝতে পারে ,
কেন শ্রাবন্তী রাজি ছিল না এ বিয়েতে ...
পরদিন
"দেখো শ্রাবন্তী ,তোমার রিহান এর সাথে মেলামেশাটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ??"
"হোয়াট ননসেন্স ? তোমাদের মত মীনমাইন্ডেড দের এটাই সমস্যা ,বুঝছো ?...এখনো সেকেলে রয়ে গেছো...আমি রিহানকে পছন্দ করি ...ও আমার কাজিন ..."
"কিন্তু দেখো ,জয়ন্তী ওর স্ত্রী..."
"রাবিশ !
বউ বউয়ের জায়গায় ,
আমি আমার জায়গায় ...তোমার সমস্যা থাকলে ব্রেকআপের কথা ভাবতে পারো.."
সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায় রকিব এর মাথায়...
বিকার গ্রস্ত এর মতো এসে বারান্দায় দাঁড়ায় ও ...
হঠাত্ করে হাতের ফোনে একটা মেসেজ দেখে ও,
মেসেজ এ লেখা-
"রিহান ওর বন্ধুদের নিয়া নেশা করে আসছে ভাইয়া...
আমার ভয় করতেছে তুই আমারে নিয়া যা এখান থিকা...প্লিজ ভাইয়া....প্লিজ...."
রকিব এর দুনিয়া তখন উন্মাতাল... এশিয়ান হাইওয়ে এর ঐ বাড়িতে ছুটে যায় ও...
কিন্তু ঐ বাড়িতে ঢুকতে পারে না ,টহলরত পুলিশ দুষ্ক্রতি কারী হিসেবে থানায় নিয়ে যায় ওকে ||
পরদিন সকাল
থানা থেকে ছাড়া পায় ও
আর সাথে সাথে ই ফোন এ একটা মেসেজ আসে ...
রক্তলাল চোখ দুটো থেকে যেন অশ্রুর বদলে রক্তাক্ত মনের রক্ত চুইয়ে পড়ে ...
"ভাইয়া ,একটা মানুষকে যতটা ভালবাসা যায়-রিহানকে ততটাই ভালোবেসেছিলাম...
কিন্তু ওর নেশার জগত্ এ আমার এই ভালবাসা অর্থহীন ছিল রে ভাইয়া ...তাই ওর নেশাখোর বন্ধুদের লালসার দাসী বানাতে চেয়েছিল .... তোর কাছে বোনের ভালবাসার দাবি নিয়ে করুণা চেয়েছিলাম... তুই হয়তো তোর বোনের ডাক শুনতে পাস নাই... চোখের পানিতে মনের রক্ত আজ ধুয়ে যাচ্ছে ...যদি এই বোনটাকে এতটুকু ভালবাসিস ,
আমার লাশটায় কোন জানোয়ারের বাচ্চা যেন হাত না দেয় ...
আমার লাশটা তো এখন পাপের শরীর ...ঐ লাশটার ভার তুই ভালবাসার দামে আদায় করে নিস...
ভাইয়া রে ,তোর বোনের ও মুখটা তো আর দেখতে পারবি না ... আজ আমার সব শেষ রে ভাইয়া... শুধু...জানিস ...কানে কানে বলে যাই,
তোর পাগলী বোনটা তোকে অনেএএএএএএক ভালবাসতো রে ...সেই ভালবাসা জীবনের ওপারে গিয়েও শেষ হবে না ...
ভাল থাকিস ...
ভালবাসলে ,আমার ভালবাসার দামে আমার সমাধি পবিত্র করে দিস ....
তিন ঘন্টা পর
ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে একটা লাশ |
চার্ট বুকে লেখা -
suicide case.
raped several times.
লাশটা জড়িয়ে ধয়ে ফুপিয়ে ফুপিয়ে কাদে রকিব...
পরিশিষ্ট
ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটা অন্ধকার সেল এ এখন আশ্রয় রিহান মার্ডার কেস এর একমাত্র আসামী রকিব জামান এর ...এখনো মানসিকভাবে অসুস্থ... ধারণা করা হয় ব্যক্তিগত আক্রোশ থেকেই ড্রাগ এডিক্ট রিহান কে হত্যা করে রকিব ...
শ্রাবন্তী এখন মালয়েশিয়ায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ...
মানসিআ রোগী..
আর এখন সেই অন্ধকার সেল এ রকিব কেঁদে চলে...."জয়ন্তী রে ...তোর ভাইয়ের ভালবাসার পুন্য স্রোতে তোর সমাধি পবিত্র ...
পরের টুকু আর শোনা যায় না ।
..........................................
উত্সর্গ-
সেই সব মানুষদের - যারা নেশাকে না বলেছে...
লেখকের কথা-
আমার এই লেখাটা কিছুটা সত্য আর অনেকটাই কল্পনা ...
কিন্তু নেশার জন্নে কপাল পুরছে আমাদের অনেকের কাছের মানুষদের..
শুধু একটাই অনুরোধ...
আসুন , আমরা নেশা কে না বলি...অনুভব করার চেষ্টা করি প্রিয় মানুষগুলোর আবেগ,
জীবনটা হয়ে উঠবে আরো বর্নিল ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


