somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অচেনা অনুভূতি

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্রিম দ্রিম !

রাইসা চোখ মেলে তাকালো একবার ।
আড়চোখে দেখলো সকাল সাতটা বাজে । মাথায় রক্ত উঠি উঠি করেও উঠছে না ।একবার ভাবল ওদের ঘরের আসবাব নাড়াচাড়া করা হচ্ছে কিনা ।পরক্ষণেই বুঝতে পারল যে এটা অসম্ভব ।আসগর চাচাকে বলে দেওয়া আছে শুক্রবার যেন কেউ ওকে বিরক্ত না করে ।
তবু এই সাত সকালে কে এই কাজ করছে ভাবতেই মেজাজ বিগড়ে যাচ্ছে ।

রাইসা ।
অনামিকা সারাহ রাইসা । প্রখ্যাত ব্যবসায়ী আহমেদ তানজীমের একমাত্র মেয়ে । এই জীবনে কোন দিন কোন শখ বা আহলাদ কোনদিন অপূর্ণ ছিল না ।কিন্তু একটাই অভাব ওর জীবনে ,মা নেই ওর । তার ওপরে বাবা ব্যবসা ব্যবসা করে জীবনটাই পার করে দিয়েছে । তাই বন্ধু আর আড্ডা নিয়েই জীবনটা পার হয়ে যাচ্ছে ওর ।

আসগর চাচা !চাচাআআআআ !
আম্মা , কি হইছে আফনের ?এই সকাল সকাল এই কুকর্ম কে করতেছে ?
কোনটা আম্মা ??আসবাব নাড়াচাড়া করতেছে কে?
অইডা তো এই বাসায় না ।
তাইলে কই ?
মনে অয় পাশের ফেলাটে ভাড়া অইছে । এক বুড়া চাচা আসছে ।
তুমি মনে হয় জোয়ান ?
আম্মা আফনের খালি মশকরা !
হাহা ।যাও ।দেখি পাশের ফ্লাটে একবার যাব । দেখি বুড়ার সাথে ভাব জমানো যায় কিনা !!
চোখ টিপে বলে রাইসা ।
রাইসাটা এই রকমই ।
এই রোদ এই বৃষ্টি ।এই মিষ্টি দুষ্টু মেয়েটার সবচেয়ে কাছের বন্ধু এই আসগর চাচা । আর তারচেয়েও কাছের একজন ,
মুকিত মোহাইমিন ।।।
এই ছেলেটার সব কিছুতেই কেন যেন অনেক বেশি মুগ্ধ হয়ে থাকে রাইসা ,সব সময় । তাই যখন রাইসাকে মুকিত বলেছিল

ছুটে চলা সময়ের স্রোত ছুঁয়ে ,
বহতা জীবনের ঢেউয়ে ভেসে ,
দুর্গম এ পথ সখী ,
দিতে হবে পার ,
অনিশ্চয়তার বেড়াজালে
থমকে থাকা বাস্তবতায়
তবু স্বপ্ন আছে বেঁচে ।
তবু স্বপ্ন দেখতে চাই
তোমার হাতটা ধরার ।।

রাইসা তখন অন্য কিছু চোখ বুজে নির্ভরতার হাতটায় হাত জড়িয়েছিল আবেশে । হয়তো একটু বেশিই বিশ্বাস প্রতি নিঃশ্বাসে ।।
তারপর থেকেই ওদের পথ চলা । অন্য রকম ভাল লাগায় । রাইসার যে জিনিসটা ভাল লাগে সবচেয়ে বেশি সেটা হচ্ছে মুকিত ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে । আর এজন্যে মুকিত
সময়ে অসময়ে নানা রকম
পাগলামি করে ওকে খুশি করার চেষ্টা করে । বিরক্ত যে হয় না ,তাও না ।তবে এতে যেন অন্য রকম একটা ভাল লাগা মিশে থাকে ।
রাইসা মনি !
কি ?
একটা গান শোনাও না !
কি গান ? আমি গান পারি না ।
প্লিজ সোনা টা । প্লিইইইজ !!
এই একটা প্লিজ শোনার পরে রাইসা পারলে দুনিয়াটাই
মুকিতকে দিয়ে দেয় ।
দুপুর বেলা ।
একা একা থাকতে থাকতে বোর লাগছিল রাইসার । ভাবল একবার পাশের ফ্লাটে গিয়ে দেখা করে আসে নতুন প্রতিবেশীর সাথে ।
রাইসা অনেক বেশি মিশুক আর নরম স্বভাবের মেয়ে । তবে কিছু ব্যাপারে ও অনেক বেশি রিএক্ট করে ।একটা হচ্ছে ছেলেদের নোংরামি মার্কা কথা বা আচরণে ।
বসে বসে চিন্তা করছিল রাইসা । মুকিতের সাথে সম্পর্ক বা পরিচয় হওয়ার কিছুদিন আগে ওর এক বান্ধবীর গায়ে হাত দিয়েছিল এক ছেলে ।
নরম হাতের শক্ত ছোয়ায় রিংকু নামের জানোয়ারটার গালের রং লাল করে দিতে এতটুকু দেরি হয়নি ওর । অন্যদের মুখে শুনেছিল মুকিত ঐ ছেলেটার নাকি বন্ধু । তবে মুকিতকে দেখে কখনো ওর এরকম মনে হয়নি । তাই আর কিছু বলেও নি । মুকিত ছেলেটা বেশ ভাল । লম্বা ,স্মার্ট ।
একটা সময় ও দূর থেকে দেখত আর ভাবত , ইসস যদি এই ছেলেটা শুধু ওর ভালবাসার আধার হত ।
আবেশে ,অনুভবে ,অভিমানে আর ভালবাসায় ।
ধুরর !
মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায় ও । সাত পাঁচ ভাবতে ভাবতে ও বইটা ছেড়ে চলে যায় ও পাশের ঘরটায় । টিভি দেখার চেষ্টা করে ও কিছুক্ষণ । চ্যানেল বাংলায় একটা নাটক হচ্ছিল । নাটকটায় দেখা যাচ্ছিল
মেয়ের মন খারাপ । তাই বাবা জড়িয়ে ধরে মেয়ের
ছলছল চোখের বাধের ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন ।
হঠাত্ই আনমনা হয়ে যায় ও । যদি ওর বাবাও এভাবে ওকে আদর করত । চোখের কোণায় কি এক ফোটা স্বচ্ছ দীঘির কষ্ট ফোটা জমেছিল ?

অনুভবের গভীরতায় -
অনন্ত এক শূন্যতার থাবায়
ছিন্ন হয়ে থাকা সুখের অনুভব ।
কিসের এক তৃষ্ণায়
পিপাসার্ত মন মরুর পথ ।
মনের অলিগলিতে হাতড়ে হাতড়ে
পথে পথে ছুটে চলা ।
তবু শূন্যতা পিছু ছাড়ে না ,
জন্মের বাঁধনে যে আবেগ
তার তৃষ্ণা মেটে না কিছুতেই ;
আবেগের অনুভবে অন্তহীন শূন্যতায় পথ চলা ।।

সাত পাচ ভাবতে ভাবতে উঠে যায়ও পাশের ফ্লাটটায় । কতক্ষণ ইতস্তত করে ও । তারপর বেলটা চেপে ধরে । কিছুক্ষণ দাড়িয়ে থাকে ও । যখন ভাবছিল চলে যাবে তখন একটা আট নয় বছরের ছেলে দরজা খুলে দিল ।
এই ফ্লাটের নতুন ভাড়াটিয়া কে ?
ভাড়াটিয়া না । মালিক ।
ও আচ্ছা । উনি আছেন ?
দেখতে হবে ।
একটু পরিচিত হতাম ।
আচ্ছা । আসুন ভেতরে । বসুন।
একটা লোক এসে বসল ।
সত্যি কথা বলতে রাইসা এমন একটা মানুষের সাথে কথা বলতে আসবে চিন্তাও করেনি ।

লম্বাটে মুখ । চোখ দুটো একটু ঘোলাটে হয়ে গেছে হয়তো বয়সের কারনেই । তবে তার পরও পুরুষালি রুক্ষতার ছাপ কমেনি এতটুকু । লোকটাকে বয়স্ক বলা যায় ,কিন্তু বার্ধক্যে জেঁকে বসেছে বলা যায় না ।। চোখের নিচে একটা গভীর কাটা দাগ । ঢেকে রেখেছে ভারী ফ্রেমের চশমাটা । চিন্তা করছে রাইসা যে চশমা ছাড়া কেমন লাগবে । ভাবতেই শরীরে একটা শিরশিরানি বয়ে গেল । তবে যদি চুলটা সাদা হত তাহলেই বয়স কমে যেত অনেকটা ।পাতলা শার্টটায় শরীরের আকারের ছাচ স্পষ্ট । মাসল ম্যান ছিল নাকি এই বুড়া ?!


আমি রাইসা । ডেন্টালে পড়ছি ।আপনার সাথে পরিচিত হতে আসলাম ।
আশা করছিল রাইসা যে বাজখাঁই কন্ঠস্বরে ঘোঁত ঘোঁত করে উঠবে এই বুড়াটা ।
-ডেন্টালে পড়ছ ?
কন্ঠস্বর শুনে চমকে গেল রাইসা ।ভরাট স্বরের মাঝে একই সাথে শাসন আর প্রশ্রয় ।
-দাঁতে আজকাল মানুষ পড়েও নাকি ? হাহাহা ...

রাইসা বুঝতে পারে এই লোকটার সাথে ওর আড্ডা জমবে ভাল ।
-আমি অনিল সেন । আপাতত বেকার । চাকরি খুজছি !
এই বয়সে ? বিস্মিত হয় ও ।

রসিকতাটা ধরতে পারেনি বুঝতে পারে অনিল সেন ।

-তোমার মত সুন্দরীর বডিগার্ড হতে পারলে বয়স কোন কথা না ! হাহাহাহা...

কথায় কথায় পার হয়ে যায় অনেকটা সময় । ভালই লাগে রাইসার । বুঝতে পারে ,একটু একাকীত্বের ছাপ স্পষ্ট ওনার চোখে মুখে । এভাবে দিন পার হয়ে যায় বেশ কিছু ।আড্ডা রসিকতায় ভুলে যায় একাকীত্ব দুজনেই ।।

দোস্ত বুঝছস ,বাসার পাশের ফ্লাটে এক বুড়া আসছে । এত মজা করে কথা বলে ।। ওফফ ! তোরে একদিন নিয়ে যাব ।
হাটতে হাটতে গল্প করছিল সাদিয়া আর রাইসা ।

-তুই ওনার বাসায় যাস ?
যাই তো !
-বউ বা ছেলে মেয়ে থাকে ,সাথে ?
না তো । একটা পিচ্চি থাকে সাথে ।
-একটু সাবধানে থাকিস ।
কেন ?
- শুনস নাই ? সেমাদের বাড়িওয়ালা ,ওর বাবার বয়সী ,ওরে ঐদিন বাসায় পেয়ে কি বাজে কথা বলছে ? গায়ে নাকি হাত দিতে গেছিল । তাই বললাম আর কি !
হু । আচ্ছা ।

পরের দুটো দিন ও যায়নি ঐ ফ্লাটে ।সারাটা ক্ষণ ওর মাথায় ঐ একটা কথাই ঘুরছে । "...সাবধানে থাকিস ।...সাবধানে থাকিস ।"

প্রাণপণে চেষ্টা করছে ও এই চিন্তা মাথা থেকে সরাতে । আসলে ওরো অনিল সেন এর সাথে প্রাণবন্ত আড্ডা খারাপ লাগত না । প্রকৃতপক্ষে যে শূন্যতা ওকে আঁকড়ে ধরেছিল ,সেই শূন্যতা থেকে ও বেরিয়ে আসতে চাইছিল।

বাবার আদর কি ও বুঝতে পারেনি কোনদিন । তাই ঐ আদরের স্বাদটা পেতে চেয়েছিল ও অনিলের কাছ থেকে । "দুনিয়ার সব পুরুষ কি এক রকম জানোয়ার টাইপ নাকি ? ধুরর কি আজে বাজে ভাবছি আমি । উনার কথা বার্তায় কোন নোংরামি দেখিনি তো । তাহলে কেন...? ধুরর....."

যাবে না যাবে না করতে করতেও ও ঠিকই চলে গেল পাশের ফ্লাটে । ও নক করলে এখন পিচ্চিটাও খুশি হয় ।জানে ,চিনি দিয়ে চা বানাতে পারবে ও । সাথে একটু চেখেও দেখবে !!

উনি কোথায় ? বারান্দায় । উত্তর শোনার সময়ই দেখল ছেলেটার মুখ ভার । কোন বারান্দা ? পেছনের টায় । আচ্ছা ।

গুটি গুটি পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে । ও যতদূর জানত , বারান্দায় ডাবল পাওয়ার লাইট জলে সন্ধ্যায় । তবে আজ রাতটা একটু বেশিই আঁধার বোধহয় ।

দরজার কাছে এসে দাড়িয়ে রইল ও । ভয় পেয়ো না । বসো এখানটায় । পাশের চেয়ারটা দেখিয় দিলেন অনীল ।

আবছা আলোয় বারবার রাইসার ঐ কথাগুলো ওর মাথায় ঘুর ঘুর করছিলো । কেমন একটা অজানা শঙ্কা ওর মনকে ঘিরে রেখেছিল । এমনি কথাবার্তা চলছিল অন্যান্য দিনের মতই । তবে অনীলের নীরবতার আবছায়া টুকু চিন্তিত করে তুলছিল রাইসাকে । একই সাথে চিন্তিত এবং দুশ্চিন্তিত ।

হালকা নীল ড্রিম লাইট জ্বলছিল বারান্দায় ।বাইরে বাতাস বইছিল খুব । অঘটনের জন্য একদমযথার্থ পরিবেশটায় যেন কেন রাইসার মনের গহীনে কড়া নেড়ে যাচ্ছিল বাইরের ঝড়ো বাতাসের মতই ।

বাইরে হঠাত্ বিদ্যুত চমকে উঠলো ।আবছা আলোয় অনীল সেনকে দেখে যেন ভয়টা আরো জেকে বসল ।

চোখে ভারী ফ্রেমের চলমাটা নেই ।চোখের চারপাশে কাল কাল দাগ । এক চোখের নিচে কাল গভীর দাগটা যেন চিত্কার করে বলছিল ,পালাও ! পালাও !! তবু কেন যেন নড়তে পারছিল না রাইসা । হঠাঃ যেন একটু নড়ে উঠলো অনীল সেনের শরীরটা ।

রাইসা শুধু অনুভব করছিল যে হঠাত্ করে অনীলের হাত দুটো ওর পায়ের ওপর জড়ো করে রাখা হাত দুটো জড়িয়ে চেপে ধরেছে । অচেনা এক অনুভব ।
ছুটে বেরিয়ে যাওয়ার সময় একবার ও ফিরে তাকায় নি রাইসা । শুধু পেয়েছিল শীতল হাতের স্পর্শ ,তাতেই বিদ্যুত গতিতে ছিটকে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে ।

একবার শুধু চোখ পড়েছিল ঐ চোখ দুটোয় ।

দেখেছিল এক ভয়াবহ শূন্যতা ,মায়াময় এক আশ্রয়ের আবাহন । সেই দূষ্টি ও কখনো দেখেনি । ওর বাবার এত সময় কোথায় ? আর দৃষ্টিটা ,হাত ছুয়ে দেওয়াটআ ,ওর বান্ধবীর কথা ...কোথার যেন একটু খাপছাড়া ...তিন দিন পর

কই ? জানোয়ারের বাচ্চা কই ? চিত্কার করতে করতে দরজায় লাথি দিতে থাকে মুকিত ।

রাইসার কাছ থেকে তেমন কিছু শোনেনি ও । রাইসা শুধু বলেছিল যে অনীল ওর হাত ধরতে গিয়েছিল । মুকিত তাকেই তিলকে তাল করে নিয়েছে ।

বাইরে বেরিয়ে আসেন অনীল ।

"জানোয়ারের বাচ্চা ! বুড়া বয়সে ভীমরতি ধরছে তোরে ,না ? মেয়ে মানুষ দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছা করে ,না ? "

থাপ্পড় তুলে এগিয়ে যায় মুকিত ।

থাম । মুকিত ,হচ্ছে কি এসব ? বলে রাইসা ।।

সাত সকালে চিত্কার চেচামেচি শুনে ঘুমের পোশাকেই এসে পড়েছে রাইসা ।

হঠাত্ রাইসা খেয়াল করল যে ওর শরীরে এক জোড়া চোখ লেপ্টে আছে ।

চোখ জোড়া ? অনীলের নয় । মুকিতের । মুকিতের চোখে এমন নোংরা দৃষ্টি আগে দেখে নি ও ।

"ধুরর ... অযথা এসব ভাবছি । ঐ কথা গুলোই আমার মাথাটা খেয়েছে ..." মনে মনে বলে ও । আর মুখে বলে , "চল । চল তো । আর যেন এমন করবে না । উনি আমার বাবার মত..."

"এহহ ব্যা ব্যা ।এসব জানোয়ারের বাচ্চাকে চেনা আছে আমার । মেয়ে দেখলে লালা ঝড়ে এগুলোর ।" "আর একটা কথাও না ।"

পেছন দিকে না তাকিয়েই বেরিয়ে যায় ওরা । পেছনে অনীল বুকের বাম পাশটায় হাত বোলাতে থাকেন ।

দুই দিন পর । আজ রাইসার জন্মদিন । সারাদিন পার্টি হৈহুল্লোড করে পার হয়েছে । ঘরে বসে একটা একটা করে প্যাকেট খুলছে ও গিফট এর ।সব গুলোই সুন্দর সুন্দর ।

অবাক হল একটা গিফট দেখে ।

সুন্দর হাতির দাতের বাটের একটা ছুরি । সাথে একটা নোট । লেখা

মোহের আবেশে অন্ধ চোখ , এড়িয়ে গেছে দৃষ্টি তোমার লালা ঝড়ানো হায়েনার মুখ । ভালবাসায় না , লালসায় জড়াবে তোমাকে । ভুল ভালবাসা । সত্য খুজে দেখো চোখে ।।।

"ভুল ভালবাসা । ঠকবে তুমি মেয়ে ।ভাল চাও এটা সাথে সাথে রেখো সব সময় ।"

বিকেলে

জানটা আমার ! আজকে তোমার জন্মদিনে একটা গিফ্ট আছে তোমার জন্যে । ২৯ নং রাস্তার প্রথম বাড়িটার একটা ফ্লাট নিচ্ছি আমরা । ওটার ছাদে পার্টি ।শুধু তুমি আর আমি ।সন্ধ্যায় আমার বাসার ফ্লাটে চলে আসবা । ওকে সোনা ?

খুশি হয়ে গেল রাইসা । অনেক ভাল কিছু সময় যাবে বুঝতে পারছে ও ।

সন্ধ্যা ৭ টা ছাদে দুইজন । বইছে ঝিরিঝিরি বাতাস । রাইসার হাতটা নিজের হাতে নেয় মুকিত । তারপর বলে , জান ,তোমার কাছে একটা জিনিস চাইব ,দিবা না ? কি ? আগে বল কি ?

হঠাত্ খেয়াল করে বাসার বলে আসেনি রাইসা ।

বাসায় ফোন দেওয়া লাগবে । আমার ফোনে ব্যলেন্স নাই । তুমি একটু নিচ থেকে একটা লোড এনে দিবা ?

আমারটা থেকে ফোন দাও...?

আচ্ছা তুমি তোমার ফোনটা রেখে যাও । দরকার পড়লে আমারটায় ফোন দিব । তুমি আমার টা নিয়ে যাও । রাইসা বলে ।

আ আ আমার টা ? কেন ? আর কেউ ফোন দিবে ? ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে ও । না না ঠিক আছে । এক দৌড়ে বেরিয়ে যায় মুকিত ।

তিন মিনিট পর মোবাইলে একটা মেসেজ আসে ।

নামটা দেখে চমকে ওঠে রাইসা । রিংকু ,সেই জানোয়ারটা । যে জানোয়ারটা ওর বান্ধবীর গায়ে হাত দিয়েছিল । মেসেজটা ওপেন করে ও...

"টি টেবিলের পেপারের নিচে মেনড্রেকস আছে । আর দুইটা চোখ আছে পানির ট্যাংক আর টবের আড়ালে । আমারে থাপ্পড় দিছিল দোস্ত ,এর শোধ ওর থিকা নিমু আমরা ।"

মেনড্রেক্স কি জানে ও খুব ভাল মত । টবের আড়ালে আর ট্যাংকের নিচে গিয়ে দেখলো ,ছোট দুটো হ্যান্ডিক্যাম আরো দশ মিনিট পরের টাইমার দিয়ে রাখা ।

মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা হয়ে যায় ওর । মনে পড়ল ঐ উড়ো চিঠিটার কথা ।ঠিক দশ মিনিট পর আসল মুকিত । পেছন থেকে জড়িয়ে ধরে গালে একটা ভালবাসার চাঁদ এঁকে দিয়ে কানে কানে বলল , "পেলাম না তো সুইটি !" রাইসা চুপ ।

রাইসাকে বলল মুকিত , "দাড়াও তোমার জন্য কোক নিয়ে আসি ।" "কোকের বোতল তো ওখানে ?" "আরে ! বুঝে নাহরেহ ! মিক্সড করে নিয়ে আসব ।"

রাইসার চোখ এড়ায় না কি নিখুঁত ছলনায় মেনড্রেক্স মিশায় মুকিত । তারপর হাসি মুখে নিয়ে আসে ওর জন্য ।

তুমি ? আমি খাব না হয় তোমার থেকেই একটু । চোখ টেপে মুকিত

একটু খাওয়ার ভান করে রাইসা । তোমার পেছনে ঐটা কি ? কই ? ঐ যে ! সবটুকু ঢেলে ফেল দেয় রাইসা । হাহাহা ! তোমাকে দিব না ! পুরাটা খেয়ে ফেললাম !

হাসতে হাসতে বলে রাইসা ।

আচ্ছা । সমস্যা নেই । মুচকি হাসে মুকিত ।

একটু পর ইচ্ছা করে ঝিমানোর অভিনয় করে ও । টের পায় আস্তে আস্তে ওর শরীর বেয়ে লতানো পাতার মত উঠে যাচ্ছে মুকিতের হাত দুটো।

হিসহিসিয়ে ওঠে মুকিত ,তোর বড় বেশি তেজ হয়েছিল ,না ? তোর বড় দাপট ? দেখব তো ! এই ভিডিও যখন পাড়ার বস্তির ছেলেগুলোর জ্বালা মেটাবে ,তখন তোর দাপট কোথায় থাকে !!


রাইসা ভাবতে থাকে কি করা উচিত ওর । এক ঝটকায় নিজেকে ছুটিয়ে নেয় ও । ও আচ্ছা ! তুই তাহলে টের পেয়ে গেছিস ? তো কি হয়েছে ? আজকে তোর তেজের আগুনে পানি ঢেলে দেব !!


জোর করে ঠেসে ধরে মুকিত ওকে ছাদের ওপর সোফাটার সাথে । ডাঙায় তোলা মাছের মত তড়পাতে থাকে রাইসা । তারপর হঠাত্ মনে পড়ে ওর সেই উড়ো চিঠি আর উপহারের কথা । হাত দিয়ে কোন মতে প্রাণপণে চেষ্টা করে ও ব্যাগটা হাতে নেওয়ার ।আবার ধাক্কা দিয়ে ফেলে দেয় পশুটাকে । ব্যাগটা খোলে ও । প্রথম চেইনটায় হাত দিয়ে প্রাণটা খাচা ছাড়া হয়ে যায় ওর ।
ছুরিটা নেই ।

দ্বিতীয় চেষ্টায় খুজে পায় ছুরিটা ।


আর এক পা সামনে আসলে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো ।
কথাগুলো বলার সময় রাইসার মুখ থেকে রক্ত চুইয়ে পড়ছিল ।ঠোটের নিচের অংশটা কেটে গেছে চড়ের আঘাতে ।


তুই এটা করতে পারবি না । তুই তো আমাকে ভা লো বা সি স !
-এক পা সামনে এসে দেখ না !
সত্যি সত্যি এক পা সামনে আসে মুকিত । মেডিকেলের ছাত্রী রাইসা নিখুত দক্ষতায় ওর ঘাড়ের পেছনে মেজর ভেইনটায় জোরে একটা আঘাত করে হাতির দাঁতটা দিয়ে । মূর্তির মত ভেঙে পড়ে যায় এক উন্মত্ত জানোয়ারের শরীর । পেছন ফিরে তাকায়না ও একবারের জন্য ও ।


বাড়িতে ফিরে আসে ।


দুই ঘন্টা পর ।। অনীলের বাসায় । রাইসা আর অনীল মুখোমুখি ।


গিফট টা আপনার দেওয়া ছিল ?
-হ্যাঁ ।
কেন দিয়েছিলেন ? আর চিঠিটার মানেই বা কী ? সেদিন আমার হাত ওভাবে চেপে ধরেছিলেন কেন ? একসাথে এতগুলো প্রশ্ন করে হাঁপিয়ে যায় ও ।
- ১৯৭১ সালে আমি ছিলাম বাংলাদেশের বুকে বিরল মানুষদের একজন ।
মানে ?
- রাজাকার ।
সে তো অনেক কুলাঙ্গারই ছিল ।

-একজন হিন্দু রাজাকার । গলা খাকারি দিয়ে বলেন অনীল ।
ক্যাম্পের রান্নার দায়িত্ব ছিল আমার ওপর । এক কথায় বলতে গেলে জান বাঁচাতে আর এক মাত্র মেয়েটাকে বাচাতেই কাজটা নিয়েছিলাম । রাজাকাররা যেটা করে সেটা করিনি কোনদিন । তবু লোকে রাজাকার বলত ।দেখতাম কি ভাবে যুবতী মেয়েদের ধরে এনে ছিড়ে খুড়ে ফেলে ওরা ,আর শিউরে উঠতাম । ভয়ে ভয়ে চোখে ভাসত মেয়েটার মুখ ।


আপনার মেয়ে ?
- হ্যাঁ । আমার মেয়ে । মালতী । একদিন আমার গ্রামে রাউন্ডে গিয়ে আমার বাড়িতে ওঠে কমান্ডার । আর তার পর আমার মেয়েটার দিকে তাকিয়ে একটা হাসি দেয় । আর বলে খুপ সুরত আওয়াত ।চালো মেরা সাথ । খানা খিলাও তুমকো ।
সেই দৃষ্টিতে কি ছিল বলে বোঝাতে পারব না । আমার মেয়েটাকে ছিড়ে খুড়ে খুবলে নিয়েছে ওরা ।
তারপরই মুক্তি বাহিনীতে যোগ দেই আমি ।


এর সাথে আমার উত্তরের কি সম্পর্ক ?

-সেদিন যখন তুমি পোশাক না পাল্টে এসে পড়েছিলে ,ঐ ছেলেটার চোখে একই দৃষ্টি দেখেছিলাম আমি । মনে হয়েছিল ওর ও ক্ষুধা । ভালবাসার নয় ,লালসার ।।
চোখের নিচে যে ক্ষতটা দেখছ না ? এই খামচিটা আমার মেয়ের দেওয়া । যখন ওকে ক্যাম্প থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম তখনই খামচে দিয়েছিল । নিজের বাপকেও চিনতে পারেনি ও ।
আমাকে দেখলেই ও রাজাকার রাজাকার বলে চিত্‍কার করে উঠত । নিজের মেয়ে শেষ নিঃশ্বাসটা ছেড়েছিল এটা জেনে যে ওর বাপ ওকে ঐ জানোরারের খোয়াড়ে ছেড়ে দিয়েছিল ।

রাইসা দেখে ,স্যন্ডেল গেঞ্জির ওপর দিয়ে বুকের মাঝে একটু পাশে একটু উঁচু একটা গোল অবয়ব ।বুঝতে পারে ওটা পেসমেকার । বুঝতে পারে ,লোকটা হার্টের রোগী ।

-এই বুকের ভেতরে একটা শূন্যতা রে মা । না পেরেছিলাম নিজের মেয়েটাকে বাচাতে ,না পেরেছি এই দেশটাকে বাচাতে ।। দেশটার জন্য কষ্ট মন জুড়ে ,আর মেয়েটার জন্য এই বুকটা জুড়ে ।

হঠাত্ বুকটা চেপে ধরেন তিনি । ও দেখে ,পাশের চেয়ারে বসার পিচ্চির পায়ের ওপর জড়ো করে রাখা হাত দুটো চেপে ধরেছেন উনি ,ঠিক একই ভাবে ,যেভাবে রাইসার হাত চেপে ধরেছিলেন ,আরেকটা হাত বুকে চেপে ধরেছেন । ।বুঝতে পারে রাইসা ,সেই স্পর্শে লালসা ছিল না ।।ছিল একটু আশ্রয়ের আকাঙ্ক্ষা ।

ছুটে যায় রাইসা । "বাবা"... অস্ফুটে শুধু এটুকু বলে রাইসা । রাইসাকে জড়িয়ে ধরে ফোপাতে থাকেন অনীল ।

অনীল সেন ।।

একজন রাজাকার ,যে মেয়ের জন্য বলি দিয়েছিল আদর্শ । একজন মুক্তিযোদ্ধা ,যে অশ্রু ঝড়ায় আজো দেশের দশা দেখে । একজন পিতা ,স্নেহের সন্তানের অভাব যার বুকের ভেতর শেল হয়ে বেধে । বুকের মাঝে গভীর মমতায় আগলে রাখেন রাইসাকে অনীল , যে আশ্রয় দেওয়ার অবসর টুকু অর্থের পেছনো ছোটা আহমেদ তানজীম দিতে পারেননি কোনদিন।

আর রাইসার সব কষ্ট উগড়ে দিয়ে চোখের পানি ফেলে বাবার চেয়েও বড় সেই অচেনা অথচ খুব আপন এই লোকটার বুকে মাথা রেখে । এ এমন এক অনুভব যে অনুভবের জন্য পিপাসার্ত অনীল গত চল্লিশটা বছর ।। বোধহয় এই প্রাপ্তির জন্যই স্রষ্টা তাকে বাচিয়ে রেখেছিলেন ।

হঠাত্ তীব্রতর হল বুকে ব্যথা... "আসগর চাচা...এম্বুলেন্স..." রাইসার চিত্কার... পিচ্চিটার বিহবল হয়ে বসে থাকা...


এম্বুলেন্স এর পেছনে রাইসার হাত জড়িয়ে অনীলের পরম প্রশান্তির হাসি...বিড়বিড় করে কিছু কথা বলেন অনীল ,যা রাইসা শুনতে পায় ,যে কথাগুলো শুধু অনীলের মেয়ের জন্যেই বলা ।।

তারপর পরম তৃপ্তির হাসি আর হৃদয়ে একটু অপূর্ণতা নিয়ে স্রষ্টার খুব কাছে চলে যাওয়া ।।

মাঝে দুটো মানুষের খুব কাছাকাছি চলে আসা ,জীবনের কিছু কথা বলা আর অচেনা কিছু অনুভূতির সাথে সাক্ষাত্ ।

রাইসার পথ চলার শক্তি হয়ে আছে সেই শেষ কথা টাই "জীবনে হার আছে ,হার মানতে নেই । অপূর্ণতা আছে ,অপূর্ণতার কথা বলতে নেই...."

আজো রাইসা উদাস দুপুর বা শ্রাবণ ভেজা সন্ধ্যায় বাষ্প করে দেয় মনের কষ্ট ,তবু ঠোঁটের কোণে একটু হাসি থাকে বাবার স্নেহের গভীর বর্ষায় ভেজা অতীতে ভিজে । সেই হাসি কান্নায় মোড়ানো অনুভূতির কথা বলা সাধ্যের বাইরে ।। সত্যি ,বড় অচেনা অনুভব ।।

লেখকের কথা ।

বর্তমান সময়ে একটা জিনিস অনেক বেশি দেখা যায় যেটা হচ্ছে ঘরে বাইরে কোথাও মেয়েরা নিরাপত্তার সম্পূর্ণ ভরসা করতে পারে না । অনেক ক্ষেত্রেই ছেলে মেয়ে উভয়েই মানুষ চিনতে ভুল করি আমরা । ফলাফল হতে পারে অনীলের মত মানুষকে চিনতে না পারা বা মুকিতের মত লোকের প্রতিহিংসায় জীবনের সব হারানো ।। একটা মেয়ে তার বাবার আলিঙ্গনে যে নিরাপত্তা খুজে পায় ,একই নিরাপত্তা খুজে পাওয়ার দাবিদার তার প্রিয় মানুষটির ভালবাসার বাহুডোরেও । কিন্তু পত্রিকায় যখন খবর পড়ি ,প্রেমের অভিনয় করে কিছু নরপিশাচ কামনা চরিতার্থ করে রেখে যায় ধ্বংসস্তূপে ,কষ্ট লাগে । তাই অনেকেই অনীলের মত মানুষের স্নেহের মাঝেও খোজেন অন্য কিছু । আবার মুকিতের মত মানুষকে বিশ্বাস করে অনুভূতির জগতে হয়ে যান নিঃস্ব ।। একটাই কথা , ভালবাসাটা পরখ করে দেখবেন । হৃদয়ের চোখ দিয়ে ।।।

অরিত্র অবনীল
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×