somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডরিমন...২য় মুক্তিযুদ্ধ...অথবা মায়ের কান্না...

১০ ই মার্চ, ২০১২ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই শুনো ! অরিত্র ঘুমিয়ে পড়েছে । তুমি সরে শোও । ওকেও শুইয়ে দেই ।সারাদিন তো ছড়া আর ধাঁধা নিয়ে থাকে ।এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে ।

কথাগুলো বলছিলেন মিসেস হাসান ।একাধারে চাকুরিজীবি ও গৃহিণী এই মানুষটা অনন্য দক্ষতায় সামাল দেন তার পরিবার আর অফিস ।তবে গত কয়েকটা দিন ধরে তিনি একটু দুশ্চিন্তায় আছেন ।পুরনো বই খাতা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে অরিত্রের নানার ছবি পাওয়া গেছে । আর একটা ডায়েরি । ডায়েরিটার একপাশে লেজার বিমের আঘাতে হয়ে যাওয়া গর্ত । অরিত্রটা খুব জ্বালাচ্ছে এই ডায়েরিটা পড়ার জন্য ।ওর এক কথা ,ও ওর নানাভাই সম্পর্কে সব জানতে চায় ।

পরদিন ।অরিত্রের ক্লাসে ।

শোন ছেলেরা ,ষষ্ঠ শ্রেণীতে তোমাদের আজ থেকে দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে । এতদিন তোমরা পড়েছ প্রাচীন বাংলার ইতিহাস । কাল তোমরা তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে খসড়া তৈরি করে আনবে ।বিষয়ঃ দ্বিতীয় মুক্তিযুদ্ধ ।
অরিত্রের মাথায় বিদ্যুত খেলে গেল ।নানা ভাইয়ের ডায়েরীতে দেখেছে ও এই কথাটা ।

-আম্মু ,নানা ভাই কি ডাকাত ছিল?
প্রচুর মেজাজ খারাপ হলেও মিসেস হাসান কিছু বললেন না ।
_না অরিত্র । কেন ?
-তাহলে কি নানাভাই কোন অন্যায় করেছিল ? আমি কি ধরে নেব যে নানাভাই এমন কিছু করেছিলেন যা তুমি আমাকে বলতে পারবে না ?
_তোমার নানাভাই যে কাজ করেছিলেন সেটা তখনও অন্যায় ছিল না ,এখনো অন্যায় না ।তখন ওটার দরকার ছিল । এখন নেই ।

-তাহলে ঐ ডায়েরিটা পড়তে দাও না কেন ?
বোবা চোখ মেলে অবাক হয়ে ছেলের কথা শুনছিলেন ।

অজান্তেই চোখের পাড়ে এক ফোটা মুক্তোর দানার জন্ম হল আর একটু পর পারদের মত গড়িয়ে গেল গাল বেয়ে ।মা যদি আমার কথায় কষ্ট পাও তাহলে আমি ক্ষমা চাচ্ছি । তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি ।না বাবা । কষ্ট পাইনি ।আনমনে ডায়েরিটার ওপর হাত বুলাতে থাকেন মিসেস হাসান ।

ডায়েরিটার মলাট খোলেন তিনি । সময় যেন পিছিয়ে যায় অনেকটাই !

২০০৫ সাল ।

রায়ান মোর্শেদ কম্পিউটার স্পেশালিস্ট । তবে আপাতত কম্পিউটারের চেয়ে তিনি তার স্ত্রীকে বেশি সময় দিচ্ছেন । দায়িত্ববোধের জায়গা থেকেই । কারণ তাদের একঘেয়ে জীবনের ধারা পরিবর্তন করতে আগমন ঘটছে এক দেব শিশুর ।হাসপাতালে মোর্শেদ সাহেব ।চিরন্তন ধারায় নীরবে বসে আছেন তিনি চেয়ারে । তবে তার কপালের পাশ দিয়ে নামতে থাকা ফোটা ফোটা ঘাম স্পষ্ট তার দুশ্চিন্তার পরিচয়টা বহন করছিল ।মোর্শেদ সাহেবের কান দুটো অধীর হয়ে অপেক্ষা করছিল কান্না শোনার ।সে কান্না ধ্বনি নতুন এক আগমনের ।তারপর হঠাত্‍ করেই তার কানে যেন তপ্ত মরুর বুকে এক ফোটা শীতল পানির মত সুখ বয়ে আনল এক কান্নার ধ্বনি ।সেই কান্নার ধ্বনির কোন আলাদা ভাষা নেই ।

২০০৭ সাল ।

আধো আধো বোল ছেড়ে স্পষ্ট করে বাবা মা বলতে শিখেছে পিচ্চি ছেলেটা । মায়ের ভাষা বাংলায় সেই ডাক শুনে মোর্শেদ সাহেব আর তার স্ত্রী দুজনের প্রাণে দোলা দিয়ে যায় অন্য রকম এক আনন্দ ।

২০১২ সাল ।

সাত বছর বয়সের দুরন্ত দিব্য এক মুহূর্তের জন্য কোথাও বসে থাকে না । তবে যখনই ডোরেমন আর নোবিতার খেল শুরু হয় ,এক চুল নড়ানো যায় না ওকে ।তবে এ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় আছেন তিনি ,ওর বাবা ।কারণ যে ছেলেটা এক বছর আগেও বাংলায় ছড়া পড়ত আর সেই দুলে দুলে ছড়া পড়া শুনে শুনে আনন্দের হিল্লোল বয়ে যেত ওর বাবা মার মনে । সেই দিব্য এখন কথায় কথায় হিন্দি বলে । সেদিন বায়না ধরেছে স্কুলে যাবে না । কেন যাবে না জিঞ্জাসা করতেই বলে বসল , ম্যনে রোজ রোজ স্কুল যাতা আচ্ছা নেহি লাগতা ! বলাই বাহুল্য ,ডায়লগটা ডোরেমন কার্টুন থেকেই শোনা ।

২০১৫ সাল ।
সাইবার ওয়ার নিয়ে বেশ তোলপাড় চলেছে । তরুন প্রজন্মের মাঝে দুই ভাগ হয়ে গেছে এটা নিয়ে ।এদিকে দিব্য সারাদিন স্কুলে থাকে ।বাসায় একা একা থাকতে বিরক্ত লাগে মিসেস মোর্শেদ এর ।তাই স্টার প্লাসে ভারতীয় সিরিয়াল দেখে দেখে সময় কাটান তিনি ।

২০১৭ সাল ।
আজকাল মিসেস মোর্শেদের কাছে তার স্বামীর আচরণ কেমন যেন একটু সন্দেহজনক লাগছে ।অতিরিক্ত ভারতীয় সিরিয়াল দেখে দেখে তার এই বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে তার স্বামী পরকীয়ায় জড়িয়ে গেছে ।অথচ কম্পিউটার প্রোগ্রামার এন্ড স্পেশালিস্ট হিসেবে খ্যাত এই বিজ্ঞানী যে সাইবার ওয়ারের হিসাব নিকাশ করতে ব্যস্ত সে হিসাব তার কাছে নেই । কারণ তখন মিসেস মোর্শেদের কাছে সংসারের রূপ সিরিয়ালের প্রতিরূপ......

এদিকে দিব্য ওর মিডটার্ম পরীক্ষার খাতা পাওয়া যাচ্ছে না । ওর ভাষ্য মতে ও পরীক্ষা দিয়েছে কিন্তু খাতা পায়নি ।মোর্শেদ সাহেব সবই বুঝতে পারলেন । কারণ নোবিতা কিভাবে ডোরিমনের বুদ্ধিতে কম নাম্বার পাওয়া খাতা ফেলে দিয়েছিল ,সেটা মোর্শেদ সাহেবেরও অজানা নয় ।

দিন গড়িয়ে যায় ।আর সোনামনিরা ডোরিমন থেকে ধীরে ধীরে ছাম্মাক ছালোর হাত ধরে ডার্টি পিকচারের দোলায় উন্মাতাল হয়ে রব তোলে জয় হিন্দ ।ফেসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক এ এনিয়ে কিছু বললেই তারা বলে ,এরা পাকিস্তানের দালাল । অথচ তারা যে নিজের পরিচয় ভুলে ভারতের নোংরামির জোয়ারে মা কে ভুলে যাচ্ছে ,সে খেয়াল কারো আছে ! কারো নেই ।এক কথায় ,বয়স্ক প্রজন্ম আটকা পড়ছে কাহানি ঘার ঘার কি এর মত অন্যান্য আরো সিরিয়ালের অসুস্থ আসক্তিতে ।তরুন প্রজন্মের একটা বিরাট অংশ ভারতীয় ক্রিকেট টিমের বদলে ভারতকেই সমর্থন শুরু করে দিয়েছে অনেকাংশে ।আর শিশুরা ডোরেমনের আসক্তিতে ধীরে ধীরে বাংলা ছেড়ে হিন্দিতে আসক্ত হয়ে এগিয়ে যাচ্ছে বাংলা ভালবাসি ছেড়ে , জয় হিন্দ বলার দিকে ।

ইন্টারন্যশনাল রিলেশন্সে ভারতে পড়াশোনা করেছে দিব্য । ছোটবেলা থেকেই ডোরিমন আর ভারতীয় সিনেমার নেশায় বুদ হয়ে থাকায় হিন্দিটা ভালই রপ্ত করেছিল । সেদিনের সেই দিব্য এখন বাংলাদেশ নামের ভূখন্ডের চিফ মিনিস্টার !!

এদিকে কি কি বদল এসেছে ,দেখা যাক !এয়ারটেল নামের এক কোম্পানি রং বেরং এর এড দিয়ে আর অফার দিয়ে বাংলাদেশের মানুষকে মোহবন্দী করে রেখেছিল ।আর এই এয়ারটেল এর ব্যবসার টাকা যোগাত বি এস এফ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কমানোর মহান দায়িত্ব পালনের জন্য বুলেটের যোগানে ।

সংসদ অধিবেশনে প্রস্তাব এসেছে যে হিন্দিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা করা হোক ।প্রস্তাবটা যদি ২০১২ বা ২০১৯ এ দাড়িয়ে চিন্তা করা হয় তাহলে খুবই অবাক করা মনে হবে । কিন্তু আসলেই এর পঞ্চাশ বছর পর অবস্থা এতটাই ভয়াবহ হয়ে গিয়েছিল ।প্রস্তাবটা অনুমোদিত হয়ে গিয়েছিল কোন ঝামেলা ছাড়াই !!১৯৫২ তে ভাষার দাবিতে আন্দোলন করেছিল তরুন সমাজ ।কিন্তু ২০৬৯ সালে যখন এই প্রস্তাব সংসদে উঠেছিল ,তখন আসলে বিরোধিতা করার মত কেউ ছিলই না । কারণ তখনকায় ক্ষমতায় যে সরকার ,সেই সরকারের আর বিরোধী দলের সবাই ই কিন্তু এক সময় ডোরিমন কে দেখে দেখে হিন্দি শিখেছে ! হিন্দি তাই তাদের কাছে তেমন কষ্টের কিছু না ।আর নারী সমাজ এই বিষয়টা বিরোধীতা করবে ?! পাগল নাকি ?! তাহলে তাদের কাহানি ঘার ঘার কি দেখাবে কে !?কিশোর কিশোরীরা তো এদিকে রাত ভর এয়ারটেল এর ফ্রী অফারের জোয়ারে ভাসছে ! আর হিন্দি গানের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ !!

ফলাফল যেটা ,সেটা হচ্ছে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথম বারের মত একটা প্রস্তাব বিনা বিরোধিতায় পাস হল ,সেটা হচ্ছে হিন্দিকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে । পাশাপাশি প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করার জন্য যা করা হয়েছে ,তা হচ্ছে !প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা হিন্দি এবং ইংরেজিতে করা হচ্ছে ।বাংলাকে আঞ্চলিক কথ্য রীতি করা হয়েছে ।ভারতের সকল চ্যানেল টেরিস্ট্রিয়াল করে দেওয়া হয়েছে ।বাংলা সম্প্রচারকারী সকল চ্যানেলকে স্যাটেলাইট আওতাভুক্ত করা হয়েছে ।এয়ারটেলকে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ খাতের দায়িত্ব দেওয়া হয়েছে ।সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে ।অথচ ঐদিকে ?বাংলাদেশকে কোন সুবিধাই দেয়নি ভারত ।এসবই অবিশ্বাস্য !বয়স এখন ৮৯ । ২০৬৯ সাল এখন - এখন এটা খুব সম্ভব .....

২০৭০ সাল ।
গত কয়েকটা দিন বেশ হতাশায় ছিলাম ।তবে এখন একটু একটু আশার আলো দেখতে পাচ্ছি ।কিছু ছেলে এসেছিল দেখা করতে ।গোপনে ।এই নেশার জোয়ারে সারা দেশ ভেসে যায় নি । ছেলেগুলো গোপনে বেশ ভাল কাজ করছে ।সীমান্ত হত্যার বিরুদ্ধে কাজ করছে ওরা । ভারতীয় ওয়েবসাইট আর ডোমেইন হ্যাক করে টাঙিয়ে দিয়ে আসছে সীমান্তে হত্যার কিছু ছবি ।এদিকে রাষ্ট্রীয় বন্দীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।এরা হচ্ছে তারা যারা ব্লগে ,ওয়েবে বাংলাদেশের স্বকীয়তা বজায় রাখতে ভারত বর্জনের বক্তব্য দিচ্ছে ।মিথ্যা অভিযোগ দিয়ে ,রাষ্ট্রদ্রোহী বক্তব্যের অভিযোগে জেলে পোরা হচ্ছে এদের সেই ২০১২ সাল থেকে ।আজও চলছে সেই কাজ ।তবে এবার ,মনে হচ্ছে ১৯৭১ এর মত ২০৭১ সালেও আরেকটা যুদ্ধ হবে । এই যুদ্ধে অস্ত্র হবে মেধা ,দৃপ্ত আত্মবিশ্বাস দেশপ্রেমের ।


২০৭১ সাল ।
দেশের সব একেবারে পচে গেছে তাও না । ভারতের দালাল আর পাকিস্তানের দালাল ছাড়াও কিছু মানুষ এখনো আছে ।যারা সত্যিকারে দেশকে ভালবাসে ।।ওরাই কাজ করছে দেশের মানুষকে জাগিয়ে তুলতে ।মনে হচ্ছে আরেকটা ১৯৭১ রচিত হবে । তবে সেই একাত্তরে আমরা হারিয়েছি অনেক কিছু ।এবার হারাতে চাই না কিছুই ।এবার শুধু রক্ষা করব যা পেয়েছি সেই একাত্তরে ।।

ছেলে মেয়েরা বেশ কিছু কাজ করেছে ।মনে হচ্ছে অতীতের সব যুদ্ধের এক মিলিত রূপ এই একাত্তর ।

মানুষকে জাগিয়ে তুলছে ,সব আগ্রাসনের জবাব দিতে ভারতের সব পণ্য বর্জনের ডাক দিয়েছে সাতচল্লিশের মত ।সীমান্তে হত্যার প্রতিবাদে গুলির ভয় উপেক্ষা করে মিছিল করছে,পোস্টারে ছেয়ে ফেলছে দেশ বায়ান্নর মত ।ডোরেমন পুষ্ট ভারতের হাতের পুতুল সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে উনসত্তরের মত ।আর ওদিকে হ্যাকাররা তো ওদের ওয়েব সার্ভারে হামলা চালাচ্ছে মুহুর্মুহু ,সেই একাত্তরের গেরিলাদের মতই ।ব্যাপক ধরপাকড় চলছে ।তবুও থামছে না ওরা ।এগিয়ে যাচ্ছে ...


আজকে আমাকে ধরে আনা হয়েছে ।আমার অপরাথ আমি ওদের সাহায্য করেছিলাম ।আমার কোন দুঃখ নেই এতে ।।চূড়ান্ত পর্যায়ের নির্যাতন করা হয়েছে আমাকে ।বার বার বলা হচ্ছে হিন্দিতে কথা বলতে । কিন্তু আমার মুখ দিয়ে একটা হিন্দি কথাও বের হচ্ছে না ।গুয়ান্তানামো বে র মত চারদিকে উচ্চস্বরে বাজানো হচ্ছে হিন্দি গান ।

চিন্তা করছিলাম একটা কথা । গত রাতে যখন ওরা এসেছিল ততক্ষণে টেরিস্ট্রিয়াল হিন্দি চ্যানেল গুলোর স্যাটেলাইট ডোমেইন গুড়িয়ে দিয়েছে দামাল ছেলেগুলো ।আর যে চ্যানেল গুলো বাংলা অনুষ্ঠান দেখাতো বলে স্যাটেলাইট চ্যানেল করে রাখা হয়েছিল সেই চ্যানেল গুলোর ডোমেইন লিঙ্ক চেঞ্জ করে টেরিস্ট্রিয়াল করে দিয়েছে ।শিশুদের বিনোদনের কথা চিন্তা করে সরকার কনভেনশন হলে প্রতিদিন বিকালে শো করত । ডোরেমন এবং অবশ্যই হিন্দিতে ।আমি সিসি ক্যামেরার ভিডিও ক্যাপচারে দেখছিলাম বাংলায় ডাবিং করা ডোরেমন শুনে শিশুগুলোর চোখে মুখে কি এক পবিত্র উচ্ছলতা ফুটে উঠছিল । প্রতিটা পর্ব শেষ হয়ে যাওয়ার পর ওদের চোখে মুখের আকুলতা থেকেই বোঝা যাচ্ছিল এই মধুময় ভাষার তৃষ্ণা ছিল ওদের মনে ।হয়তো ওরা জানে না ভাষার জন্য সংগ্রাম করেছিল অনেক মানুষ রক্ত দিয়েছিল । কিন্তু ওরা বাংলা ধ্বনি শুনেই উদ্বেলিত হয়েছিল আদিম বাঙময় উচ্ছাসে ।ভারত বর্জনের ডাক দেওয়ায় সেই কোম্পানি রিচার্জে দ্বিগুণ বোনাসের ঘোষনা দিয়েও মার খেয়ে গেছে ! যে বাংলা গানগুলোর ওয়েব পোর্টাল হাইড করা ছিল ,সেগুলো দামাল ছেলেরা করে দিয়েছে উন্মুক্ত । বাংলা শব্দে ভাষায় ঝংকারে উদ্বেলিত চারদিক ।

আমার ফাঁসির রায় হয়ে গেছে ।কারণ আমি নাকি রাষ্ট্রদ্রোহীতায় লিপ্ত । এই অভিযোগের কারণ আমার সম্পূর্ন মেধা নিয়ে পাশে দাড়িয়েছিলাম তরুণদের ।

গলায় যখন ফাঁসিটা পড়ানো হচ্ছিল ,তখন সামনে দাড়ানো ছিল ডোরেমনের পুতুল ঘড়ি হাতে এক লোক । পরনে হাসমি জিন্স ,সালমান খানের টি শার্ট । শার্টের পেছনে লেখা পাগলু !!হাসি আসছিল খুব ! এই লোকগুলো ছোট বেলা থেকে এগুলো দেখে দেখে মজ্জায় ঢুকিয়ে ফেলেছে এগুলো ।লজ্জা নেই এই লোকগুলোর । একদম লজ্জা নেই ।ডোরিমন আর হাসমি ঠিকই শিখাতে পেরেছে ওদের ! শারমাও মাত !
মা ,তারপর ? বল না মা ।..
_তারপর আর কিছু লেখা নেই তো বাবা ।
-তুমি জান না কি হয়েছিল ?

জানি না । তবে অনুভব করতে পারি ।যখন ফাসি টেনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ,দম আটকে আসছিল । চোখের সামনে প্রথমে অন্ধকার ।তারপর একটা আবছা আলো ।দেখা যাচ্ছিল সেই আবছা আলোয় একদল দেবশিশু দুলে দুলে গাইছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।অজান্তেই গেয়ে ওঠা সেই ভালবাসার গান ।

তোমার বড় নানা ভাই কোন অন্যায় করেননি । নিজের মায়ের নিজের মায়ের ভাষার দাবিতে সংগ্রাম অপরাধ হতে পারে না ।আর তখন থেকেই বাংলাদেশে ভারতের প্রভাবিত সকল খাত নিষিদ্ধ করা হয় ,কারণ জনগণ জেগে উঠেছিল ।

ছোট্ট অরিত্র আর কিছু বলে না ।সে তার ঘরে ফিরে যায় । কম্পিউটার খুলে বসে পড়ে ।এসাইনমেন্ট লিখতে শুরু করে ।১৯৭১ সালে বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধ হয়েছিল । ১৯৪৭ সাল থেকে এই যুদ্ধের স্পৃহা শুরু হয়েছিল ।আর দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় হয়েছিল ২০৭১ সালে । সেই যুদ্ধ শুরু হয়েছিল ২০১২ এর ও আগে থেকে । সীমান্তে বাঙালি ভাই দের মেরে ফেলার ,বোনের সম্ভ্রম হানি করার ,দেশে মরণ নেশা ছড়িয়ে দেওয়ার ,দেশকে মরুভূমি করে ফেলার চেষ্টার প্রতিবাদে ... ।।২০১২ এর ১লা মার্চে প্রথম এই ধারা শুরু হয়েছিল ভারতীয় সকল পণ্য বর্জনের প্রত্যয় দিয়ে ।....তারপর ..........

বাইরে তখন নব বসন্ত ।এক ছোট্ট সোনামণি গাইতে গাইতে দৌড়ে যাচ্ছে....
বাংলার মাটি বাংলার জল হৃদয় আমার করে সুশীতল ,
বাংলার হাওয়া বাংলার ভাষা মিটায় আমার মনের পিপাসা ।।


লেখকের কথা ।।
এই লেখাটা পড়ার পর প্রথমেই আপনার যেটা মনে হতে পারে ,সেটা হচ্ছে ,হিন্দি আর ভারত এতটা প্রভাব বিস্তার করছে ?!
ধুরর ! তাই কি হয় নাকি ?!

কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি আমার লেখাটায় বাস্তব ভয়ংকর অবস্থার পুরোটা ফুটিয়ে তুলতে পারি নি ।মোট কথা ,অবস্থা অনেক বেশি খারাপ ।যে প্রজন্মটা এখন উলালা উলালা করতে করতে বড় হচ্ছে ,যে প্রজন্ম ডোরেমন দেখে হয়ে যাচ্ছে আসক্ত , তারা কি বাংলার মান রক্ষা করতে এগিয়ে আসবে ?আমরা যদি এখন থেকেই এই দিকটায় নজর না দেই ,তবে ভবিষ্যতের নেতারা যে উন্নত সুযোগ সুবিধার দোহাই দিয়ে বাংলাদেশ ভারত যুক্ত করে ফেলবে না ,তার নিশ্চয়তা কি ??ভবিষ্যতের নেতারা কিন্তু এখনকার ছোট শিশুরাই !!

মোট কথা হচ্ছে ,ভারতের প্রতি মাত্রাতিরিক্ত বিতৃষ্ণা দরকার নেই । ওরা যা করেছে এবং করছে ,তাতে ওদের যতটুকু ঘৃণা করা উচিত ,সেটা কোন পরিমাণেই পরিমাপ করা যায় না ।।

নিজের মায়ের চেয়ে পাড়াতো পাড়াতো খুড়োত মাসির প্রতি বেশি দরদ দেখাতে যাবেন না ।তাহলে ইয়াহিয়া জিন্নাহ কপাল চাপড়াবে আর বলতে থাকবে ইসসসস কি ভুলটাই না করছি !একটা মোবাইল কোম্পানি ঢুকায় দিতাম ,গোটা কতক সিরিয়াল ,কিছু ব্যান্ড আর কতক পাচাটা কুকুর রে যদি খালি জায়গা মত বসায় দিতে পারতাম ! বাঙালি আমগো চেয়ে ভালা উর্দু কৈতে পারত !!!

এখনই সময় । আমরা চাই না এই মুক্তিযুদ্ধ ২০৭১ পর্যন্ত যাক । আমরা চাই সেই একাত্তরের নয় মাসের চেয়েও কম সময়ে এ যুদ্ধে জয়ী হতে । আর এজন্য জেগে উঠতে হবে সবাইকে । আপনার আমার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে অনেএএএএএক দূর ।

আমাদেরকে কুকুর কামড়াতে শুরু করেছে ,যদি এখনই সতর্ক না হই তাহলে কামড়ে কামড়ে ছিন্নভিন্ন করে ফেলবে । একাত্তরের আগে তো চব্বিশ বছর কুকুর কামড়েছে ,সেই ক্ষত এখনো শুকোয়নি । আর গত চল্লিশ বছর ধরে যে কুকুর কামড়ে যাচ্ছে একটু একটু করে , বিষদাঁত বসিয়ে দিচ্ছে গভীর থেকে গভীরে ,সেটার ক্ষত শুকোনোর কথা কবে মাথায় আসবে ??আমরা কুকুরকে কামড়াতে যাবো না । শুধু দাঁতটা ভেঙে দেব ।সেই দাঁত ভেঙে দিতে আপনার আমার একটা সিদ্ধান্তই যথেষ্ট ।আসুন নিজেদের মধ্যে ভারতপ্রিয়তা ত্যাগ করে ভালবাসতে শিখি নিজের মা কে ।ভারত বর্জন সফল হোক ,সফল হোক দ্বিতীয় মুক্তিযুদ্ধ ।

অরিত্র অবনীল ।।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×