somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো চিন্তা-২ (সবুজের সন্ধানে)

১১ ই মে, ২০২২ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওপারের ঘাসগুলো সবসময়ই সবুজ (grass is greener on the other side)। এই ধোকায় পড়ে জীবনের অর্ধেকের বেশি পার করে দিলাম। কিন্তু সবুজ ঘাসের দেখা আজ অব্দি পেলাম না।



ছোটবেলায় যখন স্কুলে যেতে মন চাইত না কিন্তু আম্মা জোর করে পাঠাত তখন আমাদের বাড়িতে কাজ করা সালেহা ফুপুর আমার বয়সী ছেলে বাচ্চুকে খুুব হিংসা হত। আমি কাঁদতে কাঁদতে স্কুলে যেতাম আর বাচ্চু ব্যাটা সারাদিন টই টই করে ঘুরে বেড়াতো। তখনো বোঝার বয়স হয়নি দুবেলা ভাতের জন্য বাচ্চুর কত কষ্ট।

কিংবা ছোটবেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় ধানক্ষেতে শফিককে তার বাবার সাথে কাজ করতে দেখলেও প্রচন্ড হিংসা হতো। ইস্ শফিকের কত মজা, ওর কোন পরীক্ষা দিতে হয় না। কিন্তু ওই অল্প বয়সে ধানের আটির ভাড়ে শফিকের মাথা যখন নূয়ে পড়ত তখন আমাকে দেখেও নিশ্চই ওর হিংসা হতো। ইস্ শুভর মতো আমিও যদি স্কুলে যেতে পারতাম, তাহলে ধানক্ষেতের আইলে আমাকে আর কাজ করতে হতো না।

একে একে স্কুল-কলেজ-ইউনিভার্সিটি শেষ করলাম। কর্মজীবনের শুরুটা ভালই ছিল। কিন্তু বন্ধুদের সবাইকে এক এক করে দেশের বাইরে পাড়ি জমাতে দেখে এক ধরণের অস্থিরতা অনুভব করি। ফেসবুকে ওদের ছবি দেখে মনে হয় দুনিয়ার কত কিছু দেখা বাকী। আর ওদের জীবন কত সুখী। কীভাবে কীভাবে যেন আমারও দেশের বাইরে যাওয়ার সুযোগ হলো। তাও আবার সরাসরি চাকরি নিয়ে। আমার খুশি আর ধরে না। কিছুদিন যেতেই মোহ ভাঙলো। বাড়িতে ফেলে যাওয়া মা আর অসুস্থ (পোলিওতে পঙ্গু) ভাইয়ের চিন্তায় চিন্তায় প্রথমবারের মত প্যানিক ডিসঅর্ডার নামক রোগের সাথে পরিচয়। সাথে যোগ হলো ইনসোমনিয়া। একবার ভয়ংকর মাত্রার প্যানিক এ্যাটাক হলো। তারপর থেকে জীবনটাই বদলে গেল। বিদেশ বিভূইঁয়ে শুধু মনে হতে থাকে পরিবারের সাথে বেঁচে থাকাটাই আনন্দের। তখন একমাত্র চিন্তা, দেশে গিয়ে যদি একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা প্রাইভেট টিউটর হয়েও জীবন পার করি তাতেও আমার চলবে। অবশেষে ৩-৪ মাস প্যানিক ডিসঅর্ডার, ইনসোমনিয়া আর নিজের মনের সাথে যুদ্ধ করে দেশে ফিরি।

দেশে ফিরে ৩ মাস বেকার থাকি। তবুও মনে হতো সুখেই আছি। পরে একটি ছোট প্রতিষ্ঠানে বেশ ভাল পদেই যোগ দেই। বেতন-বোনাসসহ দেশের বাইরের চেয়ে প্যাকেজটা খুব একটা খারাপ ছিল না। কিন্তু আশেপাশে সবার অবস্থা দেখে জব সিকিউরিটি নিয়ে ঘাবড়ে যাই। সবার মুখের কথা প্রায় একইরকম। হয় দেশের বাইরে সেটেল্ড হও না হয় সরকারি চাকরি করো। আমি ভাবি, দেশের বাইরের জীবনতো একবার দেখা হয়েই গেছে। এবার বাকী শুধু সরকারি চাকরি । কিন্তু ততদিনে চাকরির বয়সও প্রায় শেষের দিকে। তবুও জোর প্রস্তুতি চালালাম। বেশ কয়েকটা চাকরির পরীক্ষা দিলাম। ততদিনে আগের প্রত্ষ্ঠিান ছেড়ে দেশের সবচেয়ে নামকরা টেলিকমিউনিকেশন্স সার্ভিস প্রোভাইডার কোম্পানীতে বেশ ভাল পজিশনে যোগ দেই। এর মাঝেই একটি সরকারি সায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির চাকরি পেয়ে যাই। পরিবারের সবার চাপাচাপিতে মাত্র দেড় মাসের মথায় টেলিকমিউনিকেশন্স-এর চাকরি ছেড়ে সরকারি প্রতিষ্ঠানে যোগ দেই।

সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর আমার আম্মা মনে হলো হাফ ছেড়ে বাঁচলেন। এতদিনে তার ছেলে কোথাও থিতু হতে পেরেছে। বলে রাখি আমার নাতিদীর্ঘ কর্মজীবনে ইতোমধ্যে ৭ বার কর্মস্থল পরিবর্তন করেছি। অতঃপর আমারও মনে হলো অনেক হয়েছে আর না। এখানেই থেকে যাই। আর কত! কিন্তু গত কিছুদিন ধরে মনটা আবার অস্থির হয়ে পড়েছে। সন্তানের বাবা হয়েছি অনেকদিন হলো। সে এখন স্কুলে যায়। এখন মনে হয় এখানে থেকে সন্তানকে একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারব কি?

আমি কি আবারও সবুজ ঘাসের সন্ধানে?

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৫৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×