somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবি শিক্ষকের প্রতারণা কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

০৭ ই জুলাই, ২০১২ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরায় কোয়া-ল্যান্সার নামে ভুয়া এমএলএম ও পিটিসি কোম্পানির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক ড. জুলফিক্কর আহম্মেদ ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জেলা প্রশাসককে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী নিজ জেলা সাতক্ষীরায় সরকারি সফরে এসে জেলা প্রশাসককে এ নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে এমএলএম ও পিটিসি কোম্পানি খুলে মানুষের কাছ থেকে এভাবে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিচ্ছেন তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এ ধরনের প্রতারণা দিন দিন বাড়বে।
সাতক্ষীরা পৌরসভা চত্বরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী যোগদানের পর পৌরসভার সম্মেলন কক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে ভুয়া এমএলএম কোম্পানির মাধ্যমে ড. জুলফিক্করের প্রতারণার বিষয়টি উঠে আসে। মন্ত্রীকে জানানো হয়, কোয়া-ল্যান্সার নামে অবৈধ পিটিসি ও এমএলএম কোম্পানির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে এ রাবি শিক্ষক প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বুধবার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ৫ হাজার গ্রাহকের মধ্যে মাত্র ১৪২ জনের টাকা ফেরত দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীকে আরও জানানো হয়, সম্প্রতি পে-টু ক্লিক নামে আরও একটি পিটিসি ও এমএলএম কোম্পানি সাতক্ষীরা থেকে ২১ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী এমএলএম কোম্পানির মাধ্যমে এভাবে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জানার পর হতবাক হন। বিশেষ করে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত জেনে তিনি ক্ষুব্ধ হন। সেখানে উপস্থিত সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে বিষয়টি যথাযথ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×