কিছুদিন আগে মোস্তাফিজুর রহমান যখন পাকিস্থানের বিরুদ্ধে টি২০ খেলেছিল I তার পরদিন যুমুনা টিভি তার একটি সাক্ষাত্কার প্রচার করেছিল I সেখানে গ্রামের এই সহজ সরল ছেলেটি এমন ভাবে কিছু কথা বলেছিল ,
" আমি বল করার সময় মনে মনে আল্লাহ রে ডাকলাম আর বললাম , আল্লাহ রে ! আমি যেন আফ্রিদির উইকেটটা পাই I আর ওমনি তার পরের বলে পাইয়া গেলাম I তখন খুব খুশি লাগছিল !! I
" আমরা শেরাটন হোটেলে যাবার পর অনেক মানুষ মাশরাফি ভাই, মুশফিক ভাইয়ের কাছে অটোগ্রাফ নিতে আসে I আমার কাছে কেউ আসেনা I আমি শুধু চেয়ে চেয়ে দেখি আর আল্লাহরে ডাকি , আল্লাহ রে ! আমার কাছে যদি কেউ একটু অটোগ্রাফ নিতে আসত I
:::: যে মোস্তাফিজ একটা অটোগ্রাফ দেবার জন্য আক্ষেপ করেছে এবং আল্লাহ রে ডাকছে I সেই মোস্তাফিজের একটা অটোগ্রাফ নেবার জন্য এখন সমগ্র বিশ্বের মানুষ লাইন ধরবে I কারণ , মোস্তাফিজ প্রথম অভিষেক ম্যাচে দুই ইনিংসে যে কয়টা উইকেট নেবার অধিকারী , সেটা সমগ্র বিশ্বের আর কারো নেই I আল্লাহ চাইলে জিরো কে হিরো বানাইতে সময় লাগেনা !!!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



