চট্টগ্রামের লালখান বাজার এলাকার দারুল মাদ্রাসা, হাটহাজারীর দারুল উলুম মইনুল মাদ্রাসা এবং পটিয়ার আল জামেয়াতুল ইসলামীয়া ( আল জামেয়া আল ইসলামীর এই তিন কওমি মাদ্রাসার অধীনে দেশ জুড়ে পরিচালিত হচ্ছে প্রায় ৭ হাজার কওমি মাদ্রাসা।
এই কওমি মাদ্রাসা জঙ্গি তৈরীর মূল সূতিকাগার। গোয়েন্দা সূত্র মতে জঙ্গি সংগঠন ‘হরকাতুল জেহাদ’ এই তিন মাদ্রাসা থেকে চালিয়ে যাচ্ছে তাদের জঙ্গি তৎপরতা। জন্ম দিচ্ছে শত শত ধর্মান্ধ উগ্র জঙ্গির। একের পর এক বোমা হামলায় যারা প্রথম সারির নাগরিকদের উড়িয়ে দেবে। অন্ধকার ধোঁয়ার জগতে নিমজ্জিত করে দেবে গোটা দেশ। চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের কয়েক নেতার পরিচালনায় চলছে এ কার্যক্রম।
এই তিন মাদ্রাসা কখনো-
জাতীয় পতাকা উত্তোলন করে না।
জাতীয় দিবসগুলোতে ছুটি পালন করে না।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের পাঠ্যসূচী অনুসরণ করে না।
উর্দু ও আরবী ছাড়া কোনো ভাষা এদের কাছে গ্রহণযোগ্য নয় ( ৫ম শ্রেণী পর্যন্ত বাংলা পড়ানো হয়)
যারা রয়েছেন নেতৃত্বে
হেফাজতে ইসলাম বাংলাদেশর আমীর শাহ আহমদ শফী, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারী জেনারেল মুফতী ইজাহারুল হক, সদস্য মাওলানা বুখারী, মাওলানা ইয়াহিয়া, মাওলানা হারুন, মাওলানা সানাউল ইসলাম, টেকনাফ থানা সভাপতি মাওলানা আফসার উদ্দীন, মাওলানা নুর হোসেনসহ অন্যান্যরা
এই কওমি মাদ্রাসাকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রাম হয়ে পড়ছে জঙ্গি সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। চট্টগ্রামের মাদ্রাসায় প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা সারা দেশে ছড়িয়ে পড়ছে। বাড়ছে সন্ত্রাসী কর্মকান্ড।সারা দেশের জঙ্গি আন্দোলনের নেতৃত্বে রয়েছে পটিয়ার আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসা।আন্তর্জাতিক ইসলামী জঙ্গি নেতা হিসাবে পরিচিত এ রকম অনেকেই নিয়মিত সফরে আসেন এদের মধ্যে রয়েছে
১)পাকিস্তানের মুজাহিদ-ই তাহ্ফুজে খতমে নবুয়্যত নেতা মওলানা মনজুর আহমেদ।
২)পাকিস্তানের জমিয়তুল উলমুল ইসলামিয়া নেতা মাওলানা ইউসুফ বিন নূরী।
৩)ভারতের মুফতি তাহয়্যেবুল ইসলাম কাশ্মিরী।
৪)ভারতের মুফতি আনজার শাহ কাশ্মিরী।
৫)ওসামা বিন লাদেনের সমর্থক মিয়ানমারের নাগরিক ড. নুরুল ইসলামইসলাম। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ও আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্টের সমন্বয়ে গঠিত গঠিত ()-এর চেয়ারম্যান এবং বিশ্ব মুসলিম সংস্থার তিনি উপদেষ্টা।।
ইসলামী ঐক্যজোটের নেতৃত্বাধীন সাত হাজার মাদ্রাসা থেকে ছাত্রদের বাছাই করা হয়। এই জঙ্গি নেতাদের সংগঠন তাদের প্রশিক্ষণ দেয়। এই মাদ্রাসা কর্তৃপক্ষ নির্ধারণ করে কাদের প্রশিক্ষণ হবে, কোথায় প্রশিক্ষণ হবে।
চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, বান্দরবনের নাইক্ষংছড়ি, মিয়ানমারের সীমান্ত এলাকায় চলে প্রশিক্ষণ। দেশী বিদেশী বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেয়। এদের কাছে সব ধরনের আধুনিক অস্ত্র এবং যোগাযোগের ওয়ারলেস সিস্টেম আছে।
জঙ্গি প্রশিক্ষণে মাধ্যমে গড় উঠেছে বিশাল ধর্মান্ধ জঙ্গী। পুজি নিরীহ জনগনের সাধারণ ধর্ম বিশ্বাস। দুগর্ম পার্বত্য এলাকায় একের পর এক মসজিদ নির্মিত হচ্ছে কার স্বার্থে? নির্ধারিত কিছু ব্যক্তির নিয়মিত আসা যাওয়া চলছে। সাধারণের এখানে প্রবেশ নিষেধ।
রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরএফওর সঙ্গে আন্তর্জাতিক অস্ত্র ও সন্ত্রাসবাদের অভিযোগে এরা অভিযুক্ত হয়। বাংলাদেশে এদের প্রধান শেল্টারদাতা কওমি মাদ্রাসা কৃর্তপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের আশ্রয় দেয়। আরএসও মাদ্রাসা ছাত্রদের জঙ্গি প্রশিক্ষণ দেয়। এভাবে স্বার্থ আদান-প্রদানের মাধ্যমে চলছে জঙ্গি তৎপরতা।
মাদ্রাসার ভেতরে কেমন যেন একটা লুকোচুরির ভাব লক্ষ্য করা যায়। বেশ কিছু দিকে যেতে দেয়া হয় না। বোঝা যায় এসক দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জানা যায়, এসব এলাকায় চলে সশস্ত্র প্রশিক্ষণ
ভেবে দেখতে হবে কিভাবে এত হাজার হাজার মাদ্রাসার কোমলমতি ছাত্রদের এভাবে টেনে আনা হল ঢাকার মতিঝিলে, আমি মনে করি এরা যে দাবি নিয়ে এখানে এসেছে তার সম্পর্কে তাদের ধারনা খুবই কম, তারা জানে না কারা নাস্তিক, তারা জানে না, কারা ইসলাম বা নবীজি (সা) সম্পর্কে খারাপ মন্তব্য করছে, তারা জানে না ব্লগ কি? করা ব্লগার? এভাবেই এরা এক শ্রেনীর ধর্মব্যবসায়ী জঙ্গী লোকদের দ্বারা ব্যবহার হয়ে আসছে, যার ইতিহাস বহুকাল। আমি শুধু সেই সব অভিভাবকদের অনুরোধ করব আপনাদের ছেলেদের এভাবে ব্যবহার হতে নিবেন না, মাদ্রাসা পড়ার নামে এরা আ্লাহর বড়ত্ব, একাত্ববাদ, নবীজির সহনশীলতা, উদারতার কতটুকু শিক্ষা তারা পাচ্ছে তা নিশ্চিত করা।যারা মহানবী (সাঃ) এর হাদীস অমান্য করে তারা আবার কিভাবে ইসলামের হেফাজত করবে?
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





