somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত ও পুলিশের পাল্টাপাল্টি হিটলিস্ট

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যুদ্ধাপরাধের বিচার ও চলমান আন্দোলনকে সামনে রেখে জামায়াত ও পুলিশ একে অন্যের হিটলিস্ট তৈরি করেছে। জামায়াত-শিবিরের হিটলিস্টে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ও পুলিশ সদস্যরা রয়েছেন। অন্যদিকে পুলিশ এবং গোয়েন্দারাও জামায়াতের সহিংস আন্দোলনের পরিকল্পনাকারী, সংগঠক ও ইন্ধনদাতাদের তালিকা চূড়ান্ত করেছে। বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় প্রতিদিনই সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। সুযোগ পেলেই জামায়াত-শিবিরও পাল্টা আঘাত করতে পিছপা হচ্ছে না। ফটিকছড়ির সর্বশেষ ঘটনায়ও জামায়াত-শিবির জড়িত বলে মনে করে পুলিশ। জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পরিবর্তন না হলে এবং কাদের মোল্লার সাজা বাড়ানো হলেই জামায়াত-শিবির টার্গেট অনুযায়ী চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় ও গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে।
হিটলিস্ট অনুযায়ী এরমধ্যে পুলিশ জামায়াতের নরসিংদী জেলা আমীর আফম আবদুস সাত্তারকে শুক্রবার জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে গ্রেফতার করে। আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে জয়পুরহাট জেলা সেক্রেটারি প্রভাষক নজরুল ইসলামকে ধরে নিয়ে যাওয়ার পর ক’দিনেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করলেও তারা বিষয়টি অস্বীকার করেছে। এর আগে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
গোয়েন্দা সূত্র জানায়, জামায়াতে ইসলামীর পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে আলোচিত হেফাজতে ইসলাম ও ইসলামী দলগুলোর নেতাকর্মীদের ওপর নজরদারি শুরু করেছে আইনশৃংখলা বাহিনী। তারা কাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তাতেও নজর রাখা হচ্ছে। জামায়াত ছাড়াও অন্য ইসলামীদলগুলোর সহস াধিক নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করে ওই তালিকা পুলিশ সুপারদের হাতে এরই মধ্যে পাঠানো হয়েছে। সেই ছক অনুযায়ী পুলিশ ও র‌্যাব গ্রেফতার অভিযান শুরু করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় বাধা দিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আরও মারমুখি হয়ে উঠতে পারে। সেজন্যই পুলিশ ও গোয়েন্দারা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। জামায়াত-শিবিরও পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের হিটলিস্ট তৈরি করেছে। যুদ্ধাপরাধের বিচার মনোপূতঃ না হলে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সক্রিয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পাল্টা আঘাত হানার দলীয় সিদ্ধান্ত রয়েছে তাদের। গ্রেফতারের পর জামায়াত-শিবিরের একাধিক নেতাকর্মী এসব তথ্য পুলিশ ও গোয়েন্দাদের জানিয়েছেন। আইনশৃংখলা বাহিনীর সূত্রগুলো জানায়, সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে জামায়াত-শিবির পুলিশ ভ্যান ও ফাঁড়িসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। যেখানে যে কৌশল নেয়া দরকার তারা সেখানে সেই কৌশলই নিচ্ছে। দু’মাসে সারাদেশে জামায়াত-শিবিরের হামলার ঘটনায় প্রায় দুশ’ মামলা হয়েছে। এসব মামলায় দলের নেতাকর্মীসহ কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। জামায়াত-শিবির বিশেষ মহলের সহায়তায় সারাদেশে নৈরাজ্য ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা চালাচ্ছে। জামায়াত-শিবিরের অব্যাহত নৈরাজ্য প্রসঙ্গে পুলিশের অতিরিক্ত আইজি একেএম শহিদুল হক বলেন, মুক্তিযুদ্ধে পাকবাহিনীর প্রথম টার্গেট ছিল পুলিশ। এখন জামায়াত-শিবিরের প্রথম টার্গেটও পুলিশ। তাদের লক্ষ্য একটাই। পুলিশকে যদি মানসিকভাবে বিপর্যস্ত করা যায়, তাহলেই তাদের উদ্দেশ্য সফল হবে।

রাসুল (সাঃ) বলেছেন “মুনাফেক থেকে সাবধান থাক, তারা ইসলামের অনেক বড় শত্রু ,কারন তারা অন্তরে কুফরী ভাব লুকায়িত রাখে আর মুখে ইমান এনেছি বলে।“
জামাত-শিবিরের ক্ষেত্রে সন্ত্রাস রীতিমতো প্রাতিষ্ঠানিক ব্যাপার। ইসলাম প্রতিষ্ঠার নামে এই চক্র ১৯৭১ সালে মানুষকে হত্যা করেছে, ঘরে আগুন দিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে। এখনও হত্যা, রগ কাটা অব্যাহত রেখেছে। এখনও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারের জন্য তারা মেধাবী ছাত্র ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাদের হত্যার কর্মসূচী পালন করে যাচ্ছে। এসব ঘটনা ’৭১ এর বুদ্ধিজীবি নিধনেরই ধারাবাহিকতা। মূলত তারা চায় দেশের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল রেখে জাতির বিকাশকে বাধাগ্রস্থ করতে। শিবিরের নৃশংসতার খতিয়ান অনেক লম্বা। কিছুদিন যাবৎ তাদের রগ কাটার কর্মসূচী বন্ধ থাকলেও এখন তা আবার নতুন করে শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

মুক্তিযুদ্ধের বিরোধীতা করে পাক হানাদারদের যারা সহযোগিতা করত সেই জামাতের তৎকালিন ছাত্রসংস্থার নাম ছিল ইসলামী ছাত্র সংস্থা। ১৯৭৭ সালে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে। বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সর্বস্তরে নিন্দিত জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠার তিন বছরের মাথায় জবাই করে হত্যার রাজনীতি শুরু করে চট্টগ্রাম থেকে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে হামলা-সহিংসতা-সংঘর্ষ নতুন কিছু নয়। তবে এক্ষেত্রে অপরাপর ছাত্র সংগঠনগুলোর সাথে শিবিরের মৌলিক পার্থক্য রয়েছে। শিবির সরাসরি হত্যার মিশনে নামে। তাছাড়া এরা যাকে আঘাত করে তাকে চিরতরে পঙ্গু-অচল করে দেয়। এর মাধ্যমে তারা সংশিস্নষ্ট কর্মীটিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার এবং অন্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদেরকে সাবধান করে। এজন্য শিবিরের নৃশংসতার সাথে অন্য কারো তুলনা হয় না। হাতুড়ি, রড, ইট, মুগুর দিয়ে হাড় গুড়ো করে দেয়া, রিকশার স্পোক কানের ভেতর ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মগজ বের করে আনা, হাত ও পায়ের রগ কেটে দেয়া, চোখ উপড়ে ফেলা, মেরুদণ্ড ভেঙ্গে ফেলা, কব্জি কেটে নেয়া, কিরিচ, ছোরা, কুড়াল ব্যবহার করে হত্যা করার মতো নৃশংসতা এদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে কেবল শিবিরের নামের সাথেই যুক্ত

জামায়েত ইসলাম এর উদ্দেশ্য কখনই ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয়, তাদের উদ্দেশ্য যে কোন ভাবে ক্ষমতা গ্রহন করা, ঠিক যেভাবে এজিদের মত মুনাফেক ক্ষমতা গ্রহনের রাজনিতি করেছিল। কাজেই মুসলিম সাবধান!!!!
আজকে থেকে আমি তাদের “জামায়েতে মুনাফেক” এবং “মুনাফেকি ছাত্র শিবির” নামে ডাকার সিদ্ধান্ত নিলাম। তাদের সম্পর্কে কোন কিছু বলার ক্ষেত্রে ‘ইসলাম’ শব্দটা ব্যবহার করতে চাই না।সকল মুস্লিমদের একই আহ্বান জানাচ্ছি। তাদের চিনে রাখুন এবং সাবধান থাকুন
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×