somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রাসা যেখানে চলে শারীরিক নির্যাতন পাশাপাশি যৌন নিপীড়ন

০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের বিভিন্ন এলাকার মাদ্রাসাগুলোতে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে, যা ধর্মের নিয়মবহির্ভূত। সারাদেশে বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের লোমহর্ষক জীবনযাত্রার রুটিন তার রুটিন হচ্ছে :
রাত সাড়ে ৩টার দিকে সব শিশুকে উঠিয়ে দেওয়া হয় এবং ৩টা ৪৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত পড়াশোনা করতে হয়। তারপর ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ পড়াতে বসে, আবার ৫টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত পড়াশোনার পাশাপাশি খাওয়া শেষ করে ৭টা ৩০ থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত পড়াশোনা। ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঘুম। আবার ১১টা ৪৫ মিনিট থেকে ১টা পর্যন্ত পড়াশোনা। ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত খাওয়ার পাশাপাশি নামাজ পড়া ইত্যাদি। ২টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত পড়াশোনা। ৫টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বিরতি। সন্ধ্যা ৭টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত পড়াশোনা, ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত নামাজ। ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত পড়াশোনা। তারপর ৯টা ৪৫ মিনিটের পর থেকে খাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
এই হলো তাদের দৈনিক পড়াশোনা ও কাজের তালিকা। তারা যেখানে অবস্থান করে সেখানেও একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়, তা হলো একটা সাধারণ ঘরে৩০ থেকে ৩৫ জন ছাত্র অবস্থান করে এবং তাদের ঘুমানোর জায়গা হচ্ছে ছোট্ট একটা বিছানা, যেখানে তাদের স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটে। শুধু ঘুমানোই নয়, সেখানে তাদের পড়াশোনা, খাওয়া-দাওয়া, প্রাসঙ্গিক কাজকর্ম ওখানে বসেই করতে হয়। এটাই হচ্ছে তাদের প্রত্যেক দিনের কর্মজগৎ। এটা অমানবিক। সব ছাত্রের জন্য মানসিক অত্যাচার। অনেক ছাত্র এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে যায় এবং অনেকে আবার মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। ধরা পড়া ছাত্রদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়। এর মধ্যে আছে বেত্রাঘাত, গরম লোহার রড়ের ছ্যাকা,গরম পানিতে চুবানো , সারারাত ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা।আবার যে ছাত্ররা বাড়ি পর্যন্ত পালিয়ে যায় সেই ছাত্ররা তাদের বাবা-মার কাছ থেকেও নিস্তার পায় না। তাদের বাবা-মা জোর করে ওই নরকে ফেরত পাঠায়।
শুধু তাই নয় বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষকদের দ্বারা্ অধ্যায়নরত মাদ্রাসা শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন পাশাপাশি যৌন নির্যাতন আংশকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।অভিযোগ আছে অধিকাংশ মাদ্রাসা শিক্ষকরা এই সব শিশু কিশোরদের জোর পূর্বক যৌন কাজ (পায়ুকাম) লিপ্ত হতে বাধ্য করে।কোন কারনে কেউ রাজী না হলে তাকে বলৎকার করে চুরি বা অন্য মিথ্যাঅপবাদ দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়।গত কয়েক বছর আগে খুলনাতে এক মাদ্রাসা ছাত্রকে শিক্ষক বলৎকার করে ।এরপর ছাত্রটি ঐ কাহিনী সবাইকে বলার হুমকি দিলে শিক্ষক নামের ঐ নরপুশু ছাত্রটিকে জবাই করে হত্যা করে। মাদ্রাসা শিক্ষকদের যৌন অপরাধ নতুন নয়। ঐতিহাসিকভাবেই এই প্রবনতা লক্ষ্যনীয়। তারা কখনও সমকামি রুপে, কখনও ধর্ষক রুপে, কখনও বহুগামী, কখনও বিকৃত যৌনাচারী হিসেবে । সেটা খবরের পাতা উল্টালেই পাওয়া যায়। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষকরূপী এইসব যৌন অপরাধীদের তৎপরতা মুক্তিযুদ্ধের সময় ও ছিল। তথা কথিত গনিমতের মাল ভোগ করতে গিয়ে তারা পাকিস্তানীদের হাতে এদেশের লক্ষ লক্ষ মা বোনদের তুলে দেয়। যৌন হয়রানির শিকার এই সব শিক্ষার্থী পরবর্তিতে দীর্ঘমেয়াদে শারীরিক জটিলতা ও মানসিক রোগে আক্রান্ত হয়।
মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা কয়েক লাখ। এত বিপুল পরিমান শিক্ষার্থী যৌন হয়রানির ঝুঁকিতে রয়েছে।মাদ্রাসায় শিক্ষার্থীদের নিরাপত্তার অভাব কতটা? তাদের নিয়ে সরকারের পর্যবেক্ষনটাই বা কি ? আমরা ভিকারুন্নেসার পরিমল, শহীদ আনোয়ারা গার্লস হাই স্কুলের ইংরেজির শিক্ষক তারক চন্দ্র মন্ডলের এর ক্ষেত্রে যতটা তৎপরতা দেখিয়েছি বা যতটা কঠোর হয়েছি; মাদ্রাসা শিক্ষকদের যৌন অপরাধের ব্যপারে আমরা ঠিক ততটাই নিরবতা পালন করেছি। এর কারন কি? শিক্ষাগুরু রূপী ঐসব যৌন অপরাধীদের গোপন কথা ফাঁস হয়ে যাবে বলে? ইসলামের সুনাম নষ্ট হবে বলে? নাকি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে বলে?

সব চেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশের সংবিধানের সাথে মাদ্রসা শিক্ষা সাংঘর্ষিক।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার, ২৮ নং অনুচ্ছেদ: ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য এর উপ অনুচ্ছেদ-
(১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শণ করিবেন না।
(২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
(৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধ্যকতা বা বাধা শর্তের অধীন করা যাইবে না।
(৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনকিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

আমরা যদি অনুচ্ছেদের বিষয়গুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে এই বিষয়ে সহজ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে । (১) ও (৩) উপ-অনুচ্ছেদ অনুযায়ী দেশে শুধু ধর্মের কারণে মাদ্রাসা বলে কোন আলাদা শিক্ষাব্যবস্থা থাকতে পারে না।দেশের সাধারণ শিক্ষাব্যবস্থার লক্ষ্য আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে গণজীবনের মান উন্নত করা। সেখানে মাদ্রসা শিক্ষাব্যবস্থা সরাসরি এর বিপরীত। রাষ্ট্র মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নামক আরেকটি শিক্ষাব্যবস্থার মাধ্যমে মৌলবাদী আদর্শে অদক্ষ-অকর্মঠ, দেশপ্রেমহীন নাগরিক তৈরি করতে পারে না। এটা সংবিধানের উপরোক্ত অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা যদি লক্ষ লক্ষ কিশোর ও তরূন ছাত্র জনগোষ্টি কে ইচ্ছাকৃত ভাবে জঙ্গি মৌলবাদী, বা মওলানা শফীর হাতের পুতুল হতে দিতে পারি না

মাওলানা শফী, মাওলানা নিজামী, মাওলানা সাঈদী , মাওলানা মুজাহিদ, মুফতি আমিনী, চরমোনাই পীরসহ এই জঙ্গী নেতাদের শক্তি প্রধান উৎস এই মাদ্রাসার ছাত্ররা। জেএমবি, জামায়াতু মুজাহিদীন, জামাতুল আরকান , হিজবুত তাওহীদ, হিজবুত তাওরিক ও লস্করা তৈয়্যেবা সহ যে সমস্ত জঙ্গী সংগঠন বাংলাদেশে জঙ্গী তৎপরতায় লিপ্ত আছে এদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এই নেতারা শুধু তাই নয় এদের সাথে যোগাযোগ আছে আন্তর্জাতিক জঙ্গী সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা, তেহেরীক তালেবান, লস্করা তৈয়্যেবাসহ আরো অনেক জঙ্গী সংগঠন। এদের আচার আচারণ মসুলমান চরিত্রের ছাপ পাওয়া না গেলেও এরা কথায় কথায় মানুষকে নাস্তিক, মুরতাদ, জাহান্নামী ও জান্নাতী আখ্যা দেয়। হাদীস শাস্ত্রের অন্যতম সংকলন মিশকাত শরীফের কেতাবুল ইলাম অধ্যায় উল্লেখ আছে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ (সাঃ) আক্ষেপ করে তাঁর সাহাবীদের বলেছেন তাঁর মৃত্যুর পরে এমন একটি সময় আসবে যখন আল্লাহর আকাশে নীচে ও জমিনের উপরে সব থেকে খারাপ মানুষ হবে আলেমারা। কেন মুহাম্মদ (সাঃ) চোর, সুদখোর, ঘুষখোর, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের খারাপ বললেন না। বললেন আলেম সমাজ কে । আমার মনে হয় সেই কঠিন সময় উপনীত হয়েছি।
এখন ভাবার সময় এসেছে যারা ৬ই মে থেকে দেশ অচল করে দিয়ে ক্ষমতা নিয়ে দেশ চালানোর হুঙ্কার দেয় তাদের শক্তির উৎস কোথায়? তারা এদেশে তালেবানী শাসন কায়েম করতে চায়। এই বিপুল সংখ্যক মাদ্রাসা ছাত্রদের বাদ দিলে এদের আর কোন কর্মী খুঁজে পাওয়া যাবে না। এই মাদ্রাসা ছাত্ররা তাদের ওস্তাদের অন্ধ অনুসরণ করে থাকে। এদের কাছে ওস্তাদই হচ্ছে জীবন্ত কোরআন ও হাদীস। ওস্তাদের কথা সুস্পষ্ট কোরআন হাদীসের বাইরে গেলেও এরা ওস্তাদের কথা অমান্য করে না। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এসব অন্ধ শিষ্য তৈরী করা হচ্ছে দিনের পর দিন। এরা এদের ওস্তাদের কথা ছাড়া অন্য কারো কথাই শুনতে চায় না। আজ সার দেশে নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবীতে টেকনাফ থেকে তেতুলিয়া হেফজতে ইসলামের যে বিশাল কর্মী বাহিনী আকাশ বাতাস প্রকম্পিত করে তুলল সেই তারাই শাহবাগীদের নেতা ইমরান এইচ সরকারকে চিনল না। সারা দেশে যে কয়েকজন ব্লগারের ফাঁসির দাবী উচ্চারিত হচ্ছে তার মধ্যে সবচেয় বেশী আলোচিত নাম হচ্ছে ইমরান সরকার। এদের না আছে কোন বিচার বুদ্ধি, না আছে কোন কিছু বোঝার ক্ষমতা। মাদ্রাসা নামের কুপমুন্ডক শিক্ষা ব্যবস্থার কারণে এই সম্ভাবনাময় মানুষগুলোর এই দূরবস্থা। যারা মাদ্রাসায় পড়ছে তারা এদেশেরই নাগরিক, এদেশের সন্তান। তাই সময় এসেছে আমাদের সন্তান, আমাদের ভাইকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসার। শাহবাগ আন্দোলনের বড় ভুলটা হলো তারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবী না করে জামায়াত নিষিদ্ধের দাবী করল। আর তখন জামায়াতে ইসলাম হেফাজতে ইসলামের নামে মাঠে নামল। এখন তারা হেফাজতে ইসলাম নিষিদ্ধেরও দাবী তুলছে। ধর্মীয় শিক্ষার নামে কুপমন্ডুক শিক্ষা ব্যবস্থা চালু করে সুন্দর মানুষকে বুদ্ধি প্রতিবন্ধী করে তোলা যাবে না। ধর্মীয় শিক্ষার ব্যপারটি থাকবে অত্যন্ত ব্যক্তিগত। কেউ যদি মুফতি, মাওলানা অথবা অন্য কোন ধর্মের ধর্মীয় নেতা হতে চায় তার জন্য আলাদা সীমিত সংখক প্রতিষ্ঠান থাকতে পারে কিন্তু গনহারে নয়।
তাই সময় এসেছে বাংলাদেশের মানুষের স্লোগান দেবার। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। তবেই বাংলাদেশে হবে অস্প্রদায়িক একটি দেশ।আমরা কি ঐক্যবদ্ধভাবে জামায়েতে ইসলামী ,ছাত্রশিবির,হেফাজতে ইসলাম, সহ সকল ধর্মভিত্তিক দল,ধর্মব্যবসায়ী, জঙ্গী উগ্রবাদীদের প্রতিহত করতে পারি না? যদি আমরা এদের কে প্রতিহত করতে না পারি তবে ধর্মের নামে বিভক্ত হয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে শীঘ্রই।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
৫৬টি মন্তব্য ২৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×