somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে ইসরায়েলের ‘বাংলাদেশী দূত’ দাবি করেন এই যুবক

১৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসরায়েলি গণমাধ্যমের ভাষায়, ২৫ বছর বয়সী বাংলাদেশী মুসলিম তরুণ চিকিৎসক সাদমান জামান তার ইহুদি হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। একজন ইহুদিবাদী ও ইসরায়েলপন্থি হয়েও বাংলাদেশী পাসপোর্ট নিয়ে তিনিই প্রথম প্রকাশ্যে ইসরায়েলে প্রবেশ করলেন।

শুধু মুসলিম বিশ্বই নয়; মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে দেখে বিশ্বের অনেক দেশই। কেউ কেউ ইসরায়েল রাষ্ট্রের বৈধতা স্বীকার করে না। ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিয়ে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আরবদের ওপর নির্যাতন চালিয়ে আসছে ইসরায়েল।

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যায়। এ কারণে সাদমান দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিচার হবে। নিজেকে ইসরায়েলের ‘দূত’ দাবি করেন এই চিকিৎসক। তিনি বলেন, ‘আমি নিজেকে ইসরায়েল, ইহুদি জনগণ এবং যারা ইসরায়েল ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছে, তাদের একজন দূত মনে করি।’



তার ভাষায়, ‘আমি এমন এক দেশ থেকে এসেছি, যেখানকার মানুষ বিশ্বের ইহুদিবিদ্বেষীদের মধ্যে অন্যতম। বাংলাদেশী নাগরিকদের জন্য ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ। ইসরায়েল সফর করতে চাওয়ায় আমার অনেক বন্ধু কারাগারে রয়েছে। কিন্তু আমার কোনো সংশয় নেই, কারণ আমি নিজেকে একজন ইহুদিবাদী মনে করি।’

বিশ্ব ইহুদিবাদী সংগঠনের একজন অতিথি হিসেবে চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলে প্রবেশ করেন সাদমান। আমন্ত্রিত অতিথি হিসেবে ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবনেও গিয়েছেন তিনি। ইহুদিবাদী এই চিকিৎসক বলেন, ‘আমি একজন ইহুদিবাদী হিসেবেই বেড়ে উঠেছি। বাংলাদেশে আমাকে ইহুদিদের ঘৃণা করতে শেখানো হতো। কিন্তু আমার দাদা ছিলেন প্রথম ইহুদিবাদী। তিনি আমাকে ইহুদি ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেন।’

২০১৬ সালে বাংলাদেশ থেকে প্রথমে ব্রিটেনে যান সাদমান। সেখান গিয়ে তিনি ইসরায়েলের ভিসা চান এবং পেয়ে যান। এরপর চলে যান ইহুদিবাদী দেশ ইসরায়েলে। সেখানে গিয়ে ইহুদি ধর্ম গ্রহণ করেন সাদমান।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩১
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×