somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাংক লুটকারীরা দেশ ও জনগনের শত্রু

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাংক লুটপাট যেন নিত্যনৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। নানা অনিয়ম আর দুর্নীতির প্রমাণ পেয়েও দর্শকের ভূমিকা ছাড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের যেন কিছুই করার নেই। সাম্প্রতিক একটি ঘটনা থেকেই বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার এমন চিত্র আবারো ফুটে উঠেছে। এই মুহূর্তে অর্থনীতির সবচেয়ে বড় সংকট ব্যাংক লুট। ব্যাংক ব্যবস্থা বিনষ্ট হয়ে গেছে। প্রভাবশালীরা এখন ব্যাংক গিলে খাচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুটেরা গোষ্ঠী ব্যাংক করছে। এ কারণে মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারিয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক লুট হচ্ছে। খেলাপি ঋণের টাকা ও অবৈধ আয় পাচার করা হচ্ছে। এর সঙ্গে রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীরা জড়িত। ব্যাংকের টাকা লুট ও দুর্নীতির বিরুদ্ধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। সেইসঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের মাধ্যমে দক্ষ ও জবাবদিহীতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে না পারলে উন্নয়ন টেকসই ও বেগবান করা যাবে না। এ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও সংস্কৃতির ক্ষেত্রে এক জটিল ও কঠিন পরিস্থিতির মধ্যে ঘুরপাক খেতে খেতে, কখনো রক্তপাত, কখনো রক্তপাতহীন আবর্তে পড়ে এগোতে হয়েছে– রাষ্ট্র ক্ষমতায় শাসকদল হিসেবে পালাক্রমে জিয়া, খালেদা, এরশাদ, খালেদা-নিজামী, হাসিনা-এরশাদরাই দেশ পরিচালনায় শাসকগোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছেন। আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশটিকে বিবেচনায় নিতে হলে শাসক হিসেবে কেউ মূল ধারার বাংলাদেশ হিসেবে রাষ্ট্র পরিচালনায় প্রবাহিত করতে সক্ষম হয়ে উঠেন নি। ব্যাংক ব্যবস্থায় এই ভয়াবহ চিত্র থেকে বাংলাদেশের সমগ্র অর্থনীতির চালচিত্র বুঝে নেয়া যায়। রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ হলে, রাজনীতিও বুঝে নেয়া যায়। রাষ্ট্রের সর্বাঙ্গে পচন ধরছে কি না যা তারই আলামত। এতে রাষ্ট্রের মোটাদাগে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সুস্থ সাবলীল না থাকলে তার অবস্থা ব্যবস্থায় যে পরিণতি ডেকে আনে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তারই চিহ্ন বহন করছে। ব্যাংকগুলোতে ঋণ খেলাপি, অনিয়ম দুর্নীতি ইত্যাদির ফলে যে ভয়াবহ ‘গহ্বর’ তৈরি হয়েছে তাতে রাষ্ট্রের মূল জায়গার অনেক কিছুই যেন লুটেরাদের করায়ত্বে বা হাতের মুঠোয়। বিদ্যমান এরূপ পরিস্থিতে রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ঠিক মতে বুঝে নিলে জনতার মনস্তত্বে শাসক গোষ্ঠী ‘আছে কি নেই’–এই সত্য জবরদস্তিতে যত চাপা পড়ে থাকবে ততই ভেতরে ভেতরে অগ্ন্যোতাপের বা ভূমিকম্পের ক্ষেত্র তৈরি করবে। যেকোনো সময় হিসেব নিকাশের বাইরে চলে যেতে পারে।

ফলে দেশ এক ভয়ঙ্কর নিস্তবদ্ধতার ভেতর দিয়ে অতিক্রম করছে। রাষ্ট্র সমাজ জীবনের নাগরিকের এমন কোন জায়গা নেই যে, লুটপাটের বাইরে অবস্থান নিয়ে দাঁড়াতে পারে– শাসকগোষ্ঠী পালাক্রমে জনমনে এই বার্তাই যেন পৌঁছাতে চায়– চলমান বাস্তবতার বাইরে অন্য কোনো পথ খোলা নেই। মানুষ নিয়তির মতো যেন এগুলো বুঝে নিয়ে শান্ত থাকে। গণতন্ত্রহীনা লুটপাট একীভূত হয়ে স্বৈরতন্ত্র কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা লক্ষণীয় হয়ে উঠছে।

স্বাধীনতার ৫১ বছর পর ব্যাংক লুটপাটের ভয়ঙ্কর বার্তা যেভাবে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠছে, তাতে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ খুঁজে পাবো কোথায়?




সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×