somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরাণের গহীন ভিতর

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গ: সৈয়দ শামসুল হক

কে তুমি?
ওখানেই দাঁড়াও!
কী দুঃসাহসে ওদিকে হাত বাড়াও?
তুমি কি সেই প্রাচীন বংশের নিঃস্ব সন্তান ব্যক্তি
যে কিনা অভিযান চালিয়ে বেড়াও
মর্তবাসীকে ছো মেরে কেড়ে নিতে
বসুমাতার বক্ষ থেকে?
কী বিভীষণ মূর্তি তোমার!
কোথা পেলে এই স্পর্ধা
তাঁকে নীল দংশন বসাবার!
সে তুমি নও?
তুমি তাহলে তাকে চেন?
হুঁম, ঠিক বলেছো
বড় ভাল লোক ছিল সে।
আচ্ছা, আচ্ছা... দাঁড়াও...
তুমি কি তবে সেই বন্ধু,
কাননে কাননে তোমারই সন্ধানে
উনি ঘুরে বেড়াতেন!
তোমার তরেই কি তিনি রেখে গেলেন
সেই বৈশাখে রচিত পংক্তিমালা
কিংবা তোমার তরেই অলস কাটাতেন কি
তাঁর শীত বিকেল?
জলেশ্বরীর গল্পগুলো কি
তিনি তোমার জন্যই লিখেছেন!
একদা এক রাজ্যে, রক্তগোলাপ হাতে বসে
বিরতিহীন উৎসব-এর আনন্দে
হৃৎ কলমের টানে যে-গল্পগুলো লিখেছেন,
সে আনন্দের মৃত্যু নেই।
তুমি কি তাহলে সে-ই
যে কিনা সৈয়দ শামসুল হকের প্রেমের গল্প,
কিংবা প্রেমের কবিতা শুনে ভাবতে,
এই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ কবিতা।
যখনসীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিলো তাঁর খ্যাতি
তখনো আমি জন্মগ্রহণ করিনি।
একটু বড় হতেই আমার
নিজস্ব বিষয় হয়ে ওঠলো তাঁর সৃষ্টিকর্ম।
যিনি এক মহিলার ছবি এঁকেই
ঢেকে দিয়েছিলেন এক যুবকের ছায়াপথ ,
যিনি লিখেছিলেন অগ্নি ও জলের কবিতা
গেয়েছেন বেজান শহরের জন্য কোরাস
রচেছেন রাজনৈতিক কবিতা ।
সেই অনুপম দিনগুলো
আজ কোথায় গেলো!
আজ আমরা পথভ্রষ্ট
পান করে চলেছি এক
নিষিদ্ধ লোবান,
রজ্জুপথে চলেছি হেঁটে।
এ পথ নয় স্বপ্ন সংক্রান্ত!
চোরাবালি ঢাকা এ পথ।
বাংলার মাটি বাংলার জল
মিশে আছে আমাদের অস্তিত্বে
তবুও দেশমাতৃকার সাথে
বেঈমানি করে চলেছি আমরা
ইহা মানুষ কি পারে!
একদিন যে-তরবারী তুলে নিয়েছিলাম
জননীকে বাঁচাতে
আজ তুমি সেই তরবারী
তুলে আমারই মায়ের বুকে
আঘাত হানতে চাও!
শুধু কাঁদে এক মুঠো জন্মভূমি আমার।
তবুও ভুলে যেওনা
এখনো হারিয়ে যায়নি আমাদের গণনায়ক।
কান পেতে শোনো
তার পায়ের আওয়াজ পাওয়া যায় ।
না যেয়ো না আগন্তুক!
শুনে যাও এক আশ্চর্য সংগমের স্মৃতি
আঁধার জগতেআলোর জন্য
রাজার সুন্দরীর
ডুকরে কাঁদার কাহিনী এ নয়,
বালিকার চন্দ্রযান চড়ে অসীম দূরত্ব
পাড়ি দেবার কাহিনীও এ নয়।
ক্ষুধার তাড়নে যে-বনবালা কিছু টাকা ধার নিয়েছিল,
তাকে চিনতে হলোকয়েকটি মানুষের সোনালী যৌবন।
তোরাপের ভাই সে টাকার
শোধ নিয়েছিলো শরীরের ক্ষুধা মিটিয়ে।
তা দেখে অসভ্যরা বলেছিলো
খেলা রাম খেলে যা।
আর সভ্যরা ভেবেছিলো এবার ডুবলো
ধ্বংস্তূপে কবি ও নগর।
কিন্তু না!
তারপর দ্বিতীয় দিনের কাহিনী।
প্রতিবাদে রাজপথে
মুষলধারায় নেমেছিলো
বৃষ্টি ও বিদ্রোহীগণ ।
ভাগ্যের পরিহাসে
জিততে পারেনি তারা।
অচেনা,অপর পুরুষ-এর
সাথে নিষিদ্ধ সঙ্গমের মিথ্যে দায়ে
তাকে হতে হয়েছিলো নির্বাসিতা।
নির্বাক কেনো আগন্তুক?
হয়তো তুমি জানো না
প্রতিবাদীরা হয়ে পড়েছিলো স্তব্ধ।
তোমার চোখের ভাষায় এ কী?
ঈর্ষা নাকি ঘৃণা!
আর আমাদের চিরঞ্জীব কবি
এই স্তব্ধতার অনুবাদ করেছিলেন
বুকঝিম ভালোবাসা দিয়ে,
বিদ্রোহকে করেছিলেন অন্য এক আলিঙ্গন।
মেনে নিতে পারেননি
সমাজপতিদের প্রণীত জীবন
প্রতিবাদে পথে নেমেছিলেন
হড়সনের বন্দুক হাতে,
হয়েছিলেনকালঘর্ম।
আমরা তারই শিষ্য
এখানে এখন কেউ করেনা
মৃগয়ায় কালক্ষেপ
অন্যায়ে প্রতিবাদী হয়ে উঠে নারীগণ
জেগে উঠে শুনে আজো
যে আবাহন ধরে আছে
নুরুলদীনের সারা জীবন।
সে-ও তুমি নও?
ঝেড়ে ফেল অভিনয়
বল তব পরিচয়।
কী নাম বললে?
‘মৃত্যু’!
তাহলে তোমাকে কাটতে হবে
কাঁচ কাটা হীরা দিয়ে।
তবেই তুমি ত্রাহি ত্রাহি
রবে পালাবে।
আমাদের কবি চিরঞ্জীব।
চিরদিন বেঁচে রবে
অন্তরে, অনুভবে।
মৃত্যু, সাধ্য কি আছে তব, ওহে যাযাবর
কেড়ে নিতে তাঁকে, রেখেছি যাহাকে সবে
পরাণের গহীন ভিতর।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×