বয়ে চলেছে জনস্রোত, সেথা কী আমার পরিচয়
লাখো মানুষের ভীড় চারিদিকে, এই আমি কারো নয়।।
জীবন চলছে জীবনের নিয়মে, সময় যাচ্ছে কেটে
মরণের পানে চলছি এগিয়ে গুটি গুটি পায়ে হেঁটে
দুটি তীরে শুধু ধূধূ বালুচর দৃষ্টি-সীমানাময়।।
লাখো মানুষের ভীড় চারিদিকে, এই আমি কারো নয়।
যার যার মতো গেয়ে চলে সবে আপন গানের সুর
ভাবনার কোনো নেই অবকাশ কে যে কাছে কে যে দূর
এলোমলেো সুরে গাইছে সকলে নেই কোনো তাল লয়।।
লাখো মানুষের ভীড় চারিদিকে, এই আমি কারো নয়।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




