জীবন মানে সাপ-লুডু
১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Wednesday, December 7, 2011
কতখানি জেনে গেলে
ভাববে তুমি অনেক পেলে,
মানুষ হবার মাপের রেখা
ভেঙ্গে দিয়ে উঠে গেলে?
অনেক দূরে যাবার নেশায়
উঠতে পথে ভাঙবে সিড়ি,
ছাড়িয়ে যাবে গাছের ডগা
মস্ত উঁচু দালান বাড়ী।
দিনের শেষে তবুও তুমি
ভীষন করে বলতে পারো,
উঠে গেলাম অনেক দূরে
হয়ে গেলাম অনেক বড়?
জীবন মানে ওঠা নামা
জীবন মানে সাপ লুডু,
জীবন মানে ছক্কা মারা
হেরে যাওয়া শুধু শুধু।
বুঝবে তুমি দিনের শেষে
চলে গেলে শেষ পাখিটা,
জীবন মানে কিছু সময়
আপন মনে ভুলে থাকা,
ছাড়তে গেলে সবাই ছাড়ে
কেউ থাকেনা পিছু পিছু
উড়তে গেলে দেখবে ঠিকি
কেমন তুমি হলে নিচু।
জীবন মানে নেশার ঘোরে
আপন মনে মেতে থাকা,
ভাবনা দিয়ে মিছে মিছি
শুন্য খাতায় ছবি আঁকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন