

আজকের যে বিষটি নিয়ে লেখা তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ও নিরদলীয় ভাবে বা নিরপক্ষ ভাবে লেখা ।
একবার ভেবে দেখুন না এমন হয়না যে,জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান এবং জেঃজিয়াউরহমানকে নিয়ে আমরা যখন কোন প্রকার কথা বলবো তখন দয়া করে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে কথা বলবো । মোস্ট ইমপডেন্ট একটি কথা আর তা হলো আগামীতে যে দলয়ই ক্ষমতায় আসুক না কোন দলেরই শুধু না সমগ্র বাঙ্গালী জাতি কেও যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জেঃ জিয়াউরহমানকে নিয়ে কোন তর্ক বা কোন প্রকার কুউক্তি না করতে পারে । বাংলাদেশ আইন মন্ত্রণালয় থেকে সে রকম কোন আইন পাশের জন্য বিশেষ ভাবে অনুরোধ ও তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি । যে যেধরনের সম্মান পাওয়া উপযুক্ত দয়া করে চলুন না সকলে মিলে তাদেরকে সেই সম্মানটুক দেই । আর যদি একান্ত সম্মান নাই দিতে পারি দয়া করে তাদের অসম্মান টুকো যেন না করি । আমরা যে যে দলই করি না কেন তা আমাদের ব্যক্তিগত বিষয় । আর যে আওয়ামীলিগ দল সমর্থন করেন বিএনপি সমর্থন করেন না অথবা বিএনপি সমর্থন করেন আওয়ামীলিগ করেন না তা আপনার ব্যক্তিগত ব্যাপার তাইবলে যে বিএনপির সমর্থকেরা শেখমুজিবরকে বা আওয়ামীলগের সমর্থকেরা জেঃজিয়াকে উদ্ধ্যেশ করে যা তা বলবেন সেটা একদম চলবে না । শুনেন অন্যায় করলে দুই নেত্রী করছে তাই বলে তাদের দোষে অন্যকে অসম্মান করবেন তা চলবে না । তাই আমি বাংলাদেশ আইন বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষন করে তাদের বলছি এমন কোন আইন পাশ করেন যাতে করে জাতির জনক শেখ মুজিব ও জেঃ জিয়াকে নিয়ে কেও কোন প্রকার কুউক্তি করলে তার যেন ফাসি হয় ।
বিদ্রঃ আমি এখানে নতুন এটাই আমার জীবনের প্রথম ব্লগ পোস্ট । আরেকটি কথা দেখুন ব্লগে মুক্ত মতামত প্রকাশ করার
জায়গা বলেই একজন আরেকজনকে বা এক ব্লগার আরেক ব্লগারকে খোঁচা দিয়ে কথা না বলে চলুন আমরা সকলে দলমত ভুলে নির্বিশেষে সকলে মিলে যেভাবে লেখলে দেশের উন্নয় হবে সেই ভাবে লেখালেখী করি । আমি প্রথম হিসেবে হয়ত একটু বেশি বলে ফেলেছি তাই নতুন মনে করে ক্ষমা করে দিবেন । আর আশা করি সব সময় সকলেই পাশে থাকবেন ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



