somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার ভ্যাট নামে জাতিকে মেরুদন্ডহীনের গভীর ছড়যন্ত্র

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাকি বেতনের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে না বলে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত । অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন নতুন অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর যে সাড়ে সাত শতাংশ ভ্যাট ধার্য করা হয়েছে তা প্রত্যাহার করা হবে না । সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী ভ্যাট দিতে হবে । এ কথাগুলো তিনি গত ১৪।০৮।২০১৫ তারিখ রোজ শুক্রবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন । একটি বিষয় আমার মাথায় ঢুকতেছে না আসলে ওনারা কি দেশ গড়তে চাইছেন না ভাঙতে চাইছেন । আমার ছোট মাথায় ছোট বুঝ আর তা হল এমনত নয় যে শিক্ষার ভ্যাট ধার্যের নামে জাতিকে মেরুদন্ডহীন করছে । আরে ভাই বুঝলাম দেশের প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও কলেজগুলোতে সব ওপরলেবেলের লোকদের ছেলেমেয়েইরা পড়ে । কিন্তু এমন না যে ওই সব কলেজে বা ইনভার্সিটিতে আমাদের মধ্য ফ্যামেলির ছেলে মেয়েরা পড়া লেখা করেন না । তা ছাড়াও জরিপ করলে দেখা যাবে ওই সব নামি দামি বেসরকারি কলেজ বা ইনভর্সিটি ছাড়াও ছোট লেবেলেরও বেসরকারি কলেজ বা ইনভার্সিটি আছে তাহলে সেগুলোকেও তো ভ্যাট দিতে হবে ।
আর মনে হয় না আমাদের দেশের শিক্ষা এখন পযন্ত সে পর্যায় যেয়ে পৌঁছাইছে । আমাদের দেশের লেখা পড়ার যে হার এখন পযন্ত পত্রিকা পাতা উল্টালে দেখা যায় এসে সি পরিক্ষায় পাশ করতে না পেরে কিশোর আত্মহ্যা করে । কিছু দিন আগেও দেখেছিলাম যখন বিদেশি সংবাদপত্রগুলোতে বিশ্বের ১০০ একশতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে মূল্যায়ন নির্ণয় করছেন । বড় কষ্ট হলেও বলতে হয় সেখানে আমাদের ঢাকার একটি বিশ্ববদ্যালয়ের নামও দেখতে পেলাম না । আমার মনে হয় এটা শুধু বাংলাদেশ নয় পুরো বাঙালি জাতির জন্যই একটি লজ্জাজনক ব্যাপার । বুঝিনা সে লজ্জাজনক ঘটনা কোন বিবেক বান বাঙালির গায়ে আচ করছে কি না । সর্বশেষ একটি কথাই বলবো আগেই সন্তানের কামাই রোজগার খাওনের চিন্তা না করে আগে সন্তানকে কুলে পিঠে করে মানুষ করুন তার পরে দেখাযাবে সন্তানের কাছ থেকে কিভাবে খাওয়া যায় । দয়া করে শিক্ষা সংশ্লিষ্ট ও মন্ত্রী মহাদয়গণ কোন ভুল পদক্ষেপ নিয়ে জাতিকে মেরুদন্ডহীন করবেন না । যেখানে এমন পরিবার আসে নিম্ন আয়ের যার ফলে তাদের ছেলেমেয়েদে আগের বাজেটের খরচেই ভাল কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেন না সেখানে নতুন বাজেটে তাদের ছেলেমেয়েদের কি করে পড়া লেখা করাবেন ।
মাননীয় শিক্ষা মন্ত্রী দয়াকরে আমাদের দিকে একটু সহৃদয়ে নজর দিন । একবার এ দেশের গরীব মেধাবী ছেলে মেয়ে গুলোর কথা ভাবুন তাদেরকে আপনার নিজের ছেলে মেয়ের চোখে দেখুন । দয়া করে শিক্ষার ওপরে ভ্যাট লাগিয়ে এদেশের মানুষ বা পুরো জাতিকে মেরুদন্ডহীন করবেন না ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×