somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক এবং ব্লগব্যবহার কারীদের জন্য । (আমার ব্যবহারেই আমার বংশের পরিচয় ।)

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সত্যিকার অর্থে কোন যুক্তি চাইলে আমি মনে করি তার সন্ধান
আমরা একমাত্র পাবো সোশ্যাল মিডিয়াতে । যেখানে একজন সভ্য
মানুষ কখনই অসভ্য আচরন বা অশ্লীন ভাষায় কথা বলেন না । যেখানে কেও কাওকে ব্যক্তিগতভাবে আক্রমন করে কোন কথা বলেন না । একজন সত্যিকারের ভালো ভদ্র ও সভ্য মানুষ কখনই আরেকজন মানুষের সাথে কখন খারাপ আচরণ করতে পারে না ।
আমাদের বাঙালিদের কথার একটি প্রভাত আছে যে ব্যবহারেই বংশের পরিচয় । একজন ভাল ও ভদ্র ব্যবহারের মানুষ কিন্তু
তার ব্যবহারেই তার বংশের পরিচয় দেন । আমাদের এখনকার এ
সময়টা হল ইন্টারনেটের সময় তাই ভাল মন্দ বিচার বিবেচনা এখন আর বেশি দূরে বা ঘরের বাহিরে যেতে হয় না । এখন ঘরে বসে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করলেই অনেক ভাল মন্দ বংশের লোকের দেখা বা বুঝা যায় । প্রাকৃত ভাবে আসলে যারা ভাল তারা সবসময় যুক্তি তর্কের ভিতরে ভাল ব্যবহার এবং সঠিক যুক্তিটিই দেওয়ার চেষ্টা করে থাকেন । আর তারা কোন যুক্তিতে হেরে গেলেও রাগ করেন না বরং তার সঠিক যুক্তিটি জানার জন্য আগ্রহ দেন । আর তারা রাগ করলেও তাদের রাগটি নম্র ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে । আর যারা অভদ্র তারা যুক্তি তর্কে সবসময় সঠিক যুক্তিটিকে এড়িয়ে যান । আর তারা ভুল যুক্তি তুলে ধরেন এবং সব সময় খারাপ ও অশ্লীন আচারন করে থাকেন । মোট কথা তাদের আচারন দেখলেই বোঝা যায় এখন আমাদের মাঝে বা আমাদের সমাজে অশ্লীন ছড়ানোর ভাইরাসটি রয়েগেছে । বর্তমানে আমরা খুব কম লোকয়ই আছি সোশ্যাল নেটওয়ার্কের বাহিরে । তাই অনেক সময় অনলাইনে দেখা যায় একজন একটি পোস্ট দিল সেই পোস্টটি হয়ত অপর আরেকজনের ভাল লাগল না তখন সে না ভাল লাগা লোকটি তার ইচ্ছে মত পোস্টদাতাকে খারাপ ও অশ্লীন ভাষায় গালিগালাজ দেওয়া শুরু করে দেন যা আসলে কোন সমাধানের রাস্তা নয় বা প্রকৃত ভাবে সঠিক নয় । বরং সমাধানের চেয়ে ওখানে জটিলতায়ই বাড়ে । আবার এমন দেখা যাচ্ছে যুক্তির পরিবর্তে ইচ্ছে কৃতভাবে অযৌক্তিক প্রসঙ্গটেনে এনে পাল্টা আক্রমন বা অশ্লীন ভাষা ব্যবহার করছেন ।
অনেক ব্যক্তি আছেন দেখা যাচ্ছে কোন পোস্ট বা লেখা এবং কোন কমেন্ট তার মনমত না হলে সে কমেন্টে অশ্লীন ছবি বা অশ্লীন ভিডিওর লিস্ক দিচ্ছেন । বেশির ভাগ ক্ষেত্রে এই কাজগুলো ফেসবুকে হয়ে থাকছে । শুধু তাই নয় অপরের অমতে ট্যাগ করছেন মিথ্যা অসত্য তথ্য এবং অশ্লীন ছবি বা ফটো । কেও কেও কপিপোস্ট করে অন্যের লেখা চুরি করে নিজের নামেও চালিয়ে দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করলে সে ভালোর পরিবর্তে উল্ট অশ্লীন বাজে কমেন্ট বা তার জবাব দিচ্ছেন । যা আদও সঠিক হচ্ছে কি না সে নিজেও জানেন না ।

অনেকে আছে অল্প জেনে সঠিক তথ্য না জেনেই অযথাই পোস্ট দিয়ে থাকে আর এতে অপজনের মধ্যেও বিব্রত বা কোন অসঠিক ভুল ধারনা জম্ম ও সেই লেখাটির সম্পর্কে ভুল কিছু শেখা হল । তাই আমরা যখন কোন পোস্টদিব তার সঠিক ব্যখ্যা এবং তার সম্পর্কে সম্পূর্ণ ধারনা নিয়ে যেন দেই ।

অপ্রয়োজনে সত্য মিথ্যা যাচাই না করে যেন কোন পোস্ট শেয়ার ও লাইক না করি । এবং ব্লগে বা ফেসবুকে যারা যে পোস্টই দেই না কেন সবসময় যেন চেষ্টা করি তার সঠিক তথ্য এবং সঠিক ব্যখ্যা দেওয়ার জন্য । প্রয়োজনে পোস্টর সাথে অবশ্যই তথ্যের লিস্ক অ্যাড করে দিতে হবে ।যাতে আপনার সম্পর্কে এবং লেখা সম্পর্কে অপরের কোন ভুল ধারনা বা কোন রেশারেশির সৃষ্টি না হয় ।

আমরা যেন কখন অন্যায়ের পক্ষ না নেই এবং অশ্লীন আচারন কারী বা অশ্লীন পোস্টের পক্ষ না নেই । আমরা যখন লেখালেখী
করি তখন যেন আমাদের লেখাটি এ সমাজ দেশ ও জাতির ভাল কোন কাজে লাগে আমাদের সে বিষয়টি যেন লক্ষ থাকে ।
ভাই আমরা যারা সাধারন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টুইটার ফেসবুক ব্লগ ইত্যাদির মাধ্যমে যারা লেখালেখী করি তারা যেন তাদের মধ্যে কিছু দায়ত্ব বজায় রাখি এ দেশ জাতি ও সমাজের জন্য । ভাই আপনের আমার একটি লেখাই অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে । এ দেশ জাতি ও সমাজের প্রতি আপনার আমার দায়ত্বও কিন্তু অনেক বেশি । আসুন আমরা সাধারন মানুষগুলো সকলে মিলে নিজেদের অশ্লীন আচার আচরন বাদ দিয়ে দেশ ও সমাজ জাতির সার্থে ভাল কিছু করার চেষ্টা করি ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×