somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার অপরাধ কারিদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিন দিন বেড়েই চলেছে সাইবার অপরাধ । প্রতিদিন নিত্যনতুন কৌশলে সাইবার রাজ্যে বিচরণ করছেন অপরাধীরা । পাল্টে যাচ্ছে অপরাধের চিত্রও । তাই তাদের রুখতে হিমশিম খাচ্ছে প্রশাসনও । সব মিলিয়ে সাইবার অপরাধ নিয়ে বেশ উদ্বিগ্ন হয়েছেন সরকার । তাই এই অপরাধ দমনে নতুন নতুন পদ্ধতি এবং পদক্ষেপ নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে । এরই অংশ হিসেবে কেন্দ্রীয় সংস্থা গঠন করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি । সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই তারা এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন । এর উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্লগ সহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার সহ অপরাধ তদন্ত এবং দোষীদের শনাক্ত করা । দেশের সংশ্লিষ্ট সব সংস্থা এবং দপ্তরকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে । এ প্রসঙ্গে বিটিআরসির সচিব এবং মুখপাত্র মোঃ সরওয়ার আলম বলেছেন কেন্দ্রীয় সংস্থা গঠনের একটি প্রস্তাব শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে ।

সাইবার অপরাধ দমন এবং সাইবার নিরাপত্তা বাড়াতে বিটিআরসি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আরও নিবিড় যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার সার্বিক উদ্যোগ নিয়েছেন । এদিকে বিটিআরসির পাশাপাশি সাইবার অপরাধ দমনে শক্তিশালী ভূমিকা নিতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি ।

এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো । এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর ডিজিএফআই স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব । তাদের উদ্যোগে মোবাইলে ভয়েস কলের পর এবার নজরদারিতে আনা হচ্ছে ইন্টারনেট গ্রাহকদের ওপরে । মেইল আদান প্রদান ও ফেসবুকের চ্যাট থেকে শুরু করে ফ্রি অ্যাপসের মাধ্যমে বিশ্বজুড়ে কথা বলার রেকর্ডও এর আওতায় থাকবে। এজন্য প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে জার্মানির প্রতিষ্ঠান ট্রভিকর কাছ থেকে কেনা হবে অত্যাধুনিক ডিভাইস । ওই ডিভাইসটি কেনার উদ্যোগও নেয়া হয়েছে । ২০০৬ সাল থেকে এনটিএমসি ভয়েস কল পর্যবেক্ষণ করে আসছে । তবে দেশের ১০ শ্রেণীর শীর্ষ কর্মকর্তা পদাধিকার বলে এনটিএমসির এ মনিটরিংয়ের আওতার বাইরে থাকবেন । এ তালিকায় আছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং পুলিশের আইজি। ভয়েস কলের ক্ষেত্রে বর্তমানে একই সময়ে ৫ হাজার ফোন কল রেকর্ড করা সম্ভব হয় । তবে অত্যাধুনিক ডিভাইসে একই সঙ্গে ৫০ হাজার ফোন কল রেকর্ড ও অবস্থান চিহ্নিত করা সম্ভব হবে । সর্বশেষ চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ফোনের মোট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার। আর ইন্টারনেট গ্রাহক সংখ্যা চার কোটি ৮৩ লাখ ৪৭ হাজার। সংশ্লিষ্টরা জানান, মোবাইল অপারেটররা কোন গ্রাহকের ফোন কল পর্যবেক্ষণ করতে পারেন না। তাদের সে ক্ষমতা দেয়নি বিটিআরসি । কেবল এনটিএমসি এসব পর্যবেক্ষণ করতে পারে । প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এনটিএমসি ঢালাওভাবে ভয়েস কল পর্যবেক্ষণ করে না ।

এরা শুধু অপরাধী ধরতে এবং তাদের শনাক্ত করতে সংশ্লিষ্টদের ভয়েস কল কেবল পর্যবেক্ষণ করে থাকেন । ইন্টারনেট মনিটরিংয়ের ক্ষেত্রেও একই নীতি মেনে চলা হবে বলে তিনি জানিয়েছেন । এদিকে বিটিআরসি জানিয়েছে সাইবার অপরাধীদের শনাক্তসহ পুলিশের তদন্তকাজে সহায়তার জন্য কারিগরি ব্যবস্থা প্রতিষ্ঠা করার পদক্ষেপ নেয়া হয়েছে । বিটিআরসির পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন দপ্তর এবং নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিজস্ব অধিক্ষেত্র ও ক্ষমতা অনুসারে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে থাকে । ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিটিআরসি নিয়ন্ত্রণ করে না উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায় এ মাধ্যমগুলোর সঙ্গে বিটিআরসি বা অন্য কোন সংস্থার কোন ধরনের সমঝোতা স্মারক বা চুক্তি না থাকলেও তাদের নিজম্ব নিয়মকানুন অনুসারে জনস্বার্থে প্রয়োজনমতো বিটিআরসি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ।
সাইবার অপরাধে যা যা হচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্টরা জানান সাইবার অপরাধ পরিচিত সাইবার টেররিজম বা সাইবার সন্ত্রাস নামে । দুটি পর্যায়ে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে ভাগ করা সম্ভব । প্রথমত ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামোকে সরাসরি আক্রমণ । দ্বিতীয়ত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তা ব্যত্যয় ঘটানো । বাংলাদেশে প্রচলিত সাইবার অপরাধ প্রসঙ্গে বিটিআরসি জানিয়েছেন ই মেইলের মাধ্যমে হুমকি আইন প্রয়োগকারী সংস্থার ওয়েবসাইট হ্যাক বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির ওয়েবসাইট হ্যাক ও তথ্যচুরি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেয়া নাজেহাল করা এবং অপপ্রচার ব্যাপকভাবে বেড়ে গেছে । এর বাইরেও সাইবার অপরাধের মধ্যে আছে প্রতারণা ক্রেডিট কার্ডের নম্বর চুরি, ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি, হয়রানি, অনলাইনের মাধ্যমে মাদক পাচার ও ব্যবসা । আবার জাল সার্টিফিকেট তৈরি, জাল টাকা বা জাল পাসপোর্ট, বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ কম্পিউটারের মাধ্যমে তৈরির ঘটনা অহরহ উদ্ঘাটিত হচ্ছে বলেও জানিয়েছেন বিটিআরসি ।

তথ্য সংগ্রহ এবং বিশেষ কৃতজ্ঞতাঃমানবজমিন সংবাদ পত্রকে ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×