পৃথিবীতে এখন গরীব হয়ে জম্ম নেওয়াটা একটা অভিশাপ মাত্র ।
গরীবরা পৃথিবী থেকে একেবারে মূল্যহীন হয়ে পড়েছে । তাই দেখা যাইতেছে পৃথিবীর বিভিন্ন দেশেগুলোতে গরীবদের গরীব হয়ে জম্ম নেওয়ার জন্য বিভিন্ন ভাবে অবহেলীত হতে হচ্ছে । তবে আমাদের দেশ কেন এর থেকে আর পিছিয়ে থাকবে সেও এগিয়ে চলছে তার গতিতে । সব কিছুর মূল হল একটি কারন । আর কারনটি হল গরীব মানুষ হয়ে পৃথিবীতে জম্ম নেওয়া । তাই
পৃথিবীর কোন দেশেই গরীবকে কেউ মূল্যায়ন করেন না ।
যেমন এখন আমাদের দেশ এমন একটি অবস্থান তৈরি হতে যাচ্ছে যা একটু চিন্তা করলে দেখবেন আমরা বাংলাদেশের যে গরীবেরা আছি তাদের কি মূল্য দিতে হচ্ছে ।
যেমন এইযে বাংলাদেশের সরকারী কর্মচারী বা কর্ম কর্তাদের যে হারে ভাতা প্রদানের ব্যবস্থা নিয়েছেন সরকার তাতে এখন সরকারী কর্মচারী কর্মকর্তাদের বেতনে ভাতায় মিলে আগের চেয়ে দুইগুন পাবে । অথচ বাংলাদেশের যে সকল সরকারী কর্মচারী কর্মকর্তা আছেন তাদের অনেককে বেতন না দিলেও সে বেঁচে থাকা পযন্ত সরকারী চাকুরি করবে । কারন তাদের কর্ম স্থান থেকে প্রতি মাসে এমনেই অনেক অতিরিক্ত টাকা আছে । যা দিয়ে তাদের চলে যায় । তাই তারা বেতন না পেলেও কিন্তু কর্ম স্থান ছাড়বেন না ।
এক কথায় বলতে খুব খারপে লাগচ্ছে তার পরেও বলছি আমাদের দেশে গরীব আর বড় লোক বা ধনী লোকদের সমাজ এখন আলাদা হয়ে যাচ্ছে ।
আর এটা এমন এক অবস্থানে যাচ্ছে যেখানে এমন হবেঃ যে মসজিদে গরীব নামাজ পড়বে সেখানে ধনী লোকেরা পড়বে না ।
যে কবরস্থানে গরীব মানুষকে কবর দেওয়া হবে সেখানে ধনী বড় লোকদের কবর দেওয়া হবে না । পরিপূর্ণ ভাবে গরীব আর ধনী দুটি ভিন্ন প্রজাতির মানুষ হয়ে দাড়াচ্ছে ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


