
প্রতি বছরের ন্যায় এবারো বৈশাখ-কে সামনে রেখে ইলিশ বাজার বেশ চাঙ্গা হয় উঠেছে ।
সকালে বাজারে বাজার করতে যেয়ে কয়েকটি দোকানে ইলিশের দাম জিজ্ঞাসা করে মাথাটা
বেশ গরম হয়ে গেছে,বিক্রেতারা এক হালি ইলিশের যে দাম চাইলেন,সে পরিমান টাকা দিয়ে
অনায়সে আমাদের মধ্য আয় রোজককার ব্যাক্তিদের কম হলেও এক মাসের বাজার খরচ চলে
যাবে ।তাই ইলিশ না কিনে মোটামুটি সাইজের কিছু পুঁটি মাছ কিনে বাসায় চলে এসেছি ।
যাই হোক ইলিশ মাছ না আনতে পেরে এমনেই মাথাটা হট তার মধ্যে আবার একটি পত্রিকায় এক হালি
ইলিশের দাম প্রায় চল্লিশ হাজার টাকা দেখে মাথা আরো গরম হয়ে গেল।এখনো অনেক গ্রাম আছে যেখানে আশি হাজার
টাকায় এক বিঘে জমি কেনা যায় আর চল্লিশ হাজার টাকায় দশ কাঠা জমিন কেনা যায় ।
অথচ শহরে একদিনের আনন্দ বা পৈহেলা বৈশাখ বা শুভ নববর্ষ পালন করার জন্য হয়ে যাই আমরা
শহরে মানুষেরা গ্রাম্যও মানুষ । আর একবেলা পানি ভাত ও ইলিশ ভাজা খাই । এই একবেলা
আমরা ইলিশ পান্থা খাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি । অথচ গ্রামের অসহায়
লোকজনের নিত্যদিনের নিত্য সঙ্গী এই পানিভাত তবে তারা পানি ভাত ইলিশ ভাজা দিয়ে না তারা
পানি ভাত খায় শুধু লবন আর কাঁচা মরিচ দিয়ে ।তাই সকলের কাছে অনুরোধ থাকল আমরা যেন
বছরে এই এক দিনের জন্য বাঙ্গালি না সেঁজে সারা বছর যেন বাঙ্গালি থাকি,আর পান্থার সাথে ইলিশ যেন
গরিব,ধনী সকলে মিলেমিশে খেতে পারি সেই দিকে লক্ষ রাখা এবং নজর রাখার অনুরোধ থাকল।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




