এই লিখাটা না লিখলে নিজেকে ও নিজের বিবেক কের সাথে বিশ্বাসঘাতকাতা করতে হয়। আমি জানি এই লিখা বর্তমান পরিস্তিতি র আলোকে অনেকের কাছেই বিশ্বাস যোগ্য মনে নাও হতে পারে। কিন্তু একটু নিজের সুভ বিচার বুদ্ধি ও শিক্ষার আলোকে চিন্তা করার আহবান রইল?
গত ৫ মে সকাল ৯ টার পর থেকে প্রেস ক্লাব মোড় হতে দৈনিক বাংলা মোড় হয়ে গনভবন – গুলিস্তান – জিপিও – হাই কোর্ট এই পুরু রাস্তা ছিল কড়া নিরাপত্তা বেস্টনি ও প্রচুর পুলিশ। কোন যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। বলে রাখা ভাল বাইতুল মোকররাম মসজিদ এ সময়ে কোন সাধারন মুছুল্লিও প্রবেশ করতে পারে নাই।
আমি নিজ কাজের কারনে মতিঝিল এর উদ্দেশ্য যাবার পথে এই সড়কে বাধা গ্রস্ত হই। নিরুপায় হয়ে গোলাপ শাহ মাজার হতে বঙ্গবন্ধু এভেনুর আওয়ামি লীগ অফিস পার হয়ে স্টেডিয়ামের ২ নং গেট এর সামনে পৌছাই। তখন ছিল বেলা প্রায় ১০/৩০ মিঃ। এই জাত্রা পথে কোন হেফাজতের কর্মিকে আমি দেখতে পাই নাই উক্ত এলাকায়।
যখন আমি স্টেডিয়ামের ২ নং গেটের নিকট পৌছাই তখন আমি দেখতে পাই বঙ্গবন্ধু এভেনুর পার্টি অফিস হতে একটি দল হটাত ধাওয়া সুরু করে বাইতুল মোকারম মসজিদ এর দিকে ঐ সময়ে যা ছিল সম্পুর্ন ফাকা ও কড়া পুলিশ প্রহরায়। এই কড়া প্রহরায় আমি পরিস্কার দেখলাম কি ভাবে ঐ ধাওয়াকারিরা দুই ভাগে বিভক্ত হয়ে বাইতুল মোকারম মসজিদ এর উত্তর গেট ও বাইতুল মোকারম মসজিদ এর সিড়ি হতে এক গ্রুপ নিজাদের অন্য গ্রুপ কে ইট পাটকেল মারছে আর পুলিশ দূর হতে দেখছে।
বিভিন্ন সংবাদ মাদ্ধম ও বিভিন্ন মন্ত্রিদের যে কথা বার্তা শুনছি তাতে নিজ চোখ, বিচার বুদ্ধি, বিবেক সব কিছুকেই আজ আর বিশ্বাস করাও কঠিন হচ্ছে।
এত কড়া নিরাপত্তার মাঝে কি ভাবে বায়তুল মোকারম মসজিদে ও তার আসে পাশের এলাকাতে এই তান্ডব হলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


