somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা ভিক্ষা চাই না, কুত্তা সামলান

১৪ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পরিচিত মন্টু কস্তা, আজ রাত সাড়ে আটটায় ফার্মগেটের ইন্দিরা রোডে দুজন ছিনতাইকারীর হাতে প্রাণ দিলেন। কস্তা এক হাজার টাকা বের করে দিলেও, ছিনতাইকারীরা জোড়জবরদস্তি শুরু করলে তিনি সুযোগ বুঝে দৌড় দেন। কিন্তু সেটাতেই তার কাল হয়। ছিনতাইকারীরাও পিছু নেয় এবং গুলি ছোড়ে। হতভাগ্য সেই লোক সাধনপাড়ায় ঢোকে গুলিবিদ্ধ অবস্থায় এবং সেখানেই রক্তক্ষরণে মারা যায়। এ ধরনের ঘটনা যেন রোজকার খবরে পরিণত হয়েছে।

আওয়ামী লীগ সরকার যেন বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে তাকেও ছাড়িয়ে যেতে চাইছে। সত্যি বললে ছাড়িয়ে গেছে হয় তো বা। বিএনপি যে কারণে তাদের আমলে RAB গঠন করে দুর্বৃত্তদের 'ক্রসফায়ার' করে মারলো। বিএনপির যেসব শণ্ডা-পাণ্ডা গা ঢাকা দিয়েছিলো সেগুলোসহ লীগের বহু সন্ত্রাসী, গডফাদার সব রাস্তায় নেমেছে পাগলা কুত্তার মতো। বিএনপি বলুন আর লীগ- টাকা আর ক্ষমতার প্রশ্নে এদের কোনো নীতি নাই। দুই দলের মাস্তানরাই এখন স্রেফ পাগলা কুত্তার মতো রাস্তায় নেমে ছিনতাই, চাঁদাবাজি, খুন যা ইচ্ছা ঘটাচ্ছে। অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে (আজকের ১৪ জুলাই, ২০০৯ -এর প্রথম আলো দেখুন)। রাজধানীতেই মে মাসে খুন হয়েছে ২১ টি। জুন মাসে হয়েছে ২৯টি খুন। পুলিশের রেকর্ড বলছে ছিনতাই রাহাজানি ও চাঁদাবাজির শতভাগ ঘটনায় অস্ত্র ব্যবহার হয়েছে। কারওয়ান বাজারের ট্রিপল মার্ডার, আদাবরে ছিনতাইয়ের ঘটনায় ওষুধ কোম্পানির কর্মকর্তা খুন, মিরপুরে খুন- এরকম খুনের ঘটনা ঘটছেই। শুধু রাজধানীতে নয়, চট্টগ্রামেও চাঁদাবাজরা হয়ে উঠেছে বেপরোয়া।

তাই শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী আপনার কাছে আর প্রাণ ভিক্ষা চাই না, জানমালের নিরাপত্তা ভিক্ষা করে প্রার্থণাও করি না, আপনার দেশে মানুষ নামধারী যে সব কুত্তা দাঁত বের করে লোল ফেলতে ফেলতে ঘুরে বেড়াচ্ছে তাদের সামলান। আমি বলছি না, সব কুত্তাই আপনার আঙিনার, অন্য এলাকার কুত্তাও আছে। আপনার কাছে কুত্তা সামলানোর লোক আছে, মানে পুলিশ RAB আছে, এদের আরো সক্রিয় করুন। যতদূর জানি এরাও আজকাল ভয়ে কাউকে ধরছে না বা এ্যাকশনে যাচ্ছে না কারণ ভুলে সরকারী দলের কাউকে ধরে ফেললে জীবন নিয়ে টানাটানি। তাই নাকি তারা নিষ্ক্রিয়। আবার এও শুনেছি গত দুই বছরেরটা নাকি পুষিয়ে নিচ্ছেন তারা।

সে যাই হোক, আমরা যে ঘোরতর অন্ধকারের মধ্য দিয়ে দিনপাত করছি তাতে সন্দেহ নাই।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×