somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা ধার্মিক

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় আমি ছোট ছিলাম, লোকে যা কইত তাই বিশ্বাস করতাম। পাশের বাড়ির মামুন ভাই কইছিল নারায়ণগঞ্জে নাগ নাগিনীর রাজপ্রাসাদ আছে। সেইখানে কেও যাইয়া কখনও ফিরা আসে নাই। আমি বিশ্বাস করছিলাম। বিগ ফাইট হইত বিটিভিতে প্রত্যেক শনিবারে। আমি তাও সত্য বইলা বিশ্বাস করছিলাম। নদী ভাঙন শুরু হইলে মাইনষে কইত নদীর নিচে ডাইনি আছে, হেয় নদী ভাঙতাছে। মাইনষের মাথা নদীতে দিলে হেয় আর নদী ভাঙব না। আমি ছোট ছিলাম, লোকে যা কইত তাই বিশ্বাস করতাম। তাই এইডাও বিশ্বাস করছিলাম। কিন্তু অহন আমি বড় হইছি। এগুলান অহন আর বিশ্বাস করি না। কারণ এগুলার কোন ভিত্তি নাই। সবই রূপকথা।
ছোটবেলায় আমি ছোট ছিলাম, লোকে যা কইত তাই বিশ্বাস করতাম। যহন থেইকা কথা বুঝা শুরু করলাম, তখন থেইকা মায় কইত আমাগো সবাইরে আল্লায় বানাইছে। বইর পাতায় পাহার পরবত আর নদী নালা দেখাইয়া মায় কইত এগুলানও আল্লায় বানাইছে। ছোট ছিলাম তাই বিশ্বাস করতাম। বড়রা কইত নামায কালাম না পড়লে, রোযা না রাখলে আল্লায় আগুনে পোড়াইব। আর নামায কালাম পড়লে, রোযা রাখলে আল্লায় বেহেশত দিব, যেহানে বাগান আছে, যা চামু তাই পামু। ছোট ছিলাম তাই বিশ্বাস করতাম। তাই মাঝে মইদ্ধে নামায কালাম পড়তাম কিন্তু না খাইয়া থাকতে পারতাম না বইলা রোযা রাখতাম না। ছোটবেলায় যহন একটু বড় হইছি তহন অরধেক অরধেক রোযা রাখতাম। তারপর একসময় পুরা রোযা রাখতে পারতাম। তহন প্রথম রোযা আর শেষ রোযা রাইখা মাঝখানের গুলারে ব্রাকেট দিয়া আটকাইতাম। ছোট বেলায় ভয় পাইতাম আর লোভও ছিল তাই দোযখের আগুনের থেইকা বাচনের লাইগা আর বেহেশত পাওনের লাইগা মাঝে মাঝে নামায কালাম পড়তাম আর রোযা রাখতাম। তয় ছোটবেলায় আমি বেশিরভাগ সময় হাসিখুশি থাকতাম। তহন ভয় আর লোভ কোনটাই কাজ করত না। তাই নামায কালাম পড়তে ভুইলা যাইতাম। পরে যহন একা থাকতাম তহন ভয় করত। আমার এক দাদা আছিল। উনার সাদা সাদা দারি আছিল। সবসময় পাঞ্জাবি টুপি পরত। নামায কালাম বাদ দিত না। তহন ভাবতাম উনি বেহেশতে যাইবই যাইব। ছোটবেলায় শুনছিলাম একজন বেহেশতে গেলে হেয় আরও দশ জনরে নিতে পারব। তাই একদিন দাদার লগে চুক্তি করলাম হেই যদি বেহেশতে যায় আমারেও যেন নেয়। চুক্তি কইরা নিজেরে অনেক খুশি মনে হইছিল। তহন ছোট ছিলাম তাই লোকে যাই কইত বিশ্বাস করতাম। তহন ধরম করম যা পালন করতাম সব ভয় আর লোভ না হয় কোন কারণ ছাড়াই পালন করতাম। মাইনষে করত তাই আমিও করতাম।
অহন আমি বড় হইছি। আস্তে আস্তে অনেক কিছু বুঝতে শিখছি। অনেক কিছু অহন জানি। অহন কেও আজগুবি কিছু কইলে সহজে বিশ্বাস করি না। আমার গেয়ান দ্বারা আগে বিচার করি, তারপর সত্য বইলা মনে হইলে বিশ্বাস করি আর নাইলে করি না। প্রথমে যে কথা গুলা কইছি অহন বুঝি ঐগুলা সত্য না। কিন্তু পরে যা কইছি হে গুলান সত্য। কারণ আমি অনেক বই পরছি, কোরান পরছি, হাদিস পরছি,ওয়াজ শুনছি। এসলামের সব কথা অহন পর্যন্ত সত্য বইলা মনে হইছে। কোরানের যত গুলা আয়াত জানি তার যতদূর বাস্তবতার লগে মিলাইছি মিল পাইছি। সবকিছু বুইঝা শুইনা কইতাছি আল্লা ও আল্লায় যা কইছে সব সত্য।
বেহেশত পাইতে হইলে আল্লার নিয়ম কানুন মাইনা চলন লাগব। নামায কালাম পরন লাগব। রোযা রাখন লাগব। আর তা না করলে দোযখের আগুনে পুড়তে হইব। তাই আমরা নামায কালাম পড়ি, রোযা রাখি। কারণ আমরা ভয় পাই। আমাগোও লোভ আছে। যদি আল্লায় কইত নামায কালাম পড়তে, রোযা রাখতে কিন্তু ঐগুলা না করলে আল্লায় কোন শাস্তি দিব না, আর করলেও কিছু দিব না। তাইলে মনে হয় আমরা কেও নামায কালাম পড়তাম না, রোযা রাখতাম না।
আমার মায় আমারে অনেক কষ্ট পাইয়া জন্ম দিছে আর আমার বাবজানে অনেক খাটনি কইরা আমারে মানুষ করছে। তাই আমার তাগো কথা মাইনা চলন উচিত। কারণ হেরা আমার মঙ্গল চায়। আমার অমঙ্গল হয় এমন কোন কাজ হেরা আমারে করতে কইব না। তাগো সেবা করন দরকার। কারণ তারা আমার লাইগা অনেক কষ্ট করছে। তাগো সম্পত্তির লোভে বা তাগো ভয় পাইয়া তাগো কথা শোনা ও তাগো সেবা করা উচিত বইলা আমার মনে হয় না। মা বাবার প্রেমে পইরাই আমাগো ওইগুলান করন উচিত।
আল্লায় আমাগো সৃষ্টি করছে। আশরাফুল মাখলুকাত বানাইছে। প্রিয় বান্দা হিসাবে ঘোষণা করছে। তাই আল্লায় যা কইছে তা আমাগো মঙ্গলের লাইগাই কইছে, অমঙ্গলের লাইগা না। হেয়ই সব চাইতে বেশি ভালা জানে কোনটা আমাগো লাইগা ভালা আর কোনটা ভালা না। আমরা সেইটা প্রায় সবাই বিশ্বাসও করি। কিন্তু তার কথা গুলা আমরা মাইনা চলি না। নামায কালাম পড়ি, রোযা রাখি দোযখের আগুনের ডরে, বেহেশত পাওনের আশায়। কিন্তু আমরা সহজে আল্লার প্রেমে পইরা শুধু তারে খুশি করনের লাইগা নামায কালাম পড়ি না, রোযা রাখি না। খারাপ কাজ করনের সময় ভাবি না আল্লায় কষ্ট পাইতে পারে। ভাবি আল্লায় আগুনে পোড়াইব। ভালা কাজ করনের সময় ভাবি না আল্লারে খুশি করনের লাইগা কাজটা করতাছি। ভাবি আল্লায় বেহেশত দিব।
গতকাইল কোরবানি গেছে। আমরা গরু জবাই করছি। খাসী জবাই করছি। গরীবেরে মাংস বিলাইছি। সারাবছর খারাপ কাজ কইরা কোরবানির ঈদ এ চাইর পাঁচটা গরু কিনছি। মেলা টাকা আছে। চাইর পাঁচটা গরু কোরবানি না দিলে মান ইজ্জত থাকব না। সারাবছর গরীবের টাকা মাইরা খাইয়া, হক মাইরা খাইয়া, তাগো লগে খারাপ ব্যবহার কইরা কাইল হ্যাঁগো মাংস বিলাইছি। আরাম চেয়ারে বইসা মাংস বিলাইছি। অনেকে আবার ডিপ ফ্রিজে ভইরা মাংস রাখছি। নিজেরা মাসলা বানাইছি গরীবেরে অত মাংস না দিলেও চলে। অনেকে আবার কার নামে কোরবানি দিমু তা নিয়া মহা চিন্তায় পরছি। মাংস বিলানোর পরপরই টিভি তে গান নাছ দেখছি। অনেকে আবার বেপর্দা বউ আর প্রেমিকা লইয়া ঘুরতে বাইর হইছি। আমরা জানি কোরবানির ঈদ এ গরু জবাই করতে হয়, খাসী জবাই করতে হয়, গরীবেরে মাংস বিলাইতে হয়। তাই ওইটুকু কইরাই ঈদ এর আর এক দিক আনন্দ লইয়া ঝাপাইয়া পরছি। আল্লার কথা ভুইলা গেছি।
অহন দেহি আল্লায় কি কইছে। আল্লায় কইছে, এগুলোর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌছায় না, কিন্তু পৌছায় তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া। আমরা তাকওয়া কি তা ই জানি না। তাকওয়া কেন দরকার তাও জানি না। তাকওয়া ক্যামনে অর্জন করতে হয় তাও জানিনা। কখনও তাকওয়াবান হইতে পারি না। কোরবানির সময় আমরা কই, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু আমরা কহনই জীবন মরণ আল্লার উদ্দেশ্যে দিতে পারি নাই। এই দুনিয়ায় আল্লার দিন কায়েমের লাইগা কহনও শরীরের এক ফোটা রক্ত ঝরাইতে পারি নাই। কিংবা কহনও মুসলিম উম্মার উপর অত্যাচার হইলে চোখ থেইকা এক ফোটা পানি ঝরে না।
নামাযের ওয়াক্ত হয় নামায পড়ি,মসজিদ থেইকা বাইর হইয়া সুদের হিসাব করি। রোযার মাস আইলে রোযা রাখি, ইফতারি কইরা সিগারেট ধরাই। কোরবানি আইলে গরু জবাই করি, গরীবেরে মাংস বিলায়, জীবন মরণ সিন্দুকে ঢুকাইয়া তালা মাইরা রাখি। সবসময় মোসলমান দাবি করি, খারাপ কাজ করি।
ছোটবেলায় ছোট ছিলাম, লোকে যা কইত বিশ্বাস করতাম। মাইনসেরে অনেক ধার্মিক মনে করতাম, ধর্ম বুঝতাম না। অহন আমি বড় হইছি। অনেক কিছু শিখছি, জানি। ধর্ম জানি। ধার্মিক জানি। তাই ধর্মের মহত্ত পাই, ধার্মিক খুইজা পাই না।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×