আমিই চির যৌবনা
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিমালয়ের পাদদেশ থেকে আমার পথ চলা শুরু পুরো পৃথিবী চড়াব বলে। আমি তিমির রাত্রির মাঝে হেঁটে চলেছি ঘোর কাল অমানিশাকে আলোকিত করবে বলে। আমার হাতে আছে চন্দ্রদ্বীপের একখণ্ড আলোকবর্তিকা। আমি চির উন্মাদ এই বসুন্ধরার সুন্দর কে ভালবেসে। আর তাই আমি চির সংগ্রামী এই সুন্দরকে সাজিয়ে রাখার নিমিত্তে। আমি তাই হাঁটিতেছি দুর্গম অরণ্যের মাঝে। আমি স্বপ্নবাজ। শরতের আকাশে চারদিকে শুনশান শব্দে শুভ্র মেঘের খেলা মানুষের মনকে যেমন উদ্বেলিত করে, তেমন সুন্দর কোন পৃথিবীর খোজে আমি চলিতেছি শতাব্দীর পথে। আমি চাইনি আবু গারিবের কারাগার, আমি চাইনি পার্ল হারবার কিংবা হিরোশিমা নাগাসাকি। আমি চাই এই পৃথিবী নামক মহা অরণ্যকে হিংস্র পশুর হাত থেকে মুক্ত করে, আগাছা আর জঞ্জাল পরিস্কার করে সুশোভিত বিমোহিত উদ্যান বানাতে। আমি এই পৃথিবীকে স্বপ্ন দেখিয়েছি, আমিই এই স্বপ্ন পৃথিবীর বুকে রংধনুর সাত রঙ দিয়ে আকব। আমি ছিলাম, আছি, থাকব। মানব থেকে মানবের মাঝে। আমার শুরু ছিল না, শেষও নেই। আমার শুধু রূপান্তর ঘটে মানবের মাঝে। আমি এসেছি চে’র মাঝে, আমি এসেছি সুকান্তের মাঝে, আমি এসেছি তিতুমিরের মাঝে। আমিই চির যৌবনা।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন