অথর্ব ভালবাসা
ফিরে পাবার আশায় যা হারিয়ে ফেলিছি,
তা কি কখনও হারিয়ে গিয়েছে?
নাকি তামাশার রঙে বোনা এক ঝলক মিথ্যা প্রয়াস।
ফিরে তাকাবার আগে ফিরে ফিরে দেখা
এ আর নতুন কি?
জীবনের মানে যেখানে কাশবনের হাওয়া,
সেখানে তোমার বহুরূপতা বহুরূপে রুপায়ন।
আমার ব্যাথার আকাশে তোমার শো শো করে উড়ে যাওয়া,
অনিদ্রায় রাত্রিযাপনের পরে সুপ্রভাত।
মননের মাঝে মনের কারুকাজ
আর ভালবাসার মাঝে ভাললাগা,
দুটোই আজ তোমার পরিধির বাইরে।
তোমার ভালবাসার রংতুলিতে আঁকা ছবি,
পুরনো দিনের কোন এক ক্ষণের ফটোকপি।
তিক্ত সত্যের আড়ালে মধুর মিথ্যা,
কখনও হয়েছিলাম মুগ্ধ, এখন নয়।
মন আজ প্রবসিত কোন এক মনহীন হেলেনার মাঝে।
মন ও মনের খেলায় যেখানে মনের পরাজয়,
ভালবাসার মৃত্যু উল্লাস সেখানেই মানায়।
প্রাঞ্জল নয়, ক্ষণিকের ভালবাসা প্রহেলিকাময়,
পরিশিষ্ট ভালবাসার হবে কি বিজয়?
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




