somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবসায়ীর দেশপ্রেম

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির সমাধানে সরকারী দল ও বিরোধীদলকে প্রভাবিত করতে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো আজ রাজধানীতে সাদা পতাকা ধারণ করে সমাবেশ করেছে। ভাল। সুন্দর উদ্যোগ। প্রশংসনীয় উদ্যোগ। এবং আমার মত একজন আমজনতার কিছু প্রস্নঃ
আমি আজ সাদা পতাকা দেখেছি সাদা শুভ্র কেশধারী দরবেশ বাবাকে। আচ্ছা উনিই তো সেই দরবেশ যিনি প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা ছিলেন। উনিই তো সেই দরবেশ যিনি ফু দিয়ে শেয়ারবাযারকে হাওয়ায় মিলিয়ে দিলেন। উনিই তো সেই দরবেশ যিনি শেয়ারবাযারের হাজার হাজার শেয়ার হোল্ডারকে পথে বসিয়েছে। উনিই তো সেই দরবেশ যার জুলুমে কয়েকজন আত্মাহুতি দিয়েছে। উনিই তো সেই দরবেশ যিনি আওয়ামীলীগ ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে নিজের কোম্পানির সাড়ে নয় হাজার কোটি টাকার ঋণ মন্ত্র দিয়ে শোধ করে দিলেন। তাকে যখন টিভির পর্দায় সাদা পতাকা হাতে শান্তিরদূত হিসেবে দেখে তখন কি ওইসব পুজিহারানো ব্যক্তিদের কাছে তামাশা ছাড়া আর কিছু মনে হয়? হ্যা, আমি আপনাকে আজ সমর্থন করছি। কিন্তু নির্ভেজাল সমর্থন করতে পারছি না। সরকারীদল ও বিরোধীদল অপরাজনীতির খেলায় মত্ত হয়ে মানুষ খুন করছে আর আপনিও তো কত মানুষের পেটে লাথি মেরেছেন নিজের রাক্ষুসি চাহিদা মেটাতে গিয়ে তার ইয়ত্তা নেই।
সভার শেষের দিকে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর বর্তমান সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। আচ্ছা আপনিও তো প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা। এখানে এসে বড় বড় লেকচার দিচ্ছেন আর তলেতলে তো ঠিকই আওয়ামীলীগকে টাকা দিচ্ছেন। উপর দিয়ে সাধু সেজে নিচ দিয়ে নিজের স্বার্থ হাসিল করছেন। বাহ! ভালতো, ভালনা?
বিজিএমইএ এর বর্তমান সভাপতিকেও দেখলাম। হাসির কথা হচ্ছে কয়েকদিন আগেও বিরোধীদলীয় নেত্রীর পাশে আমি ওনাকে দেখেছিলাম। দল তো ঠিকই করেন তাহলে এখানে এসে লেকচার দেন কেন?
যে ব্যবসায়ীরা আজ শান্তির পতাকা উরাচ্ছেন তারাইতো পন্যের কৃত্তিম সংকট সৃষ্টি করে পন্যের দাম নাজেহাল অবস্থায় নিয়ে যায়। তখন কি জনসাধারণের কষ্ট হয় না? রানা প্লাজার মালিকতো আপনারাই নাকি? দু বেলা দু মুঠো ভাত আর শান্তিতে থাকার জন্য আমাদের দেশের অর্থনীতির ধারক পোশাক শ্রমিকরা আপনাদের প্রতি কত আন্দোলন করে যাচ্ছে কই তখন তো আপনাদের মানবপ্রেম দেখি না। বরং তাদের উপর তখন পুলিশ দিয়ে হামলা করেন। আট হাজার টাকা মজুরী কি খুব বেশি যেখানে তাদের তৈরি একটা প্যান্টের মূল্য পাঁচ হাজার টাকার উপরে। আর সরকারীদল বিরোধীদল নাশকতা সৃষ্টির টাকা কোথায় পায়? সেটার যোগানদাতাও তো আপনারা।
আসলে মূল কথা হচ্ছে এখন নিজেদের পকেটে টাকার সাপ্লাই কমে যাচ্ছে তো তাই আন্দোলনে নেমেছে। এখানে দেশপ্রেম বলতে কিছু নাই। আবার পরবর্তীতে যেন কোন অসুবিধা না হয় তার জন্য যে যার মত তোলে তোলে রাজনীতিবিদদের সাথে যোগাযোগও রাখছেন।
বুকে হাত দিয়ে সৎভাবে নিজেকে প্রশ্ন করুণ আপনি দেশপ্রেমিক কিনা। নিজে নিজের জায়গা থেকে ঠিক হন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×