অ আ আজকের লেখালেখি - ২৫৪ (ফটো চুরি ও ফটো উদ্ধার)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে প্রথমবারের মতন আমার তোলা একটি ফটো চুরি হলো। আমি খুব অবাক হলাম। যখন জানতে পেলাম, ফেবুতে রবি মোবাইল কোম্পানীতে ফটো কনটেস্ট-এ আমার একটা ফটো প্রথম তিনজনে রয়েছে। অথচ সেই ফটোটা আমি ওদের কাছে কনটেস্টের জন্যে জমাই দেই নি। আমার সেই ফটোটা চুরি করেছিল রকি হোসেন নামক এক ব্যাক্তি এবং সেই কনটেস্টতে জমা দিয়েছিল। আমি খুব অবাক হলাম তার চৌর্যবৃত্তির দক্ষতা দেখে। আমার একটা ব্যাপার ভালো লাগছিল যে, আমি এক সময় ভেবেছিলাম কবে যে এমন একটা পর্যায়ে এসে পৌছাবো যে সময়ে আমার ফটো চুরির একটা সম্ভাবনা থাকবে। ছবি চুরি হয় যখন ছবির গুনাগুন বৃদ্ধি পায়, আবেদন বৃদ্ধি পায়। আমি ফটো চুরি ঘটনা প্রথমে টের পাই নি। আমার ফটো বন্ধু রোহান ও মেঘা এই চুরি ঘটনাটি ধরে ফেলে আমাকে জানিয়ে দেয় আমাকে রোহান জানিয়ে দেয় কিভাবে রবির কাছে অভিযোগ করবো। আমি একটা অভিযোগ পত্র লিখে পাঠিয়ে দেই। রবি কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভূমিকা পালন করে। যা আমাকে মুগ্ধ করে। আমাকে খুব সম্মান জানিয়ে দুঃখ প্রকাশ করে রবি কর্তৃপক্ষ সেই ফটোটি তাদের কনটেস্ট থেকে মুছে ফেলে এবং আমাকে তাদের এই ব্যাপারে তাদের সহযোগিতা করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমার এই ছবিটা উদ্ধার করে যেন মনে হলো জীবন ফিরে পেলাম। এই ছবিটি লিংক এখানে পাবেন
Click This Link
আমি রবি কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে খুবই কৃতজ্ঞতাবোধ করেছি।
২০ই ফ্রেবুয়ারী ,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৫৪/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন