আমার বাংলাদেশ ভালো নেই
----------------------------
আমি খুব অবাক হই
যখন দেখি একদল
দেশের শিকড়ের জন্যে লড়ছে,
আর আরেক দল
সেই শিকড়কে উপড়ে ফেলার চেষ্টা করছে ।
আমাদের সোনার দেশ
আগুনে পুড়তে শুরু করলো।
আজ আমার বাংলাদেশ
ভালো ছিল বিকাল অব্দি,
এখন কিন্তু আর একদম ভালো নেই।
২৮ই ফেব্রুয়ারী ,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬২/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


