somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ আজকের লেখালেখি - ২৬৩ (হাঁটছে ওরা দীর্ঘ পথ জুড়ে)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড রৌদ্র তপ্ত রাস্তা ।সবে দুই কিলো হাঁটা হয়েছে।এখনো শ’য়ে শ’য়ে রাস্তা বাকি। একদল মানুষ হাঁটছে সাগর তীর ফেলে।

“বাবা আমি পানি খাব “, ছোট মেয়েটা হাঁপাচ্ছে।কিছু পথ বাবার কোলে, কিছু পথ মা’র কোলে আর বাকিটা রাস্তা বাবা মা ক্লান্ত হয়ে ছোট মেয়েটিকে গরম পিচের রাস্তাটা নামিয়ে দিয়ে হাঁটছে।সারি সারি মানুষ পিপিলিকার মত হাঁটছে।পাশ ধারে থাকা সব দোকান পাটের সব পানি শেষ হয়ে গেছে।পানি পিপাসার্ত ক্লান্ত সবাই।অথচ তারা ক’দিন বিশাল সাগরের জলে ঝাঁপিয়েছে।এখন রাস্তায় রাস্তায় কান্নাকাটি, পানির জন্যে আকুতি।কিছু দূর হাঁটতে হাঁটতে ছোট মেয়েটি আবার বললো, “বাবা আমরা সবাই কি পানি না খেয়ে মরে যাবো?”।বাবা তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলো অশ্রুসিক্ত নয়নে।

গত ক’দিনের খুব গন্ডোগোলে কক্সবাজার ও পাশ্ববর্তী কোথাও কোন পরিবহন চলছে না।তাই বাধ্য হয়ে সবাই হেঁটে ফিরছে ঢাকাতে কিন্তু কখন ফিরবে কেউ জানে না।হয়ত কেউ ফিরবে কেউ ফিরবে না।আবার কেউ হয়ত ফিরবে সেই না ফেরার দেশে।

আমি বিমর্ষ, আজ যখন শুনলাম ছোট চাচা পথিমধ্যে ফোন দিয়ে বাবাকে এই কথাগুলো বলছিলেন।ছোট চাচা ফিরছেন সূদুঢ় চুনতি থেকে।ভোরবেলাতে রওনা দিয়েছেন ঢাকা উদ্দেশ্যে পায়ে হেঁটে, যেমনতি যুদ্ধের সময় কুমিল্লার গ্রামগুলোতে প্রায়ই যুদ্ধ করতে যেতেন।আজ একপ্রকার যুদ্ধ করতে করতে ঢাকায় রওনা দিয়েছেন।

আমার প্রচন্ড রাগ হচ্ছে সেই সব মানুষগুলোর উপর যারা আমার প্রিয়মানুষগুলোকে আজ রাস্তায় হাঁটাচ্ছে।তারা পানির জন্যে হাহাকার করছে।কারবালার গল্প আমার চোখে মুখে ভাসছে।ভাবতেই চোখের জল চলে আসছে।আমি উপরের দিকে তাকিয়ে আছি, উপরওয়ালার এই অবিচারের করবেন।আমি আল্লাহ এর কাছে মনে প্রানে দোয়া করছি যেন সেই ছোট মেয়েটা পানি না পেয়ে মরে না যায়।

১লা মার্চ, ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬৩/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×