প্রজন্ম চত্বর নিয়ে অনেকে আমাকে লিখতে বলেছিল। আমি লিখেছিলাম, আমি প্রতিবাদ করেও ছিলাম অতি আবেগী মানুষগুলোর জন্যে ৭১ যেন অসম্মানিত না হয়।
আমি কিন্তু নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে কখনো প্রজন্ম চত্বরে যাই নি। আমি গিয়েছিলাম যুদ্ধাপরাধীর বিচারের দাবীর সাথে একাত্ম প্রকাশ করতে। আমার কাছে সাইবার যুদ্ধের সাথে মুক্তিযোদ্ধার তুলনাকে খুব অসম্মানজনক মনে হয়েছে। তাই আমি আর রাগ করে প্রজন্ম চত্বর নিয়ে কিছু লিখি নি।
আমার কাছে মুক্তিযুদ্ধ অনেক সম্মানের যুদ্ধ এবং সবোর্চ্চ সম্মানের অধিকারী সে সময়ের মুক্তিযোদ্ধারা, বীরাঙ্গনারা আর যারা ৭১ এ আমার বাবার মতন অনেক মুক্তিযোদ্ধাকে এক বেলা ভাতের ব্যবস্থা করে দিয়েছিল। তাদের এক টুকরো ভাতের দানা আমাদের মুক্তিযোদ্ধারা প্রানশক্তি ফিরে পেয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমি কি করে বলি আমি মুক্তিযোদ্ধা?
আমি এটুকু গর্ব করে বলি আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি আরো গর্ব করি আমি ভাষা সৈনিকের নাতি। আমার দেশ চিরদিন আমার অহংকার।
৩রা মার্চ, ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬৫/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


