somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ আজকের লেখালেখি - ২৬৬ (হরতাল উৎসব ও রাজনৈতিক বলি)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মতন সাধারন আমজনতাকে যখন প্রশ্ন করা হয়, তোমাদের প্রিয় উৎসব কি ? আমরা সবাই একাধারে অনেকগুলো উৎসবের নাম বলে দেই, বৈশাখ উৎসব, বসন্ত উৎসব, বিজয় উৎসব এগুলো কিন্তু বাঙ্গালী হিসেবে উৎসব এইগুলো সব ধর্মের সমান আনন্দের উৎসব। কিন্তু ধর্মীয় উৎসব বলতে গেলে যেগুলো হয় সেটি ঈদ উৎসব, শারদীয়া উৎসব, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা। আমরা সবাই মুখ মাখিয়ে থাকি এই সব উৎসবের জন্যে। এই উৎসবগুলোর জন্যে আমাদের সারা বছরের জমানো কষ্টগুলো নিমেষে মিলিয়ে যায়। আমরা সবাই প্রানশক্তি ফিরে পাই নতুন চলার পথে।

আজ হরতালের দ্বিতীয় দিন। হরতাল রাজনৈতিক দলগুলোর উৎসবে পরিনত হয়েছে। ভাংচুর, অগ্নিসংযোগ, মানব হত্যার ভিতরে একদল হায়েনা উল্লাস করে। এরা সবাই রাজনৈতিক দলের নেতা। তাদের রাজনৈতিক উল্লাস আমাদের মতন অরাজনৈতিক নিরীহ মানুষের আতঙ্ক। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন হরতালে নির্ভাবনায় মানুষ স্বর্তস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। শেষ মনে হয় এরশাদ বিরোধী হরতাল মানুষ সর্মথন করেছিল গনতন্ত্রের জন্যে। এরপর যতগুলো হরতাল হয়েছে সাধারন মানুষের কখনো উপকারে এসেছে বলে মনে হয় না। আজ হরতাল হচ্ছে আগুন জ্বলছে, মানুষ মরছে, বাড়ীঘর ভাঙ্গছে। যাদের ক্ষতি হচ্ছে তারা আমাদের মতন খেটে খাওয়া মানুষ। যারা ভোটের দিনে একদিনের রাজা। আমরা হরতাল বন্ধের জোর দাবী জানাচ্ছি আমাদের নিজেদের বাঁচাতে পুলিশের অনেকে মরে যাচ্ছে তেমনি হরতালকারীরা নিজেরা নিজের মরে যাওয়ার রাস্তাটা সোজা করে রাখছে। যারা হরতাল করছে তাদের সবাই কিশোর যারা এই উগ্রতায় যাদের উৎস তারা নেহাতে রাজনৈতিক মন্ডলে শিশু। তাদেরকে অপরাধমূলক কাজে উসকানো হচ্ছে। সেজন্য জন প্রতি ৩০০ টাকা দিয়ে ভাড়া করে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এরা সবাই নোংরা রাজনীতির শিকার। অথচ এদের আজ বিকালে খেলার মাঠে থাকার কথা, নদীর পাড়ে বসে বাঁশি বাজানোর কথা, সকালে স্কুলে বসে অংক করার কথা। অথচ সবকিছু ভুলে গিয়ে এখন ওরা প্রস্তুতি নিচ্ছে আরেকটা সহিংসতার।

৪ঠা মার্চ, ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬৬/৩৬৫
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×