somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন ভালবাসা

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁধে গরম পাতলা কি জানো পড়ল।ড্যাম।কাকের বাচ্চা কাক।কাউয়া।আর টাইম পাইলি না।বিড়বিড় করে কিছুক্ষন গালাগালি পাড়ল রেজা।শাদা শার্টের কাধের জায়গাটায় অলরেডি সুন্দর একটা আলপনা তৈরি হয়ে গেছে।এখন আর বাসায় গিয়ে চেঞ্জ করার সময় নাই।চেঞ্জ করতে গেলে চাকরীর ইন্টারভিওটা মিস হয়ে যাবে।এতদিন গ্রাহ্য না করলেও এখন এই চাকরীটা পাওয়ার উপরই নির্ভর করছে ওর সাথে লিনার বিয়ের ব্যাপারটা।আপাতত একটা টিস্যু দিয়ে কাকের ছোঁড়া মিসাইলের ব্যাপারটা সমাধান করল রেজা।

প্রায় ২ ঘন্টা যাবত বসে আছে রেজা ওয়েটিং রুমে।চেয়ারগুলা আরামদায়ক,ঘুম চলে আসছে।গত মাসের ইন্টারভিউ দিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিল রেজা,ঘুম থেকে জেগে দেখে তার চাকরী আরেকজন নিয়ে চলে গেছে।নাহ এসব বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এসির নিচে বসে কেমনে চাকরী করবে তা নিয়ে যখন ভাবছে তখনই ওর ডাক পড়ল।

-স্যার আসবো? রেজা হাসিমুখে জিজ্ঞেস করে।
-আসতে তো হবেই,বাতচিত না করলে চাকরী দিব কিভাবে?
বয়স্ক একজন বলল।রেজা ঢুকেই বসে পড়ল।অনুমতি নেওয়ার কথা বেমালুম ভুলে গেছে।৩ জন।রেজা হিসেব করছে।বয়স্ক,টাকলু,গোফওয়ালা।

-কি নাম? টাকলু জিজ্ঞেস করল।
-কার নাম স্যার?
-কার নাম মানে?
-মানে স্যার আমার না বাবার?
-কার নাম মানে?ফাইজলামী কর?আর চাকরীর ইন্টারভিউ দিতে এসেছ,শার্টের কাঁধে ময়লা কেন?
-স্যার ময়লা না স্যার,কাকের বিষ্ঠা,কাকটা খুব বজ্জাত,আমাকে দেখলেই...।।
-আরে?চাকরীর ইন্টারভিউ দিতে এসেছ নাকি মামাদের সাথে খেজুরে আলাপ পাড়তে এসেছ?
-স্যার চাকরীর জন্য।আসলে স্যার চাকরীটা আমার লাগতো না,শুধু লিনার বিয়ে হয়ে যাচ্ছে,এইটা সেফটি ফ্যাক্টর।নাহলে লীনাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে।

আজ লিনার বিয়ে।লিনার পরিবার লিনাকে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে।রেজা কল্পনা করছে লিনাকে বিয়ের সাজে কেমন লাগতে পারে।টিশার্ট টা মাথায় গলিয়েই বেড়িয়ে পড়ল রেজা।রাস্তায় বের হতেই সেই গরম পদার্থ।রেজা হাসলো কিছুক্ষন,উপরের দিকে তাকিয়ে বলল,নাইস শট,আজ পুরা মাথার মাঝখানে ফেলতে পারছিস।রেজা একটা টিস্যুপেপার দিয়ে মাথাটা মুছতে মুছতে একটা রিকশা ডাকলো।রিকশা মামাকে বলল মগবাজারের দিকে যেতে।মাথার উপর তপ্ত রোদ,রেজা ভাবছে,লিনার বিয়ে আজ।গত ৬ টা বছর দুজন দুজনকে আগলে রেখেছিল।শেষ চাকরীর ইন্টারভিউতে চাকরিটা হলো না।যেই লোক পাখির হাগু সদৃশ শার্ট পড়ে ইন্টারভিউতে আসে তাকে নিয়ে কোম্পানির লোকজনের ভরসা করা মানায় না।রেজার জীবনটাই হয়ে গেছে ভরসাহীন।লিনাকে বলতেই ফোনের ওপাশ থেকে লিনার কান্না,রেজাকে অপদার্থ,বেয়াক্কেল,কতকিছু বলে ফোনটা রেখে দেয় লিনা।ঠিকই তো,পাশ করার ২ বছরেও একতা চাকরী জোগাড় করতে পারলো না রেজা,কোন হিসেবে লিনা আর অপেক্ষা করবে।রেজা শুনেছে লিনাকে যে বিয়ে করবে সে নাকি আমেরিকা থেকে পিএইচডি করা ইঞ্জিনিয়ার,বিশাল বেতনে চাকরী করে।লিনা কেন রেজার মত ভবঘুরে কে বিয়ে করবে।রেজা ভাবতে থাকে,তপ্ত রোদে ঝিমিয়ে আসে চারিপাশ।

-এই তোমার আসা,আমি কতক্ষন ধরে দাঁড়িয়ে আছি।উফফ তুমি কি মানুষ হবা না।আর কি পড়ে আসছো তুমি এটা।তুমি কি জীবনে আর বিয়ে করতে পারবা?তোমাকে নিয়ে আর পারি না।মাথায় কি?আজও তোমার কাউয়া তোমার সাথে টার্গেট প্র্যাকটিস করছে।চল,মানুষজন তাকিয়ে আছে।আচ্ছা বলতো বিয়ের সাজে একতা মেয়ে আর টিশার্ট পড়া একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে,মানুষ কি ভাবছে।চল...এক নিশ্বাসে লিনা কথাগুলো বলে গেল রেজাকে।
-হুম চলো। রেজা আকাশের দিকে তাকায়,আরো রোদ চাই,পৃথিবী আজ আলোর বন্যায় ভেসে যাক।কাজি অফিসের দিকে পা বাড়ায় রেজা।
নাহ,ভালোবাসাটা ব্বৃথা যায় নাই।বিয়ের আসর থেকে যে মেয়ে পালিয়ে আসতে পারে ওর মত একটা অলস কর্মহীনের জন্য, সে মেয়ের ভালোবাসার কাছে নিজেকে তুচ্ছ মনে হতে থাকে রেজার।বাকী জীবন এই মেয়ে কঠিন বাঁধনে বেধে রাখবে দুজনকে।কারণ এটাই যে শিরোনামহীন ভালবাসা।

৮ বছর পর...

রেজা বসে আছে এসি দেয়া একটা রুমে,সাথে তার দুই ম্যানেজার।ইন্টারভিউ নিচ্ছে চাকরীর।
হতদন্ত হয়ে একটা ছেলে প্রবেশ করলো রুমে,

-স্যার আসবো?
-এসেই তো পড়েছ।। রেজা দেখল ছেলেটার শাদা শার্টের কাঁধের কাছটায় পাখির মুত্রের দাগ...
-কি নাম?
-স্যার কার নাম?
-কার নাম মানে?
-মানে স্যার আমার না বাবার?
-কার নাম মানে?ফাইজলামী কর?আর চাকরীর ইন্টারভিউ দিতে এসেছ,শার্টের কাঁধে ময়লা কেন?
-স্যার ময়লা না স্যার,কাকের বিষ্ঠা,কাকটা খুব বজ্জাত,আমাকে দেখলেই...।।
-আরে?চাকরীর ইন্টারভিউ দিতে এসেছ নাকি মামাদের সাথে খেজুরে আলাপ পারতে এসেছ?
-স্যার চাকরীর জন্য।আসলে স্যার চাকরীটা আমার লাগতো না,শুধু অহনার বিয়ে হয়ে যাচ্ছে,এইটা সেফটি ফ্যাক্টর।।নাহলে ওকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে।

-তারপর?লিনা জিজ্ঞেস করল।চাকরীটা দিলে?
-হুম,চিন্তা করলাম ওকে চাকরীটা না দিলে হয়ত ওর মনের মানুষকে বিয়ের আসর থেকে পালিয়ে আসতে হতো তোমার মত।ভুলে গেছ সেই দিনগুলার কথা।কি স্ট্রাগলটাই না করেছিলাম আমরা।
-হুম,দীর্ঘশ্বাস ছাড়ল লিনা।ভালো করেছ।নাও কফি ঠান্ডা হয়ে গেল তো।বারান্দায় যা বাতাস।

খুব দূরে একটা তারা মিটমিট করে জ্বলছিল।রেজা লিনার কথোপকথন চলতে থাকে মাঝরাত অবধি যতক্ষন তারাটা থাকে।ওরা ঘুমিয়ে গেলে তারাটাও ঘুমিয়ে যায়,আরেকটা নতুন ভোরকে আহবান করতে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×