somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বেওয়ারিশ চিঠি

২২ শে জুন, ২০১৫ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬ সেপ্টেম্বর ২০১৩
২২ ভাদ্র ১৪২০


আমার প্রানের দুখু,আমি তোমার মতন সাম্যের গান গাই না। আমি বলিনা, নর-নারী সবাই সমান। কিন্তু কেন তোমার মধ্যকার সৃষ্টির উল্লাস, আমাকেও উল্লাসিত করে? আধো রাতে ঘুম ভেঙ্গে গেলে, জানালার ফাঁক দিয়ে ওই কলঙ্কিনীর আলো গায়ে পড়লে, কেন তুমি আমাকে ভাবাও? কেন মনে পড়ে যায় তোমার সেই, " আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে র'বো আকাশেরো গায়ে। বাতায়ন খুলে দিও..."


জানো, আমি যে তোমার ওই খুকিটি, যে বাতাবি-লেবু আর পেয়ারার জন্য কাঠবিড়ালির সাথে অভিমান করে বলে, " ছোচা তুমি; তোমার সঙ্গে আড়ি আমার, যাও!! "

জানো, আমি সেই লিচু চোরটি, যে বাবুদের তাল পুকুরের লিচু চুরি করতে গিয়ে কুকুরের ছুটানিতে বাড়ি ফিরে বলে, " যাব ফের? কান মলি ভাই,চুরিতে আর যদি যাই!তবে মোর নামই মিছা!কুকুরের চামড়া খিঁচা..."


জানো, আমি সেই তরুণী'টি, যে তোমার এক ডাকে তোমার তালে তাল মিলিয়ে বলেছে, " চলরে চলরে চল।।ঊষার দুয়ারে হানি আঘাতআমরা আনিব রাঙ্গা প্রভাত,আমরা টুটাবো তিমির রাত,বাধার বিন্ধাচল... "
তোমার বিদ্রোহী চেতনায় আমি যে উদবুদ্ধ হয়ে বলেছি,
" মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'চন্দ্র-সুর্য গ্রহ তারা ছাড়ি'ভুলোক-দ্যুলোক গোলক ভেদিয়াখোদার আসন আর'স ছেদিয়াউঠিয়াছি চির-বিশ্ময় আমি,বিশ্ব-বিধাত্রীর..."


বাবু সাহেব যখন কুলি বলে তাকে ঠেলে ফেলে দেয়, তখন জান, আমার মনেও প্রশ্ন জাগে? " এমনি করে কি জগৎ জুড়িয়া,মার খাবে দুর্বল! "


কিন্তু এমনটা তো হওয়ার কথা না? আমার জন্য তুমি এক অসাধারণ ব্যক্তিত্ব শুরু থেকেই। তবে কেন এমনটা শুরু থেকে হলনা? আচ্ছা বল দেখি, এখন কেন এমন টা হচ্ছে? এখন কেন তোমার "ফাল্গুনি" পড়ে আমার গাল আরোও আবরাঙ্গা হয়ে যাচ্ছে? কোথা থেকে ভেতরের এই খুশিটা আসছে? কেন তোমার, " সখি পাতিস্ নে শিলাতলে পদ্মপাতা,সখি দিস্ নে গোলাব ছিটে খাস্ লো মাথা ! "কথাটার উপর বড়াই করে বলতে ইচ্ছা করে, " করবো, করবো, করবো!! কি করবে বল? "কেন তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, " তুমি ভালো আছো তো? "


কিন্তু আমি জিজ্ঞেস করবোনা। আমি আমার সব প্রশ্নের উত্তর চাইছি। আবার কেন যেন চাইছি, এই প্রশ্নগুলোর মাঝে নিজেকে আঁটকে ফেলতে। এর মাঝে কোথায় যেন হালকা সুখের ছোঁয়া লাগে।
আচ্ছা, তুমি আমার সাথে দেখা করতে আসোনা কেন? নিমন্ত্রনের অভিমানে? আমার কাছে আসতে বুঝি তোমার নিমন্ত্রন লাগবে? যাও, আজ নিমন্ত্রন দিয়ে রাখলাম; চলে এসো কোন এক কলঙ্কমাখা রজনীতে। গান শুনাবো তোমাকে। আর খুব অভিমান করে বলব, " বা-রেহ! এতদিন আমাকে মনে পড়লোনা বুঝি? "


আচ্ছা বলতো, কি হচ্ছে এইসব আমার সাথে? না চাইতেও কি তোমার প্রেমে পড়ে যাচ্ছি নাকি??



ইতি,(তোমার),
অসাম্যবাদী চেতনার,
তিতির অয়নিকা'
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ রাত ৮:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×